এখানে আর একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে, ইবরাহীম (আ.) তীর মনের কাকুতি মিনতির গোটা বিষয়টি আল্লাহর কাছে গোপনে পেশ করছেন এবং বলছেন, তুমি অন্তর্যামী, মনের গভীরে কি লুকায়িত আছে তা তুমি জান। আসমান ও যমীনের মধ্যকার প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ই তোমার জানা । লোক দেখানো দোয়া ও আহাজারি আমার উদ্দেশ্য নয়। বরং আমার মনের গভীরে লুকায়িত উদ্দেশ্য ও আরযিটুকুই তোমাকে জানাতে চাই । তিনি বলেন, ‘হে আমাদের মালিক, আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি, নিশ্চয়ই তুমি তা জানো (সত্যি কথা হচ্ছে), আসমানসমূহে কিংবা যমীনের (যেখানে যা কিছু ঘটে এর) কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না৷’ (আয়াত ৩৮) এই পবিত্রময় মুহূর্তে হযরত ইবরাহীম (আ.) তার প্রতি মহান আল্লাহর অন্যান্য অনুগ্রহ ও কৃপার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। (আয়াত ৩৯) বার্ধক্যকালে সন্তান সন্ততিলাভ আল্লাহর একটা বিশেষ দান । তাই এর দ্বারা মানুষের মনে এক বিরাট প্রভাব সৃষ্টি হয়। কারণ, মানুষের মাঝে একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে আর তা হলো বংশ বিস্তার । আর এই বংশ বিস্তার যদি তখন ঘটে যখন মানুষের জীবনের বিদায়ের ঘন্টা বেজে ওঠে, তখন এটা নিসন্দেহে আল্লাহর একটা বড় নেয়ামত হিসাবেই গণ্য হয়। আর এ জাতীয় একটা বড় নেয়ামত লাভ করে হযরত ইবরাহীম (আ.) তার প্রভুর দরবারে শোকর আদায় করছেন এবং সাথে সাথে কামনা করছেন যেন চিরকাল তিনি একজন কৃতজ্ঞ বান্দা হিসাবে বাকী জীবন কাটিয়ে দিতে পারেন। তীর এবাদাত বন্দেগীতেই যেন সদা মশ্গুল থাকতে পারেন। কোনো বাধা বিপত্তিই যেন তাকে এই শোকর ও এবাদাত বন্দেগী থেকে দূরে সরিয়ে রাখতে না পারে। তার এই চরম চাওয়া ও আকংখা যেন বাস্তবায়িত হয় সে জন্যে আবার মহান প্রভুর দরবারে মিনতি জানাচ্ছেন। ‘হে আমার মালিক, তুমি আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও (এমন সব লোক তৈরী করো যারা নামায প্রতিষ্ঠা করবে), হে আমাদের মালিক, (আমার এই) দোয়া তুমি কবুল করো ৷’ (আয়াত ৪০) এই দেয়ার মাঝে কাবা গৃহের সেই দুই শ্রেণীর প্রতিবেশীর মধ্যকায় পার্থক্য আবার স্পষ্ট হয়ে ধরা পড়ছে। মোমেন শ্রেণী তথা ইবরাহীম (আ.) আল্লাহর এবাদাত বন্দেগীতে মশগুল থাকার জন্যে তার সাহায্য কামনা করছেন, তার তাওফীক কামনা করছেন। অপরদিকে কোরায়শ বংশীয় প্রতিবেশীরা আল্লাহর এবাদাত বন্দেগী থেকে দূরে সরে দীড়াচ্ছে, আল্লাহর পথ এড়িয়ে চলছে। সাথে সাথে সেই সকল নবী রসূলকেও অস্বীকার করছে যাদের প্রেরণের জন্যে ইবরাহীম (আ.) আল্লাহর কাছে দোয়া জানিয়েছেন। সব শেষে ইবরাহীম (আ.) তীর হৃদয় নিংড়ানো দোয়া এই বলে শেষ করছেন। ‘হে আমাদের মালিক, যেদিন (মানব সন্তানের চূড়ান্ত) হিসাব কেতাব হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতা মাতাকে এবং সমস্ত ঈমানদার মানুষদের (তোমার অনুগ্রহ দ্বারা) ক্ষমা করে দিয়ো ৷’ (আয়াত ৪১) নিজের জন্যে, নিজের পিতা মাতার জন্যে এবং সকল মোমেন মুসলমানের মাগফেরাতের দোয়া জানাচ্ছেন। কারণ, পরকালে এবং হাশরের ময়দানে নিজের আমল ব্যতীত অন্য কিছুই মানুষের উপকারে আসবে না । কাজেই এই আমলের মাঝে কোনো ক্রটি বিচ্যুতি ঘটে থাকলে তার | জন্যে আল্লাহর ক্ষমা প্রার্থনা ছাড়া অন্য কোনো উপায় নেই ৷ তাই এই মাগফেরাতের দোয়া । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।