হাতেই ইসলামের বিস্তার ঘটে । এ সময় তিনি শধু ক্ষমতার আসনেই অধিষ্ঠিত ছিলেন না; বরং , মানুষের জীবন জীবিকা ও দন্ডমুন্ডের কর্তাও ছিলেন। তার অতুলনীয় প্রজ্ঞা ও বিচক্ষণতার ফলে সঞ্চিত খাদ্যভান্ডার থেকে খাদ্য খরিদ করার জন্যে যেসব প্রতিবেশী দেশ থেকে প্রতিনিধি দল আসতো, সেসব দেশেও ক্রমান্বয়ে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে আমরা দেখেছি, অন্যান্য দেশের ন্যায় জর্ডানের কেনান থেকে হযরত ইউসুফের ভাইয়েরাও মিসর থেকে খাদ্য কিনতে এসেছিলো । এ থেকে বুঝা যায় যে, সে সময় সমগ্র এলাকা জুড়ে কী সাংঘাতিক দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো! কাহিনীতে এ মর্মেও ইংগিত পাওয়া যায় যে, মেষপালক গোষ্টীভুক্ত শাসকরা ইসলামী আকীদা বিশ্বাস দ্বারা কিছুটা প্রভাবিত ছিলো এবং হযরত ইউসুফের দাওয়াতের পর এই আকীদা বিশ্বাস ব্যাপকতা লাভের কারণেই সেটা সম্ভব হয়েছিলো। অন্তত দু’টো জায়গায় আমরা শাসকগোষ্ঠীর ওপর ইসলামী আকীদা বিশ্বাসের প্রভাবের লক্ষণ দেখতে পাই । প্রথমটা হলো, হযরত ইউসুফ যখন মহিলাদের সামনে বেরিয়ে এলেন তখন তাদের মুখে আল্লাহ ও ফেরেশতার উল্লেখসহ স্বতক্ফর্ত বিস্ময়ের অভিব্যক্তি ঘটে ৷ যেমন, ‘তারা বললো, হায় আল্লাহ, এ তো মানুষ নয়! এ তো সম্মানিত এক ফেরেশতা!’ (আয়াত-৩১) অনুরূপভাবে মিসরীয় প্রধানমন্ত্রী স্বীয় স্ত্রীকে সম্বোধন করে যে কথাগুলো বলেছিলেন, তাতেও এই প্রভাবের লক্ষণ পরিস্ষুট । যেমন, ‘ইউসুফ, তুমি এই ব্যাপারটা এড়িয়ে যাও। আর হে বেগম, তুমি তোমার পাপের জন্যে ক্ষমা চাও। নিশ্চয়ই তুমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো’ (আয়াত- ২৯) পক্ষান্তরে দ্বিতীয় সুস্পষ্ট ইংগিতটা প্রধানমন্ত্রীর স্ত্রীর কথা থেকেই বেরিয়ে এসেছে। তার এ কথা থেকে স্পষ্ট হয়ে ওঠেছে যে, সে ইউসুফের আকীদা বিশ্বাস খহণ করেছে এবং শেষ পর্যন্ত ইসলামও গ্রহণ করেছে। কোরআনে তার যে বক্তব্য উদ্ধৃত করা হয়েছে তা হলো, ‘আধীযের (প্রধানমন্ত্রীর) স্ত্রী বললো, এখন সত্য বেরিয়ে পড়েছে। আমিই ওঁকে প্ররোচিত (আয়াত ৫২-৫৩) যখন জানা গেলো, তাওহীদবাদী আকীদা বিশ্বাস মিসরের ক্ষমতায় হযরত ইউসুফের আরোহণের আগেই এতটা ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেছিলো, তখন এ ব্যাপারে কোনো সন্দেহই থাকে না যে, তার ক্ষমতায় আরোহণের পর ইসলাম আরো ব্যাপক ও স্থিতিশীল হয়েছিলো । এরপর রাখাল রাজাদের আমলেও ইসলামের বিস্তৃতি ঘটেছিলো । পরে অষ্টাদশ রাজপরিবারের শাসনামলে যখন ফেরাউনরা পুনরায় ক্ষমতা দখল করলো, তখন তারা তাওহীদী ধর্ম বিশ্বাসের প্রতিরোধ শুরু করলো। কেননা ফেরাউনদের ক্ষমতার ভিত্তিই ছিলো পৌত্তলিকতা । ওদিকে হযরত ইয়াকুবের বংশধররা (যাদের অপর নাম বনী ইসরাঈল) ততোদিনে মিসরে এক বিরাট জনশক্তিতে পরিণত হয়েছে এবং তারাই ছিলো একমাত্র ইসলামী জনগোষ্ঠী । এ থেকে আমরা জানতে পারি, ফেরাউনী শাসনামলে বনী ইসরাঈল অর্থাৎ হযরত ইয়াকুবের বংশধরদের ওপর নির্যাতনের রাজনৈতিক কারণ ছাড়াও অন্য কারণ কী ছিলো? রাজনৈতিক কারণটা হলো এই যে, হযরত ইয়াকুবের বংশধররা রাখাল রাজাদের আমলে কেনান থেকে মিসরে এসে বসতি স্থাপন করে এবং ক্রমান্বয়ে ক্ষমতাসীন হয়। এরপর যখন মিসরীয়রা রাখাল রাজাদের দেশ থেকে বিতাড়িত করে, তখন: তাদের সহযোগী বনী ইসরাঈলকেও বিতাড়িত করে। এর আসল কারণ হলো আকীদা বিশ্বাসের বৈপরীত্য । কেননা একমাত্র www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।