যে কোনো জনপদ, সংখ্যায় তারা যতো অধিকই হোক না কেন, যদি তারা গুনতে বা পরিমাণ করতে শুরু করে তাহলে যতো পরিমাপই তারা করুক এবং যতো সংখ্যা দিয়ে তারা গুনতে থাকুক না কেন, সকল পরিমাপ ও সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু তার নেয়ামতের সংখ্যা শেষ অথবা পরিমাণ শেষ হয়ে যাবে না । অর্থাৎ, মানুষ যতো আন্দাজই করুক না কেন তার থেকে তিনি- তীর নেয়ামতসমূহ আরও বড়, আরও উর্ধ্বে । ওরা মানুষ, ওরা যামানার অতীত ও ভবিষ্যৎ এ দুই সীমার মধ্যে বাধা, আর আল্লাহর নেয়ামতসমূহ সীমাহীন সংখ্যাহীন, অর্থাৎ তার নেয়ামতসমূহে সীমা বা সংখ্যার গন্ডির মধ্যে আবদ্ধ করা সম্ভব নয়। বান্দাদের যেমন শুরু আছে ও শেষ আছে, তাদের সব কিছুরও শুরু আছে এবং শেষ আছে; কিন্তু আল্লাহ রব্বুল ইযযতের নিজের এবং তার নেয়ামতের না আছে শুরু, না আছে শেষ; কাজেই সসীম এই মানুষ অসীম সত্তাকে, তার নেয়ামতের কিভাবে সীমা সংখ্যার গন্ডির মধ্যে ধরে রাখবে! যতো, যতো বেশী ধারণাই মানুষ করুক তার আধিক্য মানুষের পক্ষে আন্দাজ করা কোনো দিন সম্ভব নয় । এসব আন্দাজ করতে গিয়ে দার্শনিকরা পাগল হয়ে যায়। সে জন্যেই বলা হয়েছে, ‘নিশ্চয়ই মানুষেরা বড় যালেম, বড়ই অকৃতজ্ঞ ৷ এভাবে যখন মানুষের বিবেক জেগে ওঠে এবং তার চতুর্দিকে অবস্থিত অসংখ্য নেয়ামত তার চোখের সামনে ভাসতে থাকে, তখন সে অভিভূত হয়ে যায় এবং নিজের অজান্তেই মহান আল্লাহর কাছে বশ্যতা শ্বীকার করে বসে কখনো সরাসরি, আর কখনো তার হুকুম আহকাম ও নিয়ম কানুন অনুযায়ী জীবনের সকল কাজ ও ব্যবহার পরিচালনার মাধ্যমে । আর তখনই সে দেখতে পায় তার চতুর্দিকের সব কিছুই যেন আল্লাহর রহমতে তার বন্ধু হয়ে গেছে। আর তীরই কুদরত ও ক্ষমতার কারণে সব কিছুই এগিয়ে এসেছে তার সাহায্যকারী হিসাবে এবং আল্লাহ্ জাল্লা শানুহুর নিয়ন্ত্রণের কারণে সব কিছু তার বশীভূত হয়ে গেছে। মানুষের বিবেক যখন জেগে ওঠে তখন সে দেখতে পায়, সে চিন্তা করতে পারে এবং তখন সে যথাযথ ব্যবস্থা নিতে পারে আর ভক্তি-শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় মহান আল্লাহর দরবারে তখন তার সকল সত্বা নুয়ে পড়ে। সে সেজদাবনত হয়ে যায় তার শোকরগোযারীতে, তখন সকল দিকেই সে দেখতে থাকে শুধু আল্লাহর নেয়ামতই নেয়ামত, তখন যেন সে দেখতে পায় মহান সেই নেয়ামতদাতাকে ৷ তখন তার শত কঠোরতা, সং সমস্যা সবই সহজ সুন্দর ও সাবলীল অবস্থায় রূপান্তরিত হয়ে যায়, তখন তার জীবন আনন্দের জোয়ারে ভরপুর হয়ে যায়, তার সকল গ্লানি দূরীভূত হয়, সে মহান আল্লাহর প্রতি আবেগ আপ্নৃতভাবে তাকিয়ে থাকে, গোটা সৃষ্টির প্রতি তাকিয়ে থাকে বিস্বয়ের দৃষ্টিতে আদৰ্শ পুরুণ্ষ ইবরাহীম (আ.)-এর দোয়া আল্লাহর স্মরণে ও কৃতজ্ঞতায় চির নিমগ্ন একজন মানুষের পূর্ণাংগ রূপ যদি কেউ দেখতে চায় | তাহলে সে নবীকুল পিতা হযরত ইবরাহীম (স.)-এর মাঝে তা পেতে পারে, দেখতে পারে। এই গোটা সূরা জুড়ে তারই বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। আরো উল্লেখ রয়েছে তার কৃতজ্ঞতার কথা, তাঁর বিনয় ও খোদা ভক্তির কথা, তার হৃদয়ের গভীর থেকে উদ্ভূত ভক্তি মাখা দোয়া, কাকুতি মিনতি ও আরযির কথা, যে আরযির ভাষা ও ছন্দ তরংগায়িত হয়ে আকাশের দিকে উদিত হয়েছিলো, ওই আরযির ভাষা ছিলো নিম্নরূপ- (আয়াত ৩৫ ও ৪১) সূরায় বর্ণিত প্রেক্ষাপটে ইবরাহীম (আ.)-কে বায়তুল্লাহর পাশে দেখানো হয়েছে। তিনি কোরায়শ অধ্যুষিত নগরে আল্লাহর পবিত্র ঘরের ভিত্তি স্থাপন এবং এর নির্মাণ কাজ সমাধা করেন, ''|.কিন্তু ভাগ্যের পরিহাস, ওই নগরের আদি বাসিন্দা কোরায়শ বংশীয় লোকেরা আল্লাহকে অস্বীকার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।