যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কারণ তখন এই ধরনের কোনো ফরিয়াদই কাজে আসবে না। তাদের যথেষ্ট সুযোগ দেয়া হয়েছিলো। সে সুযোগের সদ্ব্যবহার তারা করেনি; বরং কুফুর ও নাফরমানীতে ডুবে ছিলো। আল্লাহর সাথে অসংখ্য দেব-দেবীকে শরীক বানিয়ে রেখেছিলো । ওপরের আয়াতে বর্ণনাভংগি পাল্টে গেছে। পরোক্ষ নয়, যেন প্রত্যক্ষভাবে এবং সরাসরি কথোপকথন হচ্ছে। যেন জাগতিক জীবনের পরিসমাপ্তি ঘটে গেছে। এখন আমরা সকলে কেয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে দাড়িয়ে আছি। ভয়াবহ পরিস্থিতি । সকলেই আতঙ্কগ্রস্ত । এক বিরাট জনসমুদ্রের মাঝে দাড়িয়ে কাফের মোশরেক ও যালেম অত্যাচারীরা কথা স্বীকার করছে এবং ক্ষমা প্রার্থনা করছে, কিন্তু আল্লাহ তায়ালা এই আয়াতে তাদের ফরিয়াদের উত্তরে জানিয়ে দিচ্ছেন- (আয়াত 88) এখন তোমরা কি বুঝতে পারছো? কি দেখতে পারছো? তোমরা যে বলেছিলে, তোমাদের কোনো ধ্বংস নেই, কোনো লয় নেই, কৈ তোমাদের সেই দাবী? তোমরা ধ্বংস হয়েছো না হওনি? অতীতের অসংখ্য ধ্বংসপ্রাপ্ত জাতি গোষ্ঠীর নিদর্শন তোমাদের চোখের সামনে থাকা সত্তেও তোমরা এসব কথা বলাবলি করতে । যালেম অত্যাচারীদের ভয়াবহ এবং অমোঘ পরিণতির ঘটনা জানা সত্তেও তোমরা এ জাতীয় অযৌক্তিক ধারণা পোষণ করতে । (আয়াত ৪৫) কি অদডুত ব্যাপার! ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর নিদর্শন তোমরা স্বচক্ষে দেখছো, তাদের শূন্য ভিটে মাটিতেই ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করছো, তারপরও কসম খেয়ে বলছো তোমাদের কোনো ধ্বংস নেই! + তাদের এই কান্নাকাটি ও আহাজারির দৃশ্য এখানেই শেষ । এরপর তাদের পরিণতি কি হবে তা আমাদের সকলেরই জানা আছে। কারণ, আমরা জানি, সেই চরম মুহূর্তে তাদের এ জাতীয় অর্থহীন কান্নাকাটি ও আহাজারি কোনোই কাজে আসবে না। অতীত ঘটনাবলী থেকে শিক্ষা না নেয়ার দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে প্রতি মুহূর্তে আমরা লক্ষ্য করে থাকি । এমন অনেক স্বৈরাচারী যুলুমবাজ আছে যারা তাদের পূর্বে নিশ্চিহ্ন হয়ে যাওয়া যুলুমবাজদের পরিত্যক্ত অট্টালিকায় বাস করছে । হয়তো তাদের হাতেই ওরা নিশ্চিহ্ন হয়েছে। এরপরও তারা সেই যুলুমবাজদেরই পথ অনুসরণ করে চলে তাদের মতোই যুলুম অত্যাচার ও জিঘাংসার নীতি অনুসরণ করে চলে । ধ্বংসের যে চিহনগুলো তাদের সামনে বিদ্যমান যা অত্যাচারী ও সীমালংঘনকারীদের করুণ ইতিহাসের সাক্ষ্য বহন করে, তা থেকে তারা আদো শিক্ষা গ্রহণ করে না; বরং তাদের পথ ও নীতিই অনুসরণ করে। ফলে তাদের ভাগ্যেও অনুরূপ পরিণতিই ঘটে । খুব কম সময়ের ব্যবধানেই পৃথিবী থেকে তারাও নিশ্চিহ্ন হয়ে যায় । অতীত ঘটনাবলী উল্লেখ করার পর এখন ওদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। ওরা নবী রসূলদের সাথে, মোমেন মুসলমানদের সাথে কি সব চক্রান্ত করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে ওরা মোমেনদের সাথে কি অসৎ ব্যবহার করে এ সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে, ‘(সঠিক কিছু বোঝার বদলে) এরা (বড়ো বড়ো) কৌশলের পন্থা অবলম্বন করেছে, আল্লাহর কাছে তাদের সেসব কৌশল লিপিবদ্ধ আছে, যদিও তাদের সে কৌশল (দুনিয়ার দিক থেকে মনে হয় বুঝি) পাহাড়কে টলিয়ে দিতে পারতো (তারপরও আল্লাহ তায়ালা তা ব্যর্থ করে দিয়েছেন) ৷ (আয়াত ৪৬) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।