যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আর এভাবেই একজন খোদাভক্ত ও অনুরক্ত বান্দার মিনতিভরা দোয়ার দীর্ঘ দৃশ্যটি শেষ হলো । তিনি হচ্ছেন হযরত ইবরাহীম (আ.)- যার গোটা চরিত্রের মাঝে মিশে আছে আল্লাহর আনুগত্য, দাসত্ব ও পরম কৃতজ্ঞতায় অতুলনীয় বৈশিষ্ট্যসমূহ । তিনি নিসন্দেহে একজন আদর্শ মানব । তার আদর্শেই অনুপ্রাণিত হতে হবে সকল বান্দাকে ৷ বিশেষ করে দোয়ার শুরুতে তিনি যাদের লক্ষ্য করে বক্তব্য রেখেছেন। এখানে আরো একটি বিষয় লক্ষণীয় । হযরত ইবরাহীম (আ.) তার মিনতিভরা দোয়ায় রাব্বনা অথবা রাববে এই শব্দ দুটো বার বার উল্লেখ করেছেন তিনি আল্লাহকে ‘ইলাহ’ বা মাবুদ নামে ডাকেননি; বরং মালিক বা প্রভু নামে ডেকেছেন। কারণ মাবুদ বা উপাস্য শব্দটি অধিকাংশ জাহেলী সমাজে বিশেষ করে আরবীয় জাহেলী সমাজে খুব একটা বিতর্কের বিষয় ছিলো না । কিন্তু যে বিষয়টিকে কেন্দ্র করে সব সময়ই বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা হলো, জাগতিক জীবনে কার আনুগত্য চলবে? কার প্রভুত্ব চলবে? এটা মানুষের জীবনে প্রভাব বিস্তারকারী একটা বিরাট প্রশ্ব, যার সম্পর্ক ছিলো বাস্তবতার সাথে, ব্যবহারিক জীবনের সাথে। এটাকে কেন্র করেই ইসলাম ও জাহেলিয়াতের মধ্যকার পার্থক্য সুস্পষ্ট হয়েছে। এর মাধ্যমেই তাওহীদ ও শেরেকের পার্থক্য প্রতিভাত হয়ে ওঠে অর্থাৎ যারা সকল বিষয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহই হচ্ছেন তাদের প্রভু, মালিক বা ‘রব’ । অপরদিকে যারা “গায়রুল্লাহ"'র আনুগত্য করে সেই “গায়রুল্লাহ’ই হচ্ছে তাদের প্রভু বা ‘রব’ । তাওহীদ ও শেরেক এবং ইসলাম ও জাহেলিয়াতের পার্থক্য বাস্তব জীবনে এ রূপই । পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা এই পার্থক্যটুকু হযরত ইবরাহীম (আ.)-এর দোয়ার মাধ্যমে তীর সন্তান তথা আরববাসীদের জানিয়ে দিয়েছেন। সাথে সাথে তাদের আদি পিতার দোয়ার মাধ্যমে প্রকাশিত সেই চরম সত্যটির ব্যাপারে তাদের অনীহা, অস্বীকার এবং তাচ্ছিল্যের প্রতিও তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপর আলোচনায় আসছে একটি বিশেষ শ্রেণী, যাদের বৈশিষ্ট্য এভাবে বর্ণিত হয়েছে- ‘(হে নবী;,:ভুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করোনি যারা আল্লাহ তায়ালার অসংখ্য নেয়ামত অস্বীকার করার মাধ্যমে.তা.বদলে দিলো । পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের (এক চরম) স্তরে নামিয়ে আনলে ৷’ (আয়াত ২৮) এই শ্রেণীর লোকেরা বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচারে লিপ্ত থাকা সত্তেও তাদের ওপর আল্লাহর আযাব ও গযব নেমে আসেনি ৷ এদের উদ্দেশ্য করে রসূল (স.)-কে বলতে নির্দেশ দেয়া হয়েছে, অর্থাৎ যতো পারো ভোগ করো । কারণ, তোমাদের শেষ পরিণতি হচ্ছে জাহান্নামের আগুন । কাজেই এদের নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর অনুগত মোমেন বান্দাদের প্রতি দৃষ্টি দেয়ার জন্যে রসূলকে নির্দেশ দেয়া হচ্ছে। তাই তিনি তাদের সালাত কায়েম করার জন্যে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করার জন্যে উপদেশ দিয়ে বলছেন- (হে নবী,) আমার যেসব বান্দা ঈমান এনেছে তুমি তাদের বলো ............ ৷ (আয়াত ৩১) EB Ste পরিণতি পরবর্তী দুইটি আয়াতে আল্লাহর নেয়ামত অস্বীকারকারী কাফেরদের জন্যে কি ভয়াবহ আযাব | অপেক্ষা করছে সে বিষয়ে আলোকপাত কর হয়েছে। এরপর কেয়ামতের ভয়াবহ চিত্রও তুলে ধরা | হয়েছে। যে চিত্র দেখে মানুষের মনে কম্পনের সৃষ্টি হবে, যা দেখে হাত পা কাপতে থাকবে। [ ই www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।