যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অপরাধীদের সবাইকে শৃংখলিত অবস্থায় দেখতে পাবে। ওদের পোশাক হবে আলকাতরার (মতো বীভৎস) কালো, তাদের মুখমন্ডল আগুন আচ্ছাদিত করে রাখবে । (আয়াত ৪৯ ও ৫০) এই দৃশ্যটিতে আমরা দেখতে পাই, অপরাধীরা দলের পর দল এগুচ্ছে। অত্যন্ত অপমানজনক সে দৃশ্য । এই দৃশ্যে আল্লাহর অপার কুদরত এবং ক্ষমতারও প্রকাশ ঘটছে। এই অপরাধীদের যে পোশাক হবে তা হবে অত্যন্ত নোংরা ও কালো আলকাতরার ন্যায় দাহ্য । তাতে খুব সহজেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে জাহান্নামের অগ্নিকুন্ডলীর কাছে যাওয়া মাত্র সেই লেলিহান শিখা তাদের গ্রাস করে ফেলবে ৷ এই দৃশ্যের প্রতিই ইংগিত করে বলা হয়েছে- ‘জাহান্নামের আগুন তাদের চেহারা ঢেকে ফেলবে '' এই কঠিন, ভয়াবহ ও অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে তাদের চক্রান্ত, কূটকৌশল ও অহঙ্কারের ফল স্বরূপ । (আয়াত ৫১) অপমানজনক হবে, ভয়াবহ হবে, সেটাই স্বাভাবিক । আল্লাহর হিসাব অত্যন্ত তড়িৎ গতিতে হবে। ষড়যন্ত্র চক্রান্ত করে ওরা যেহেতু অপরকে পরাস্ত করতে এবং নিজেদেরকে গোপনে রক্ষা করতে চেয়েছিলো, তাই ওদের জন্যে এই ত্বরিত হিসাবের ব্যবস্থা করা হবে যেন নিজেদের কৃতকর্মের ফল তাৎক্ষণিকভাবেই পেয়ে যায় । আলোচ্য সূরার সমাপ্তি ঘটছে একটি ঘোষণার দ্বারা । ঘোষণাটি দেয়া হয়েছে সবাইকে উদ্দেশ্য করে। অত্যন্ত সুস্পষ্ট, জোরালো ভাষায় ও উচ্চ কন্ঠে দেয়া হয়েছে, যেন সকল যুগের ও সকল প্রান্তের লোকদের নিকট তা পৌছতে পারে। ঘোষণাটি নিম্নরূপ, ‘(সর্বশেষে) এই (কোরআন) হচ্ছে মানুষের জন্যে এক (মহা-) পয়গাম (এটা এ জন্যেই নাযিল করা হয়েছে), যাতে করে এ (গ্রন্থ) দিয়ে পরকালীন আযাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া যায়। তারা যেন (এর মাধ্যমে) এও জানতে পারে যে, তিনিই একমাত্র মাবুদ, (সর্বোপরি) বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা যাতে করে (এর দ্বারা) উপদেশ গ্রহণ করতে পারে।' (আয়াত ৫২) সুসল্সমান দাবীদারূরাও নানাভাবে মূর্তির পূজ্ঞা করছে এই ঘোষণাটির প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে, পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেয়া, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, নেই কোনো উপাস্য । তিনি একক ও অভিন্ন সত্ত্বার অধিকারী । আর এটাই হচ্ছে ইসলামের বুনিয়াদ, যার ওপর ইসলামী জীবন বিধানের গোটা ইমারত দাড়িয়ে আছে। আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই- কেবল এ সত্যটুকু জানিয়ে দেয়াই এই ঘোষণার উদ্দেশ্য নয়; বরং এই ঘোষণার উদ্দেশ্য হলো এই যে, মানুষ এই সত্যটুকু জানার সাথে সাথে তার গোটা জীবন সেই অনুযায়ী পরিচালিত করবে। তার গোটা আনুগত্য ও দাসত্ব একমাত্র আল্লাহর জন্যেই নিবেদিত থাকবে । কারণ যিনি মাবুদ বা উপাস্য, তিনিই রব বা প্রতিপালক হওয়ার যোগ্য ৷ আর যিনি ‘রব’ হওয়ার উপযুক্ত, একমাত্র তিনিই হবেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, মনিব, সর্বময় কর্তৃত্বের অধিকারী, আইনদাতা ও বিধানদাতা ৷ যাদের গোটা জীবন এই ভিত্তির ওপর, এই আদর্শের ওপর প্রতিষ্ঠিত, তাদের জীবন সেসব লোকের জীবন থেকে সনল্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র, যারা মানুষের দাসত্বের শৃংখলে আবদ্ধ, যারা মখলুকের সার্বভৌমত্ব বিশ্বাসী, এই উভয় শে্েণীর লোকদের চিন্তা চেতনা, আকীদা বিশ্বাস, ধর্মীয় আচার অনুষ্ঠান ও স্বভাব চরিত্রের মাঝেও উক্ত পার্থক্য পরিলক্ষিত হবে। এই পার্থক্য উভয় শ্রেণীর আদর্শ ও মূল্যবোধ, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক সামাজিক তথা ব্যক্তি ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।