যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আকীদাগত বৈপরীত্যই অতো বড় পৈশাচিক নির্যাতনের সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা হতে পারে। কারণ সঠিক তাওহীদী আকীদার বিস্তার ফেরাউনদের রাজত্বের ভিত্তিই ধ্সিয়ে দিতে সক্ষম । তাওহীদী আকীদাই স্বৈরাচারী খোদাদ্রোহী শাসকদের শাসন ও তাদের প্রভুত্বের আসল শক্র। সূরা মোমেনের এক জায়গায় এই মর্মে ইংগিত পাওয়া যায় যে, ফেরাউন এক পর্যায়ে যখন মূসা (আ.)-কে হত্যা করে তাওহীদী আকীদার মূলোৎপাটন করার ইচ্ছা প্রকাশ করেছিলো, তখন ফেরাউনের বংশধরের মধ্যকার এক ব্যক্তি, যিনি গোপনে ঈমান এনেছিলেন, তিনি হযরত মূসার পক্ষ নিয়ে ফেরাউনের সাথে বাকযুদ্ধে লিপ্ত হয়েছিলেন। ওই সূরায় বলা হয়েছে, ‘ফেরাউন বললো, আমি মুসাকে হত্যা করবোই । সে তার খোদাকে ডাকুক। আমার আশংকা, সে তোমাদের ধর্মই পাল্টে দেবে কিংবা দেশে অরাজকতা ছড়িয়ে দেবে। মূসা বললো, আমি আখেরাতে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আল্লাহর আশ্রয় চাই । ফেরাউনের বংশধরের মধ্যকার এক ব্যক্তি নিজের ঈমান লুকিয়ে রেখেছিলো। সে বললো, এক ব্যক্তি ‘আল্লাহ্‌ আমার প্রতিপালক’ এই কথাটা বলেছে- ‘এ দোষেই কি তোমরা তাকে হত্যা করবে?' মোমেন, আয়াত ২৬-৩৫) বস্তুত আসল দ্বন্ব সংঘাতই ছিলো তাওহীদ ও পৌত্তলিকতার মধ্যে । কেননা তাওহীদ এক আল্লাহ ছাড়া আর কারো প্রভুত্ব শ্বীকার করে না এবং আর কারো সার্বভৌমত্ব মানে না। পক্ষান্তরে পৌত্তলিকতা ছাড়া ফেরাউনী স্বৈরাচার টিকেই থাকতে পারেনা । হযরত ইউসুফ মিসরে যে তাওহীদের মর্মবাণী প্রচার করেছিলেন, সম্ভবত তারই কিছু অসম্পূর্ণ ও বিকৃত রূপের সাথে হযরত মুসার আমলের মিসরীয় সম্রাট ফেরাউন আখনাতুনের পরিচয় ঘটেছিলো । বিশেষত এ কথা যদি সত্য হয় যে, আখনাতুনের মাতা ফেরাউনের বংশোদ্ভূত ছিলো না; বরং এশীয় ছিলো। যা হোক, হযরত মূসা (আ.)-এর আমল সংক্রান্ত এ আনুষংগিক আলোচনাটুকুর পর আমরা পুনরায় হযরত ইউসুফের কাহিনীতে ফিরে যাচ্ছি। ইতিহাসের যে স্তরটাতে এ ঘটনা ঘটেছিলো এবং ঘটনার বিভিন্ন নায়ক নিজ নিজ ভূমিকা পালন করেছিলো, সেই স্তরটার প্রকৃতি নির্দেশক আলোচনায় আবার ফিরে যাচ্ছি। এই আলোচনায় ফিরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, এ ঘটনা শুধু মিসরে সীমাবদ্ধ থাকেনি; বরং মিসরের বাইরেও ছড়িয়ে পড়েছে। এ ঘটনা সমগ্র যুগের চরিত্রটাই তুলে ধরেছে। স্বপন ও ভবিষ্যদ্বাণী দ্বারা এই যুগটা সুস্পষ্টভাবেই চিহ্নিত । অথচ এগুলো কোনো একটা নির্দিষ্ট দেশে বা জাতিতে সীমিত থাকে না। আমরা দেখতে পাই, হযরত ইউসুফের স্বপ্ন ও তার তাবীরে এ বৈশিষ্ট্যটা সুস্পষ্ট । এ বৈশিষ্ট্যটা সুস্পষ্টভাবে উপস্থিত হযরত ইউসুফের দুই কারাসংগীর স্বপ্নেও এবং সর্বশেষে স্বয়ং রাজার স্বপ্নেও ৷ স্বপ্নের দর্শক ও শ্রোতা উভয়েই এ বৈশিষ্ট্যটা গুরুত্বের সাথে লক্ষ্য করে, যা গোটা যুগের সামগ্রিক চরিত্র নির্দেশক । সংক্ষেপে এ কথাটাও বলা দরকার যে, এ কাহিনীতে রয়েছে পর্যাপ্ত শৈল্পিক উপাদান, মানবীয় উপাদান এবং আবেগ ও সক্রিয় তৎপরতা সূরার বর্ণনাভংগির মধ্য দিয়ে এ উপাদানগুলো প্রবলভাবে আত্মপ্রকাশ করে। তদুপরি কোরআনের স্বভাবগত প্রভাবশালী ও তাৎপর্যবহ প্রকাশভংগির বৈশিষ্ট্য তো রয়েছেই, যা প্রত্যেক স্থানেই আলোচ্য বিষয়ের সাথে সংগতি রেখে সুরেলা মূর্ছনার সৃষ্টি করে । এ কাহিনীতে বিভিন্নভাবে ও বিভিন্ন গুণগত মানে পিতৃস্ণেহের বহহির্প্কাশ ঘটেছে। হযরত ইয়াকুবের ইউসুফ ও তার সহোদরের প্রতি স্নেহের মধ্য দিয়ে, তার অন্য ছেলেদের প্রতি স্নেহের www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।