একক ও অভিন্ন সত্ত্বার প্রভুত্বে বিশ্বাস হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধানের ভিত্তি স্বরূপ । এটা কেবল মানুষের বিবেকে লুকায়িত একটা বিশ্বাসই নয়; বরং এই বিশ্বাসের সীমারেখা আরো সুবিজ্তৃত। এর পরিধি নিছক বিবেকনির্ভর বিশ্বাসের তুলনায় আরো ব্যাপক । কারণ, এর আওতার মধ্যে পড়ে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র । ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের প্রতিটি শাখা প্রশাখা এই আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত । এমনিভাবে গোটা নৈতিকতার বিষয়টিও এই আকীদা-বিশ্বাসেরই একটি অঙ্গ । কাজেই আকীদা বিশ্বাস থেকেই উদ্ভূত হয় জীবন বিধান, যার আওতায় পড়ে নৈতিকতা ও মূল্যবোধ । তেমনিভাবে এর আওতায় পড়ে আইন ও বিধানসহ্ জীবনের অন্য দিকগুলো। ইসলাম ধর্মে এই আকীদা বিশ্বাসের সীমারেখা কি? কালেমা শাহাদাতে এর মর্মবাণী কি? এবাদাত বন্দেগী কেবল আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে এর অর্থ কি? এসব বিষয় যদি আমরা সঠিক ও যথার্থভাবে জানতে বুঝতে না পারি, তাহলে এই পবিত্র কোরআনের মর্মবাণী ও উদ্দেশ্য লক্ষ্য অনুধাবন করা আমাদের পক্ষে আদো সম্ভব হবে না এবং এই সত্যটুকুও উপলব্ধি করা সম্ভব হবে না যে, আল্লাহর দাসত্ব আনুগত্য কেবল নামায রোযা পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং তা জীবনের প্রতিটি দিক ও বিষয় পর্যন্ত বিস্তৃত! দেব দেবীর পূজা অর্চনা থেকে নিজের সন্তানদের মুক্ত রাখার জন্যে হযরত ইবরাহীম (আ.) অ'ল্লাহর কাছে যে আরযি পেশ করেছিলেন, সেখানে দেব দেবী বলতে কেবল সেই জাহেলী যুগের আরবদের মাঝে প্রচলিত বিভিন্ন আকৃতি প্রকৃতির দেব দেবীকেই বুঝানো হয়নি। এই দোয়ায় তৎকালীন যুগের প্রচলিত প্রস্তুমূর্তি, গাছরূপী মূর্তি, জীব জন্তু বা পশু পাখিরূপী মূর্তি, গহ নক্ষত্র বা অগ্নুরূপী মূর্তি, অথবা ভূত প্রেত জাতীয় ইত্যাদি নানা প্রকারের দেব দেবীর কথাই বলা হয়নি। কারণ আল্লাহর সাথে শেরেক করা বলতে কেবল এই বাহ্যিক সাদামাটা পূজা অর্চনাকেই বুঝায় না। শেরেক বলতে কেবল এই সাদামাটা কাজগুলোই যখন আমরা বুঝতে থাকি, তখন অন্য আরো অসংখ্য শেরেকের প্রকার ও রূপগুলো আমাদের দৃষ্টির আড়ালে পড়ে থাকে। ফলে নব্য জাহেলিয়াতের যুগে গোটা মানব জীবনকে যে অসংখ্য শেরেক গ্রাস করে ফেলছে সেই বাস্তবতাটুকু উপলব্ধি করার মতো ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। কাজেই শেরেকের প্রকৃতি কি এবং এর সাথে মূর্তির কি সম্পর্ক, সে ব্যাপারে আমাদেরকে গভীরভাবে তলিয়ে দেখতে হবে । ঠিক তেমনিভাবে এ বিষয়টিও তলিয়ে দেখতে হবে যে, মূর্তি বলতে কি বুঝায় এবং নব্য জাহেলিয়াতের যুগে এর বিভিন্ন রূপ ও প্রকার কি কি। আল্লাহর সাথে শেরেক করার অর্থ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর বিপরীত কাজ করা । জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহর পরিবর্তে অন্য কারো দাসত্ব ও আনুগত্য স্বীকার করার অর্থই হচ্ছে আল্লাহর সাথে শেরেক করা৷ জীবনের বিশেষ কয়েকটি ক্ষেত্রে আল্লাহর আনুগত্য ও দাসত্ব স্বীকার করা আর বাকী অন্যান্য ক্ষেত্রে “গায়রুল্লাহর’ দাসত্ব স্বীকার করা দ্বারাও মানুষ শেরেকে লিপ্ত হয়। কারণ এটাও এক প্রকার শেরেক। দেব দেবীর পূজা অর্চনা হচ্ছে শেরেকের অসংখ্য রূপের অন্যতম একটি রূপ। এর আরো বাস্তব রূপ দেখতে হলে বর্তমান আর্থ সামাজিক অবস্থার দিকে তাকালেই যথেষ্ট । বর্তমান যুগে আমরা দেখতে পাই, একজন মানুষ আল্লাহকে একমাত্র মাবুদ বলে স্বীকার করছে, সে অযু গোসল, নামায রোযা ও হজ্জ যাকাতসহ্ অন্যান্য সকল ধর্মীয় বিধি বিধানের ক্ষেত্রে একমাত্র আল্লাহর আনুগত্য দাসত্বই মেনে নিচ্ছে। অথচ সেই একই ব্যক্তি তার অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং সামাজিক জীবনে গায়রুল্লাহ বা মানব রচিত বিধি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।