যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রাচীন জাহেলিয়াতে অনুসরণে বিভিন্ন দেবদেবীকে জীবন মৃত্যুর অন্যতম মালিক স্বীকার করে তাদের তারা আল্লাহর সাথে শরীক বানিয়ে রেখেছে। আর তাদের অনুসৃত রীতিনীতি থেকেই আজকে তারা মানুষকে আইনদাতা হিসাবে গ্রহণ করেছে । যারা ওদের এমন এমন হুকুম দিচ্ছে যা আল্লাহ তায়ালাও দেননি, আর নিষেধ করছে এমন কিছু কাজ করতে যা আল্লাহ তায়ালাও তাদেরকে করতে মানা করেননি । এর ফলে আল্লাহর সাথে সরাসরি শরীক করার পরিবর্তে এমন কিছু তারা গড়ে তুলেছে যা তাদের বাস্তবে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে! অতএব, হে রসূল, ‘বলো তোমার জাতিকে, খাও, পান করো, মজা করো, এভাবে, দুনিয়ার এ যিন্দেপীতে কিছু ফায়দা লুটে নাও, আনন্দ ফুর্তি করো ততোদিন পর্যন্ত যতোদিন আল্লাহ তায়ালা আগুনের কাছে, আর ওদের ছেড়ে দাও এবং ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাকাও ‘আমার সেই সব বান্দাদের দিকে, যারা ঈমান এনেছে ।' তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে এমন এক উপদেশ বাণী গ্রহণ কর যা প্রকৃতপক্ষে তোমাদের উপকারে আসবে বলে তোমরা বুঝবে এবং যা আল্লাহর নেয়ামত কবুল করার ব্যাপারে তোমাদের উৎসাহিত করবে, যে উপদেশ তোমাদের সত্য থেকে ফিরিয়ে দেবে না এবং ওইসব নেয়ামতের পরিবর্তে কুফরী গ্রহণ করার দিকে এগিয়ে দেবে না। ওদের এবাদাত, আনুগত্য এবং আল্লাহর বান্দাদের সাথে নেক ব্যবহারের মাধ্যমে আল্লাহর নেয়ামতের শোকরগোযারী করা শেখাও ৷ ঈমানদারদের জনে আল্লাহর কিছু নিদেশনা ‘বলো আমার ঈমানদার বান্দাদের, যেন তারা নামায কায়েম করে এবং খরচ করে আমার ওই সকল নেয়ামত থেকে, যা গোপনে প্রকাশ্যে আমি মহান আল্লাহ তাদের দান করেছি । তারা যেন সকল প্রকার কর্তব্য পালন করে সেদিন ঘনিয়ে আসার আগে যেদিন কোনো বেচাকেনা থাকবে না এবং থাকবে না কারো সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক ৷' অর্থাৎ, আমার ঈমানদার বান্দাদের নামায কায়েমের মাধ্যমে শোকরগোযারী করতে বলো, কারণ নামাযই আল্লাহর শোকরগোযারীর সব থেকে বেশী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । আর তার সাথে সাথে আমার দেয়া নেয়ামতসমূহ থেকে প্রকাশ্য ও গোপনে খরচ করে। গোপনে এজন্যে যে, এর ফলে দান গ্রহণকারীরা লজ্জিত হবে না এবং তাদের আত্মসম্মানে কোনো আঘাত লাগবে না। অপরদিকে দানকারীদের মনে লোক দেখানো কাজের মনোবৃত্তি গড়ে ওঠবে না এবং এহসান প্রদর্শন করার মানসিকতা জন্ম নেয়ার সুযোগও হবে না। আবার (মাঝে মাঝে) প্রকাশ্যেও দান করবে এ জন্যে যে, এর দ্বারা তোমরা আল্লাহর হুকুম পালন করছো একথা জানাজানি হবে, এর ফলে অন্যরাও আল্লাহর এই হুকুম পালন করতে উদ্ধুদ্ধ হবে। এ উভয় প্রকার দানের মাধ্যমে একাধারে মোমেনদের বিবেককে চাংগা রাখা যাবে এবং সমাজে আল্লাহর আনুগত্য ও দান করার মনোবৃত্তি গড়ে তোলা সহজ হবে। এখানে বুঝা যায়, এচ্ছিক দানগুলো গোপনে এবং ফরয দান (যাকাত) প্রকাশ্যে করা দরকার । তাদের বলো, তারা যেন জমা করে রাখা সম্পদ সম্পর্কে আল্লাহর বান্দাদের প্রয়োজন মেটানোর জন্যে সেদিন আসার পূর্বেই খরচ করে, যেদিন বেচাকেনার মাধ্যমে লাভবান হওয়া বা লেনদেনের মাধ্যমে কারো সাথে বন্ধুত্ব ও সম্প্রীতি গড়ে তোলার কোনো সুযোগ থাকবে না। হা, সেদিন আসার আগে যেদিন থাকবে না কোনো বেচাকেনা বা বন্ধুত্ব স্থাপনের কোনো সুযোগ ৷' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।