যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

একেবারেই অসহায় বানিয়ে রেখেছে? এ প্রশ্নগুলো মনে রাখুন আর তার পাশাপাশি দেখুন ওই আকাশমন্ডলীর দিকে, কেমন করে সেখান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে, কেমন করে গ্রহণ করছে ওই বৃষ্টিধারাকে আমাদের এ যমীন, কেমন করে আকাশ পৃথিবীর সম্মিলিত কাজ দ্বারা উৎপন্ন হচ্ছে ফসল ও ফলসমূহ । আবার দেখুন ওই মহাসাগরের দিকে, কেমন করে আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত এর উত্তাল তরংগ কেটে কেটে চলেছে দেশ দেশাস্তরে, কেমন করে নদ নদীগুলো মানুষের জীবনের জন্যে প্রয়োজনীয় সকল প্রকার পণ্যদ্বব্য বহন করে নিয়ে পৌছে দিচ্ছে ঘরে ঘরে । আবার তাকিয়ে দেখুন সুদূর আকাশপানে, কেমন করে এর মধ্যে গ্রহ উপগ্রহগুলো সুনিয়ন্ত্রিতভাবে মানুষের অবিরাম খেদমত করে যাচ্ছে। এদের নেই কোনো ক্লান্তি, সেই কোনো বিরতি; আবার দেখুন দিবা-রাত্রির আনাগোনার দিকে, একের পর এক অবিরতভাবে আসছেই আসছে, এসব কিছুই কি মানুষের জন্যে? অবশ্যই সব কিছু মানুষের জন্যে! এর পরও হতভাগা এ মানুষ শোকরগোখযারী করবে না, স্মরণ করবে না এসব নেয়ামতের কথা? ‘নিশ্চয়ই মানুষ বড়ই যালেম, বড়ই অকৃতজ্ঞ ।' ‘আল্লাহ সেই সত্ত্বা, যিনি সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীকে ।' এরপরও (অর্থাৎ আল্লাহকে সৃষ্টিকর্তা জানা ও মানা সত্তেও) ওরা আল্লাহর সাথে সমকক্ষ বানায় আরও অনেককে । সুতরাং ওদের তকদীরের মধ্যে যুলুম ক্লরার কথা লেখা রয়েছে- এটা কেমন করে ওরা বলবে? অথচ বাস্তবে ওরা সৃষ্টির এবাদাত করে নিজেরাই নিজেদের ওপর যুলুম করছে, যা আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে সৃষ্ট জীব হিসাবে পরিচিতি! ‘আর তিনি পাঠিয়েছেন আকাশ থেকে পানি, তারপর ফলমূল থেকে তোমাদের জীবন ধারণযোগ্য আহার্য যুগিয়েছেন ৷” রেযেক বলতে জীবন ধারণযোগ্য যাবতীয় সামগ্রী হলেও বেঁচে থাকার জন্যে যেসব খাদ্য খাবার দরকার তার প্রথমটা কৃষিজাত দ্রব্য থেকে আসে এবং এটাই প্রকাশ্য নেয়ামতের উৎস । বৃষ্টি ও সজি উভয়টাই আল্লাহর সেই নিয়ম অনুসরণ করছে যার ওপর এই বিশ্বকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন এবং মেনে চলছে সেই আইন যার অধীনে বৃষ্টি বর্ষণের মাধ্যমে কৃষিজাত দ্রব্য এবং ফলমূল দেয়া হয়েছে। আর এসব কিছুই দেয়া হয়েছে মানুষের উপযোগী করে। আর যে কোনো একটি বীজ অংকুরিত হতে গেলে সেই শক্তির সাহায্য লাগে যিনি গোটা সৃষ্টির ওপর নেগাহবানী (তদারকি) করছেন এবং যিনি দৃশ্য অদৃশ্যভাবে এ দানাকে অংকুরিত ও গাছে পরিণত করার জন্যে সৃষ্টির সকল শক্তি কাজে লাগাচ্ছেন, কাজে লাগাচ্ছেন সব কিছুকে জীবনের উপযোগী কারার জন্যে এবং এসব কিছুকে জীবন দান করার জন্যে মাটি, পানি, তাপ ও বাতাস (আব আতশ খাক বাদ)-কে কাজে লাগাচ্ছেন। আর মানুষ যখন রেযেক কথাটা শোনে তখন তার মন মস্তিষ্কের মধ্যে অর্থ উপার্জন ছাড়া আর কোনো কথা আসে না; কিন্তু রেযেক বলতে আরও অনেক ব্যাপক এবং আরও গভীর অর্থ বুঝায় । দুনিয়ার জীবনে মানুষ সব থেকে কম যে রেযেক ভোগ করে তার জন্যে বিশ্বলোকের মধ্যে যতো গ্রহ নক্ষত্র আছে সবাই কাজে লেগে যায় এবং সেগুলোকেও আবার হাজারো বস্তুর সহযোগিতা নিতে হয়। আরও প্রকাশ থাকে যে, ওইসব বস্তুর পারস্পরিক সাহায্য ছাড়া গোটা সৃষ্টির অস্তিতূই টিকে থাকতো না এবং এটাও সত্য যে, সৃষ্টির সব কিছু মিলে এক সৃষ্টি! এসব কিছুর প্রত্যেকটা প্রত্যেকের সাহায্যের ওপর নির্ভরশীল ৷ অর্থাৎ আল্লাহ রব্বুল আলামীন সারা বিশ্বের সব কিছু এমনভাবে সৃষ্টি করেছেন এবং সব কিছুর মধ্যে পারস্পরিক এমন অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান, যে একটার সহযোগিতা ছাড়া অন্যটার কোনো অস্তিত্ব টিকে থাকতে পারে না এবং এসব কিছুর চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে । তাই আল্লাহ তায়ালা বলছেন, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।