যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘আর সামুদ্রিক জাহাজগুলোকে তিনি তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে করে সেগুলো তার হুকুমে সমুদ্রের বুকে চলাচল করতে পারে ।' অর্থাৎ, আল্লাহ তায়ালা সকল বস্তুর মধ্যে যেসব বৈশিষ্ট্য দিয়েছেন, তারই কারণে গভীর সমুদ্রের বুকে জাহাজ চলতে পারে, আর মানুষকে দিয়েছেন এমন কিছু বৈশিষ্ট্য যার কারণে সে বিভিন্ন বস্তুর প্রকৃতি বুঝতে পারে এবং আল্লাহর হুকুমেই সবকিছু মানুষের নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে। ‘আর তিনি নদ নদীকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন’ এসব স্রোতস্বিনী নদী সদা সর্বদা চলছে, আর এদের সাথে জীবনও এগিয়ে চলেছে। এসব নদ নদী যা কল্যাণ দেয়ার তা তো দিয়ে যাচ্ছে, অতপর যে কল্যাণ পাওয়ার অধিকারী, সে তা ঠিকই পাচ্ছে। এসব নদ নদী, তাদের পেটের মধ্যে মাছ, বিভিন্ন ওষুধি এবং আরও কল্যাণকর বহু বস্তু বহন করে চলেছে। সব কিছুই মানুষের জন্যে, আবার মানুষ পাখী এবং জীব জানোয়ার থেকেও বনু খেদমত নিচ্ছে। এরশাদ হচ্ছে, ‘আর তিনি সার্বক্ষণিকভাবে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন সূর্য ও চাদকে ৷ পানি, ফলমূল, ফসলাদি, সাগর, জাহাজ, নদী এসব । যেমন আল্লাহ তায়ালা সরাসরি মানুষের নিয়ন্ত্রণাধীনে এনে দিয়েছেন, চাদ সূর্যকে ওইভাবে সরাসরি নিয়ন্ত্রণাধীন না করলেও তাদের প্রভাবে মানুষ যে প্রভূত উপকার পাচ্ছে তা অবশ্যই বুঝতে পারে। এ চাদ সূর্য থেকে মানুষ তাপ, সজীবতা, স্নিগ্ধতা এবং জীবনে শক্তি সামর্থ লাভের উপাদানসমূহ পায়। সৃষ্টির মধ্যে বিরাজমান আল্লাহর আইনের অধীনেই এরা মানুষের নিয়ন্ত্রণে রয়েছে। মানুষের জীবন জীবিকায়, বরং সত্যি বলতে কি, তার শরীরের প্রতিটি কোষ গঠন প্রক্রিয়ায় এদের সীমাহীন অবদান রয়েছে এবং সূর্যের কিরণ ও চাদের স্িপ্ধতা মানুষের জীবনে অকল্পনীয় সূষমা ও এক অভিনব নতুনত্ব আনে। ‘আর তিনি তোমাদের জন্যে রাত ও দিনকে নিয়ন্ত্রণাধীন করেছেন৷’ তিনি এদের মধ্য থেকে মানুষের প্রয়োজনমাফিক আলো তাপ ও রিপ্ধতা দিয়েছেন এবং জোয়ার ভাটার ওপর এদের প্রভাবসহ আরও যেসব অসংখ্য ফায়দা এদের থেকে মানুষ পায় তা বর্ণনা করে শেষ করা যাবে না । মানুষের সজীবতা, যোগ্যতা ও আরাম আয়েশের অনেক কিছুই মানুষ এ থেকে হাসিল করে । চিন্তা করে দেখুন, যদি সদা সর্বদা দিবাভাগ থাকতো বা যদি রাত থাকতো সর্বদা, তাহলে প্রকৃতির মধ্যে বিপর্যয় যাইই ঘটুক না কেন, খোদ মানুষের যে অপূরণীয় ক্ষতি হতো তা চিন্তা করে শেষ করা যায় না, তাদের জীবন ও যোগ্যতা এবং জীবনের শুভ পরিণতি কোনোটাই সম্ভব হত না। আর আল্লাহ রব্বুল আলামীনের দেয়া যে সীমাহীন নেয়ামত আমরা নিশিদিন ভোগ করে চলেছি তার বিবরণ এতোটুকুতেই শেষ হয়ে যায় না। এ বিষয়ে যতো কথাই বলা হোক না কেন প্রত্যেক বিষয়ে যতো কথা আসবে, ততোই এর এতো দিক ফুটে ওঠবে যা গুনে কোনো দিন শেষ করা যাবে না। এ জন্যে আল্লাহর অবদান প্রকাশ করার উপযোগী ভাষা তিনি নিজেই শিখিয়ে দিচ্ছেন। ‘আর দিয়েছেন তিনি তোমাদেরকে সব কিছু থেকে এমন বহু জিনিস যা তোমরা চেয়েছো।' অর্থাৎ, দিয়েছেন তোমাদের ধন সম্পদ, সন্তানাদি, স্বাস্থ্য সৌন্দর্য এবং আরাম আয়েশের ‘এভাবেই এক এক করে যদি তার নেয়ামতসমূহ তোমরা গুনতে শুরু করে দাও তাহলে তোমরা কিছুতেই তার সকল নেয়ামত গুনে শেষ করতে পারবে না৷’ www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।