করে বসলো, তারা মূর্তিপূজায় লিপ্ত হয়ে পড়লো যে ঘরটি তিনি কেবল আল্লাহর এবাদাতের জন্যে নির্মাণ করেছিলেন, ওই ঘরের আশেপাশেই তারা এসব কুফুর ও শেরেক চালিয়ে যেতে লাগলো । ঠিক এই নাযুক ও করুণ মুহূর্তটিতে তাকে দেখানো হয়েছে ভয় ও ভক্তিগদগদ একজন বান্দা হিসাবে, চিরমগ্ন একজন বান্দা হিসাবে, যিনি অবাধ্যকে বাধ্য করছেন, অকৃতজ্ঞকে কৃতজ্ঞ করছেন, খোদাবিমুখ লোকদের খোদামুখী করছেন, তার বিপথগামী সন্তানদের তাদের পিতার আদর্শের প্রতি অনুপ্রাণিত করছেন যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে, তার সত্য আদর্শের অনুসারী হতে পারে। ইবরাহীম (আ.) তীর দোয়া ও মোনাজাতে বললেন, ‘হে প্রভু, তুমি এই নগরকে নিরাপদ রাখো কারণ, শান্তি ও নিরাপত্তা হচ্ছে মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন ও চাহিদা । এই প্রয়োজন সে প্রতিটি ক্ষেত্রে অনুভব করে। তার নিজের জীবনের জন্যেও সে এই নিরাপত্তার প্রয়োজনীয়তা বোধ করে। আলোচ্য আয়াতের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, মকন্ধা নগরীতে তৎকালীন যুগে যারা বসবাস করতো তারা আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করেও তীর শোকর আদায় করতো না । তাদের পিতা ইবরাহীম (আ.)-এর দোয়ার বদৌলতে তারা শান্তি ও নিরাপত্তার মতো আল্লাহর বড় নেয়ামত ভোগ করছিলো, কিন্তু এই নেয়ামতের শোকর আদায় করা তো দূরে থাক, তারা বরং তাদের পিতার দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে সম্পূৰ্ণ বিপরীত পথে চলতে থাকে তারা আল্লাহর সাথে বিভিন্ন দেব দেবীকে শরীক বানিয়ে নেয়। ফলে তারা আল্লাহর সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে । হযরত ইবরাহীম (আ.) মক্কা নগরীর নিরাপত্তার আরযির সাথে সাথে আল্লাহর নিকট আর একটি আরযি পেশ করেছিলেন । সেটি হলো, ‘আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তিপূজা থেকে রক্ষা করুন'। এই আরযির মাধ্যমে ইবরাহীম (আ.) নিজেকে পরিপূর্ণরূপে তার প্রতিপালকের নিকট সঁপে দিচ্ছেন। তিনি হৃদয়ের গভীর অনুভুতিটুকু তার প্রতিপালকের সামনে পেশ করছেন। কাতর স্বরে আবেদন জানাচ্ছেন যেন আল্লাহ তাকে এবং তীর সন্তানদেরকে মূর্তিপূজার মতো জঘন্য অপরাধ থেকে রক্ষা করেন। তিনি সাথে সাথে আল্লাহর কাছে হেদায়াত কামনা করছেন, সঠিক দিকনির্দেশনা চাচ্ছেন। এর দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন, শেরেক থেকে বেঁচে থাকাও আল্লাহর এক বড় নেয়ামত । বড় নেয়ামত এই জন্যে যে, এর ফলে একজন মানুষ শেরেক ও কুফরীর অন্ধকার থেকে রক্ষা পায়। আর ঈমান ও হেদায়াতের আলো লাভ করার পর মানুষ গোমরাহী, আদর্শহীনতা, লক্ষ্যহীনতা ও পথত্রষ্টতার কবল থেকে রক্ষা পায় এবং তার হৃদয়ে তখন সে জ্ঞান, প্রশান্তি, স্বস্তি ও স্থিরতা অনুভব করতে পারে। তখন সে অগণিত প্রভুর দাসত্বের শৃঙ্খল মুক্ত হয়ে একমাত্র প্রভু আল্লাহর আনুগত্য ও দাসত্বের মাঝে নিজেকে সঁপে দেয়। এটা নিসন্দেহে একটা বড় নেয়ামত, সে জন্যেই হযরত ইবরাহীম (আ.) তাঁর প্রভুর কাছে এই নেয়ামতের জন্যে সকাতর আবেদন জানিয়েছেন যেন তিনি নিজে এবং তার সন্তানরা সবাই মূর্তিপূজা থেকে বেচে থাকতে পারেন। মূর্তিপূজার কুফল সম্পর্কে হযরত ইবরাহীম (আ.) অবগত ছিলেন বলেই এই জঘন্য পাপাচার থেকে মুক্তি কামনা করে আল্লাহর দরবারে আরযি পেশ করেছেন। তিনি ভালো করেই জানতেন যে, এই মূর্তিপূজার কারণে অতীতে ও তার যুগের অসংখ্য মানুষ আল্লাহর দ্বীনকে হারিয়েছে, সঠিক পথ হারিয়েছে। তাই তিনি নিজের প্রভুর কাছে ফরিয়াদ করে যাচ্ছেন, ‘হে আমার প্রভু! এ সকল দেব দেবী অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে’ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।