যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তুলেছে। এসব কিছুর মধ্যে মানুষ ‘কুদরতের হাত’ (সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতা) অনুভব করছে এবং প্রতিটি জিনিসের মধ্যেই সে দেখছে তার অস্তিত্বের লক্ষণাদি, দেখছে প্রতিটি চেহারায় এবং মনিব ও গোলামের বিষয়টি কোনো তাত্বিক আলোচনা, আধুনিক কোনো জ্ঞান গবেষণার বস্তু অথবা সৃষ্টিতত্ব ও বিশ্ব সৃষ্টির রহস্য অনুসন্ধানে নিয়োজিত কোনো দর্শন নয়। এসব মৃত্যুসম জড় পর্যায়ের বিষয় বা বস্তুর আলোচনা দ্বারা অন্তরের কোনো পিপাসা মেটে না, বিদগ্ধ হৃদয়ের মধ্যে কোনো দাগ কাটে না বা অজানা অচেনা রহস্যের কোনো সন্ধান পাওয়া যায় না; বরং মানুষ যখন সৃষ্টি রহস্যের দিকে গভীর দৃষ্টিতে তাকায়, বিশ্বের সব কিছু কিভাবে একই নিয়মে বছরের পর বছর কাজ করে যাচ্ছে এবং চিন্তা করে কার ইশারায় এবং কোনো উদ্দেশ্যে এসব কিছুর সুসামঞ্জস্য পরিক্রমা, তখন এসবের মধ্যে এক মহাশক্তির সর্ববিজয়ী ক্ষমতার অস্তিত্‌ অনুভব করে মুগ্ধ হয়ে যায়, বিস্মিত স্তম্ভিত হয় এ সবের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে । বিশ্ব প্রকৃতির মধ্যে ছড়িয়ে থাকা মহা বিস্ময়কর এসব সুন্দরের মেলা আমাদের অবচেতন মনে এসবের মহান সৃষ্টিকর্তার কথা জাগিয়ে দেয়, স্মরণ করায় তাঁর নেয়ামতসমূহের কথা । এ রহস্যরাজির যে চিত্র আল কোরআনের প্রতি ছাত্রে অংকিত হয়েছে, সীমাবদ্ধ কোনো মানুষের সসীম কলমে তা বিধৃত হতে পারে না। এক এক করে মানুষ যখন চিন্তা করে আল্লাহ রব্বুল আলামীনের নেয়ামতের কথা, চিন্তা করে আকাশমন্ডলী ও পৃথিবীর চলার গতি প্রকৃতির মধ্যে মায়াময় মোহময় এক অদৃশ্য সামঞ্জস্যের কথা, যখন চিন্তা করে আকাশ থেকে বৃষ্টি ও তার ফলে উদগত ফসলাদি, শাকসজি ও ফলমূলের এ বিশাল সমারোহের কথা, যখন ভাবে মহাসগরের বুক চিরে পণ্যদ্রব্য বোঝাই জাহাজসমূহের মাসের পর মাসব্যাপী সফরের কথা, হাজার হাজার মাইলব্যাপী ছড়িয়ে থাকা নদ নদীর উত্তাল তরংগের মধ্য দিয়ে সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসম্ভার নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌছে দেয়ার উদ্দেশ্যে দুর দুরাস্তে অভিযাত্রার কথা, তখন তার বিস্ময়ের আর কোনো সীমা পরিসীমা থাকে না। অপর দিকে আবার যখন সে তাকায় সূর্য ও চাদের সংলগ্ন হয়ে পৃথিবী পৃষ্ঠের গতি ও ঝতু পরিবর্তনের দিকে, দেখে এর আহ্নিক গতি ও বার্ষিক গতির দিকে, আর সর্বোপরি যখন সে খেয়াল করে যে, এসব কিছু অদৃশ্য এক মহাশক্তি এমন কোনো বিশেষ পরিকল্পনার ভিত্তিতে পরিচালনা করে যাচ্ছে, যা রোধ করার বা যার বিরুচ্ধাচরণ করার ক্ষমতা কারো নেই, তখন যে কোনো অবাধ্য মানব মন পরম আনন্দের সাথে নুয়ে পড়ে সেই মহাশক্তির সামনে, তখন তার সকল প্রশ্নের নিরসন হয়, দূর হয়ে যায় তার সকল অস্থিরতা এবং তখন তার হৃদয়ে জাগে পরম প্রশান্তি । এ কথাগুলোর দিকেই ইংগিত দিচ্ছে নীচের আয়াতাংশটি । ‘আর তিনি তোমাদের দিয়েছেন সেই সকল জিনিস থেকে কিছু কিছু যা তোমরা চেয়েছো (অর্থাৎ দিয়েছেন ততোটুকুই যতোটুকু দেয়া তোমাদের জন্যে তিনি ভালো মনে করেছেন) ৷ এখন যদি তোমরা (তোমাদের দেয়া) আল্লাহর নেয়ামতগুলো গুনতে শুরু করে দাও তো (সারা যিন্দেগী ভরে) গুনে গুনেও শেষ করতে পারবে না৷” আল্লাহর এসব বিস্ময়কর অবদান সবখানে ছড়ানো রয়েছে। আকাশে বাতাসে, ভূধরে সাগরে, দৃশ্য অদৃশ্য সকল বস্তুতে, আলোতে আঁধারে সৃষ্টিকুলের জানা অজানা সকল রহস্যে আর তোমাদের ভোগ বিলাসের সকল প্রকার দ্রব্যাদির মধ্যেই এই অবদান দেখা যায় ৷ এ সব কিছুই কি মানুষের ওপর জোর করে চেপে বসে আছে, মানুষ কি এসব কিছুর কাছে একেবারেই মজবুর? মহবিশ্বের এ মহা বিস্ময়ভরা সৃষ্টি সবাই মিলে কি ক্ষুদ্র এ সৃষ্টি মানুষকে www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।