এ বর্ণনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সৃষ্টি রহস্যের পাতা যেন আমাদের সামনে খুলে গেছে, আর বিশ্ব সৃষ্টির সব কিছু যেন আমাদের সাথে কথা বলতে শুরু করেছে। সবাই যেন আমাদের আল্লাহর অগণিত নেয়ামতের দিকে আংগুল দিয়ে দেখিয়ে দিয়ে বলছে, তোমরা সময় থাকতেই আল্লাহর নেয়ামতের শোকরগোষযারী করো । সারা বিশ্বের সব কিছু তোমাদের খেদমতে নিয়োজিত করে মহান আল্লাহ তায়ালা তোমাদের যে দয়া করে চলেছেন, শারীরিক এবাদাত নামায দ্বারা তার শোকরগোযারী করো এবং আল্লাহর দেয়া সম্পদ তার বান্দাদের জন্যে খরচ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের ত্যাগের পরিচয় দাও গোপন ও প্রকাশ্য খরচ দ্বারা । তাকিয়ে দেখো আসমান যমীনের দিকে, সূর্য ও চাদের দিকে, রাত ও দিনের দিকে, আকাশ থেকে বর্ষিত পানির দিকে এবং এই পানি দ্বারা রং বেরংয়ের খাদ: খাবার ও নানা বর্ণের নানা স্বাদ ও গন্ধের ফলমূলের দিকে, চিন্তা করে দেখো, কে এসব নেয়ামত দান করেছে এবং কার জন্যে দান করেছে, কেন বিশ্বব্যাপী এসব সৌন্দর্যের সমারোহ, কার জন্যে এসব কিছুর আয়োজন! এ যে মহাসাগর, যার উত্তাল তরংগ কেটে কেটে চলে অসংখ্য পানির বহর, আর ছোট বড় নদ নদী যা বয়ে চলেছে দিবারাত্র মানুষের জন্যে পণ্যদ্রব্য নিয়ে দেশ থেকে দেশান্তরে, এ সব কার জন্যে! ...... আবার তাকিয়ে দেখো এ ভূপৃষ্ঠের পাতাগুলোর দিকে, যার মায়াময় সৌন্দর্য দৃষ্টিসমূহে জাগাচ্ছে নিত্য নতুন স্বপন, কিন্তু জাহেলিয়াতের অন্ধকারের মধ্যে যারা পড়ে রয়েছে তারা এসব কিছুই দেখে না- দেখতে পারে না, সৃষ্টির পাতা থেকে তারা কিছু পড়তে চায় না, তারা কোনো চিন্তাও করে না আর কোনো শোকরগোষযারীও করে না৷ হায়, মানুষ বড়ই যালেম, বড়ই না-শোকর । তারা আল্লাহর নেয়ামতকে কুফরী দ্বারা বদলে দিচ্ছে এবং আল্লাহর জন্যে একাধিক সমকক্ষ সাব্যস্ত করেছে, অথচ একমাত্র তিনিই সৃষ্টিকর্তা, তিনিই রেযেকদাতা এবং তিনিই গোটা সৃষ্টিকে মানুষের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। ‘আল্লাহ তায়ালা সেই মহান সত্বা যিনি সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীকে...... অবশ্য বড়ই যালেম বড়ই না-শোকর (অকৃতজ্ঞ) এই মানুষ ৷’ (আয়াত ৩২-৩৪) শয়তান মানুষের খোলাখুলি দুশমন । সে সদা সর্বদাই বিভিন্নভাবে এবং বিভিন্ন দিক থেকে মানুষের ওপর হামলা করে। সে মানুষের জন্যে যেন এক সাক্ষাত চাবুক, সে মানুষকে অপমান করার চেষ্টায় সদা সর্বদা তৎপর থাকে । মানুষের ওপর হামলা করার জন্যে সে সদা সর্বদা আসমান যমীন জুড়ে তার ভয়ানক থাবা বিস্তার করে রেখেছে এবং মানুষকে আঘাত করার জন্যে সে চাদ, সূর্য, রাত দিন, সাগর নদী, বৃষ্টি, ফলমূল সব কিছুকে তার হাতিয়ার বানিয়ে রেখেছে যালেম ও অকৃতজ্ঞ মানুষকে আঘাত করার জন্যে সে বহু বাস্তব কাজ, শব্দের ঝংকার ও অনেক কষ্টদায়ক আচরণ গ্রহণ করেছে! সৃষ্টিজপতে ছড়িয়ে থাকা ঈমানের নিদর্শন এ মহাগ্রন্থ আল কোরআনের যেসব অলৌকিক ক্ষমতা (মোজেযা) আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ক্ষমতা হচ্ছে গোটা সৃষ্টির দৃশ্যাবলী এবং মানুষের আবেগ অনুভূতিকে এক তাওহীদের রশিতে বেঁধে দেয়া। আবার এটাও এক মহাসত্য ঘে, প্রতি মুহূর্তে এই ধরণীর বুকে যেসব ঘটনা ঘটছে, নিশিদিন যেসব পরিবর্তন সংঘটিত হচ্ছে এবং সারাক্ষণ মানুষের অন্তরের মধ্যে যেসব পরিবর্তন আসছে, এসব কিছু মানুষের কাছে আল্লাহ সম্পর্কে এমন এক জোরদার দলীল পেশ করছে, যা তাকে ভীষণভাবে উজ্জীবিত করে তোলে, আর এভাবে গোটা বিশ্ব তার সকল অধিবাসীসহ নিত্যদিন এমন সব পরিবর্তন দেখছে যা আল্লাহর অস্তিত্বের নিদর্শনাবলী সুস্পষ্ট করে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।