যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘(হে নবী,) তুমি কখনো একথা মনে করো না যে, এই যালেমরা যা কিছু কর্মকান্ড করে যাচ্ছে তা থেকে আল্লাহ্‌ তায়ালা গাফেল রয়েছেন, (আসলে) তিনি তাদের সেদিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন (কর্মফলের কারণে ভীতবিহবল হয়ে তাদের) চক্ষু স্থির হয়ে যাবে। তারা কোনো দৃষ্টি থাকবে না, (ভয়ে) তাদের অন্তর বিকল হয়ে যাবে (কিছুই তাদের বুঝে আসবে না) ৷' (আয়াত ৪২-৪৩) অত্যাচারী ও যুলুমবাজদের কার্যকলাপের ব্যাপারে রসূলুল্লাহ (স.) কখনও আল্লাহকে গাফেল উদাসীন ভাবতে পারেন না, কিন্তু বাহ্যিকভাবে যখন মানুষ দেখে, এসকল অত্যাচারী বেশ সুখে শান্তিতে আরাম আয়েশের মাঝেই দিন গুজরান করছে, আল্লাহর কোনো আযাব গযব এই জাগতিক জীবনে তাদের ওপর নেমে আসছে না । তখন তাদের মনে হতে পারে, আল্লাহ তায়ালা হয়তো এদের ব্যাপারে উদাসীন রয়েছেন, কিন্তু ব্যাপার তা নয়। আল্লাহ তায়ালা তাদের ব্যাপারে মোটেও গাফেল উদাসীন নন; বরং তাদের জন্যে ঠিকই আযাব ও শাস্তি নির্ধারিত করে রেখেছেন। সেই আযাব ও শাস্তির একটা চূড়ান্ত সময়ও নির্ধারণ করে রেখেছেন। এই চূড়ান্ত সময়ের ব্যাপারে কোনোরূপ হেরফে হবে না । এই সময়ের পরে তাদের আর কোনো সুযোগও দেয়া হবে না । যখন এই চূড়ান্ত মুহূর্ত আসবে তখন তারা বিস্কারিত নয়নে দেখতে পাবে সেই ভয়াবহ কঠিন শাস্তির রূপ । তখন তারা আতংকিত হয়ে পড়বে, বিহ্বল হয়ে পড়বে, নিথর নিস্তব্ধ হয়ে পড়বে । এই ভয়ংকর মুহূর্তে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, উর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকবে। কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করবে না। ভীত সন্ত্রস্ত হয়ে মাথা উঁচিয়ে দাড়িয়ে থাকবে । একটু নড়াচড়া করার মত ক্ষমতাও তখন তাদের থাকবে না । নিথর নিস্তন্ধ অবস্থায় দাড়িয়ে দাড়িয়ে কেয়ামতের সেই ভয়াল দৃশ্যের দিকে তারা তাকিয়ে থাকবে । ভয়ে আতঙ্কে তখন তাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে। কোনো কিছুই তখন তাদের মনে আসবে না। এই চরম মুহূর্তটি পর্যন্তই আল্লাহ তাদের শাস্তি ঝুলিয়ে রেখেছেন। এই মুহূর্ত যেদিন ঘনিয়ে আসবে তখন আর তাদের এক পলকের জন্যেও সময় দেয়া হবে না, সুযোগ দেয়া হবে না। যেদিন এই মুহূর্ত আসবে সেদিন তাদের অবস্থা হবে বড়ই করুণ, বড়ই মর্মান্তিক ও ভয়াবহ । হিংস্‌ ঈগলের পাঞ্জায় আবদ্ধ, দুর্বল ও ছোট একটি পাখির অবস্থা যা দাড়ায়, তাদের অবস্থাও সে রকমই হবে । (আয়াত ৪২-৪৩) তাদের অবস্থার বর্ণনা দিয়ে এই দু'টি আয়াতে বলা হয়েছে। মুহূর্তটি এতো দ্রুত ও আকস্মিকভাবে উপস্থিত হবে যে, তখন তাদের কোনো কিছু চিন্তা করারও সুযোগ থাকবে না। ভয়ে ও আতংকে তখন তারা সব কিছুই ভুলে যাবে। ভীত-সন্ত্ত হৃদয়, আতঙ্কে বিস্ফারিত নয়ন- এসব কিছুই ওই চরম মুহূর্তটির ভয়াবহতার সাক্ষ্য বহন করে। এই চরম মুহূর্তটির ব্যাপারে সকল মানুষকে আল্লাহ তায়ালা এখানে এরশাদ করছেন, ‘(হে নবী,) মানুষদের তুমি (সময় থাকতেই) একটি (ভয়াবহ) দিনের আযাব (আসা) থেকে আমি তাদের দৃষ্টান্তও (তোমাদের সামনে বার বার) উপস্থাপন করেছিলাম ৷’ (আয়াত ৪৪-৪৫) যে মুহূর্তটির চিত্র এখানে তুলে ধরা হলো তা ঘনিয়ে আসার পূর্বেই মানুষদের আপনি সতর্ক করে দিন। তখন যেন তারা আমার কাছে ফরিয়াদ না জানায় । (আয়াত ৪৪) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।