কভাফসীর কী যিল্বালিন্স ক্যোর আন ওদের চক্রান্ত, ওদের ষড়যন্ত্র যতোই গভীর হোক না কেন, যতোই কঠিন হোক না কেন, পাহাড়কে টলিয়ে দেয়ার মতো শক্তিশালী হোক না কেন, আল্লাহর শক্তির সামনে তা কখনোই টিকতে পারে না। আল্লাহ ওদের সকল চক্রান্ত, ওদের সকল কারসাজি সম্পর্কেই ওয়াকিফহাল আছেন। তার অপার কুদরত ও ক্ষমতার উর্ধ্বে নয় ওদের চক্রান্ত । কাজেই তিনি সে সকল চক্রান্ত বানচাল করে দিতে সক্ষম । (আয়াত ৪৭) ওদের চক্রান্তে কিছুই হবে না । বিজয় রসূলদেরই হবে। কারণ, এই বিজয়ের ওয়াদা স্বয়ং আল্লাহ তায়ালাই করেছেন। কাজেই এই বিজয়ের পথে চক্রান্তকারীদের কোনো চক্রান্তই বাধা হয়ে দাড়াতে পারবে না; বরং মহাশক্তিধর ও ক্ষমতাধর আল্লাহই তাদের মোকাবেলা করবেন এবং তাদের উচিৎ শিক্ষা দেবেন। এ কথাই ওপরের আয়াতে বলা হয়েছে। (আয়াত ৪৭) কোনো যালেমেরই শেষ রক্ষা হবে না। কোনো কুচক্রীই শাস্তি থেকে মুক্তি পাবে না। এখানে এনতেকাম অর্থাৎ প্রতিশোধ শব্দটি যুলুম ও চক্রান্ত শব্দ দুটোর বিপরীতে অত্যন্ত অর্থবহ ৷ কারণ, প্রতিশোধ নেয়া হয় অত্যাচারী, যুলুমবাজ ও চক্রান্তকারীদেরই । তবে আনল্তাহর ক্ষেত্রে এখানে শব্দটির অর্থ ‘শান্তি প্রদান’ হবে। অর্থাৎ কেয়ামতের দিন ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তায়ালা তাদের যুলুম অত্যাচার ও চক্রান্তের শাস্তি প্রদান করবেন। সেদিন অবশ্যই আসবে এবং সে অবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির । সে কথাই নিচের আয়াতে বলা হয়েছে, ‘(এই প্রতিশোধ তিনি সেদিন নেবেন) যেদিন এই পৃথিবী, ভিন্ন (আরেক) পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, (একইভাবে) আসমানসমূহও (ভিন্ন আসমানসমূহ দ্বারা বদলে যাবে) এবং মানুষরা সব (হিসাবের পাওনা বুঝে নেয়ার জন্যে) এক মহাক্ষমতার মালিকের সামনে গিয়ে হাযির হবে’ (আয়াত ৪৮) এটা কি ভাবে হবে তা আমাদের জানা নেই । পৃথিবী ও আকাশের প্রকৃতি তখন কি রূপ দাড়াবে, তাও আমাদের জানা নেই । এটা কোথায় ঘটবে এবং কখন ঘটবে, তাও আমাদের জানা নেই । তবে আয়াতের বক্তব্যের মাধ্যমে আল্লাহর অসীম কুদরত ও ক্ষমতার বিষয়টি প্রমাণিত হয়। এই কুদরত ও ক্ষমতার বলেই তিনি পৃথিবী এবং আকাশকে ভিন্ন অবস্থায় রূপাস্তরিত করতে সক্ষম হবেন। তার এই অপার কুদরত ও ক্ষমতার তুলনায় কাফেরদের চক্রান্ত খুবই তুচ্ছ, খুবই নগণ্য এবং চরম ব্যর্থ, তা যতোই কঠিন বলে মনে হোক না কেন। হঠাৎ করে এবং আকস্মিকভাবে সেই দিনটির যখন আগমন ঘটবে তখন যুলুমবাজ ও কাফেরদের অবস্থা কি দাড়াবে তা ওপরের আয়াতে বলা হয়েছে। (আয়াত ৪৮) অর্থাৎ সেদিন তারা সরাসরি আল্লাহর সম্মুখে উপস্থিত হবে, আল্লাহ ও তাদের মাঝে কোনো আড়াল বা পর্দা থাকবে না । তখন তাদের রক্ষা করতেও কেউ থাকবে না । তখন তারা নিজেদের ঘর-বাড়িতেও থাকবে না, এমনকি কবরেও থাকবে না । উন্ুক্ত ময়দানে তারা মহা পরাক্রমশালী আল্লাহর সামনে দাড়িয়ে থাকবে । এখানে ‘আল কাহহার’ বা মহাপরাক্রমশালী শব্দটির প্রয়োগ যথার্থরূপেই এসেছে । এর দ্বারা এই সত্যটির প্রতিই ইংগিত করা হয়েছে যে, দুনিয়ার বুকে যে যতোই শক্তিধর হোক না কেন, যতোই দাপট ও ক্ষমতার অধিকারী হোক না কেন, আল্লাহর শক্তির সামনে তাদের দাপট ও প্রতাপ কিছুই না। তাদের কৃটচাল ও চক্রান্ত আল্লাহর অপার ক্ষমতার সামনে কখনও টিকতে পারেনা । এর পর আমাদের সামনে আসছে যুলুমবাজদের জন্যে নির্ধারিত ভয়ানক, কঠিন, মর্মান্তিক ও অপমানজনক শাস্তির চিত্রটি । নিচের আয়াতটিতে সেই চিত্রের বর্ণনা দেয়া হয়েছে। সেদিন তুমি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।