যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপর তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, যারা আমার দেখানো পথ অনুসরণ করে চলবে এবং এ সকল দেব দেবীর ফেতনায় লিপ্ত হবে না, তারাই হবে সত্যিকার অর্থে আমার বংশধর, আমার আদর্শের অনুসারী, আমার আকীদা বিশ্বাসের অংশীদার । এ মহান আদর্শ ও আকীদার বন্ধনেই তারা আমার সাথে আবদ্ধ । আর যারা আমার বিরুদ্ধাচরণ করবে, আমার আদর্শের ‘যদি কেউ আমার বিরুদ্ধাচরণ করে তাহলে (হে প্রভু) তুমি তো ক্ষমাশীল দয়ালু ৷’ হযরত ইবরাহীম (আ.) যে কতো দয়ালু, স্মেহপরায়ণ, উদার ও কোমল হৃদয়ের অধিকারী ছিলেন তা এই দোয়ার মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। কারণ তিনি তার বিরুদ্ধবাদী ও আদর্শঘ্যৃত সন্তানদের ধ্বংস কামনা করেননি, এমনকি তাদের দ্রুত শাস্তিও কামনা করেননি; বরং এখানে তিনি শাস্তির বিষয়টিই উল্লেখ করেননি । তার পরিবর্তে তিনি তাদের ব্যাপারটি আল্লাহর দয়া ও ক্ষমার ওপর ছেড়ে দিয়েছেন। ফলে আল্লাহর দয়া ও ক্ষমার বিশাল ছায়ায় খোদাদ্রোহিতা ও না-ফরমানী ঢাকা পড়ে যায়। উদার ও দয়াল নবী হযরত ইবরাহীম (আ.) ওই নাফরমানীজনিত শাস্তির বিষয়টি তাই উল্লেখই করেননি । এরপর তিনি আল্লাহর কাছে আরো একটি আরযি পেশ করেন । আর সেটা হচ্ছে, পবিত্র কাবা গৃহের আশেপাশের এই অনুর্বর ও শুষ্ক ভূমিতে তার কিছু সন্তানদের জন্যে বাসস্থানের ব্যবস্থা করে দেয়া । এর পেছনে যে উদ্দেশ্য রয়েছে তার প্রতি ইংগিত করে তিনি বলেন, তারা সালাত কায়েম করবে।' আর এই মহৎ উদ্দেশ্যের খাতিরে তারা এই বৈরী পরিবেশের সব ধরনের কষ্ট ও যাতনা স্বীকার করতে প্রস্তুত হবে। তাঁর সন্তানরা যাতে এই অনুর্বর ও শুষ্ক মরুভূমিতে স্থায়ীভাবে বসবাস করতে পারে সে জন্যে তিনি তার পরম ককর্ুণাময় প্রভুর নিকট আরো একটি আরযি পেশ করে বলেন, উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে করে হে আমাদের মালিক, এরা নামায প্রতিষ্ঠা করতে পারে, (এখন) তুমি (তোমার দয়ায়) এমন করো, যেন মানুষদের অন্তর এদের দিকে অনুরাগী হয়, তুমি ফলমূল দিয়ে তাদের রেযেকের ব্যবস্থা করো, যাতে ওরা তোমার নেয়ামতের শোকর আদায় করতে পারে’ (আয়াত ৩৭) অর্থাৎ এখানে হযরত ইবরাহীম (আ.) যে ভাষা ও ভংগি ব্যবহার করেছেন তা অত্যন্ত কোমল ও হৃদয়গ্রাহী । হৃদয়ের এই শিশিরসিক্ত কোমলতা যেন মরুভূমির রুক্ষতার মাঝে এনে দেয় শিশিরের নরম স্পর্শ । পৃথিবীর আনাচে কানাচে থেকে যারা এই পবিত্র গৃহটির উদ্দেশ্যে মক্কায় আসবে তারা বিভিন্ন ফলমূল বয়ে নিয়ে আসবে । আর এই ফলমূলই হবে হযরত ইবরাহীম (আ.)-এর সন্তানদের মূল জীবিকা । আর এই জীবিকা লাভ করে তারা আল্লাহর পরম শোকর আদায় করবে। কাবা গৃহের নিকটে বসবাস করার উদ্দেশ্যে কেবল খানাপিনা ও আরাম আয়েশ নয়; বরং তারা সালাত আদায় করবে, আল্লাহর পূর্ণ আনুগত্য করবে এবং তার প্রতিটি নেয়ামতের শোকর আদায় করবে। আর এর মাধ্যমেই কাবা গৃহের দুই শ্রেণীর প্রতিবেশীর মধ্যকার সুস্পষ্ট পার্থক্য ধরা পড়ে । এ দুটো শ্রেণীর একটি হচ্ছে কোরায়শ বংশীয় লোকেরা । এরা সালাত আদায় করে না, যেসব নেয়ামত ভোগ করে তার শোকর আদায় করেনা । হলা ১১তম ৩৪ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।