যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

মূর্ত হয়ে ফুটে ওঠেছে এবং ওইসব ঘটনার বিবরণ এ সূরার প্রথম অধ্যায়ে এসে গেছে। এদের পরিণতির বর্ণনাও এমন ভাষা ও ভংগিতে এসেছে যে, তাদের কাছে মনে হয়েছে যেন ওই করুণ অবস্থা যেন তারা বাস্তব চোখে দেখছে । তাদের বুঝানোর জন্যে এর থেকে অধিক প্রভাবপূর্ণ পস্থা আর কি অবলম্বন করা যেতে পারতো! কিন্তু এসব নেয়ামতকে তারা কুফরী দ্বারা বদলে দিলো। তাদের দাওয়াত দেয়া হয়েছিলো সকল দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সারাবিশ্বের একমাত্র মালিক, সৃষ্টিকর্তা ও আইনদাতা আল্লাহকে রব বলে মেনে নিতে এবং তার হুকুমমতোই জীবন যাপন করতে- এই তাওহিদী দাওয়াত তারা প্রত্যাখ্যান করলো, ‘আর তারা আল্লাহর সাথে অনেক শরীক (ক্ষমতায় অংশীদার) বানালো যেন মানুষকে ভুল পথে এগিয়ে দেয়া যায় ৷’ তারা আল্লাহর সাহায্যকারী হিসাবে তার কিছু সাথী বানিয়ে ফেললো, যাদের আন্তাহর সমকক্ষ মনে করে তারা পূজা করা শুরু করে দিলো এবং এমনভাবে তাদের কাছে আবেদন নি’বদন শুরু করে দিলো যেমনভাবে একমাত্র আল্লাহর কাছেই করা যায়। তাদের ক্ষমতার কাছে তারা তেমনি করে মাথা নত করে দিলো যেমন করে সর্বশক্তিমান আল্লাহর কাছে মাথা নত করা হয় এবং জীবন মৃত্যুর একমাত্র মালিকের যেমন বৈশিষ্ট্য আছে, ওদের জন্যেও তারা ওইসব বৈশিষ্ট্যের কথা ঘোষণা করতে শুরু করলো । মানুষকে আল্লাহর দেয়া একমাত্র সঠিক পথ থেকে: সরিয়ে নিয়ে অলীক কিছু ব্যক্তি বা বস্তুকে তারা আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেললো ৷ অথচ সঠিক পথ তো একটাই, বিভিন্ন পথ সঠিক হতে পারে না। স্বার্থবাদীতাই জাহেলী নেতৃত্তবের প্রধান চরিত্র কোরআনের আয়াত ইংগিতে একথা জানাচ্ছে যে, জাতির নেতৃশ্রেণীর লোকেরা এইসব দেব দেবী ও বিভিন্ন ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ বা তার ক্ষমতার অংশীদার হওয়ার কথা বলে মানুষের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি করেছিলো এবং তাদের আল্লাহর চিরসত্য পথ থেকে দূরে সরিয়ে নেয়ার ইচ্ছা করেছিলো । সকল যামানাতেই আল্লাহদ্রোহী ও অহংকারী এ যালেমরা তাওহীদের আহ্বানে তাদের স্বার্থ ক্ষুণ্ব হবে বলে বুঝেছিলো এবং তাদের নিজেদের জন্যে ধ্বংস সংকেত অনুভব করেছিলো । এইসব তাগুতী শক্তি নিজেদের স্বার্থ রক্ষা ও প্রাধান্য অক্ষুণ্ব রাখার জন্যে শুধু প্রথম জাহেলিয়াতের সময়েই এভাবে মানুষকে বিভ্রান্ত করেছে তা নয়; বরং সকল জাহেলিয়াতের আমলেই নিজেদের স্বার্থের খাতিরে তারা মানুষকে বিভ্রান্ত করেছে এবং আল্লাহর একচ্ছত্র প্রভুত্ব মানা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে গেছে। অতপর তারা তাদের নেতৃত্ব সোপর্দ করেছে তাদের মুরুব্বীদের হাতে এবং তাদের স্বাধীনতা ও ব্যক্তিত্ব ওইসব কায়েমী স্বার্থবাদী নেতাদের কাছে পুরোপুরি বিসর্জন দিয়েছে, কখনো তারা ঢলে পড়েছে ভাবাবেগের কাছে এবং কখনো চালিত হয়েছে কৃপ্রবৃত্তির তাড়নে, আর তাদের জীবন বিধান তারা আল্লাহর অবধারিত ওহী থেকে নেয়নি; বরং নিয়েছে তাদের স্বাধীন প্রবৃত্তির কাছ থেকে, ঠিক এ ক্রান্তিকালে যখন সর্বশক্তিমান আল্লাহকে এক অদ্বিতীয় মনিব মালিক, পালনকর্তা, আইনদাতা ও শাসনকর্তা বলে দাওয়াত দান করা হলে, তখন ওসব কায়েমী স্বার্থবাদী সমাজপতিদের কাছে এ দাওয়াত অত্যন্ত বিপজ্জনক বলে মনে হলো । তখন এ দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, এর থেকে দূরে থাকার জন্যে এবং অপরকে দূরে সরিয়ে দেয়ার জন্যে তারা সাধ্যানুযায়ী চেষ্টা করলো । আর এ জন্যে যিন্লাল ১১তম ৩৩ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।