রেখেছেন এবং আল্লাহর নেয়ামতের শোকর কিভাবে আদায় করতে হয় তা বুঝাতে গিয়ে ইবরাহীম খলীলুল্লাহর উদাহরণ তুলে ধরেছেন। অবশ্য এর আগে অন্যান্য যেসব উপায়ে আল্লাহর নেয়ামতের শোকরগোযার্নের করা যায় তা জানাতে গিয়ে আল্লাহর বান্দাদের সাথে সদ্ব্যবহারের কথা উল্লেখ করেছেন। এসব কাজ অবশ্য সময় থাকতেই করতে হবে, সেই কঠিন দিন আসার আগেই করতে হবে যখন কারো কোনো সম্পদ কোনো কাজে আসবে না। যেদিন কোনো বেচাকেনা থাকবে না, থাকবে না কারো সাথে কোনো বন্ধুত্ব । বেখেয়ালীতে কেউ কুফরী করেছে, অথবা অজান্তে সত্যকে অবহেলা করেছে- এ অজুহাতে কাউকে ছেড়ে দেয়া হবে না, হা দুনিয়াতে তাদেরকে তাদের অন্যায় ও দুর্ব্যবহারের কারণে সংগে সংগে শাস্তি দেয়া হবে- তাও নয়; বরং সেই দিন পর্যন্ত তাদের শোধরানোর সময় দেয়া হবে যে দিন মৃত্যু যন্ত্রণায় তাদের চোখ পাথরের মতো ওপরের দিকে ওঠে স্থির হয়ে যাবে অপরদিকে কাফেররা যতো ষড়যন্ত্রই করুক না কেন, রসূলদের সাথে আল্লাহ তায়ালা (তীর দ্বীনকে বিজয়ী করার) যে ওয়াদা করেছেন তা অবশ্যই পূরণ করবেন, যদিও ওই কঠিন পাহাড়কে স্থানচ্যুত করার মতোই কঠিন হয়ে যায় তাদের ষড়যন্ত্র । এভাবেই দেখা যাচ্ছে প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের এক নিবিড় যোগসূত্র রয়েছে। এরশাদ হচ্ছে, ‘তুমি কি দেখোনি ওইসব ব্যক্তিকে যারা আল্লাহর নেয়ামতকে কুফরী দ্বারা বদলে দিয়েছে (অর্থাৎ নেয়ামতের হক আদায় করার পরিবর্তে কুফরী করেছে) এবং তাদের জাতির জন্যে ধ্বংসের ঘরকে হালাল করে নিয়েছে (অর্থাৎ এমন সব জঘন্য ব্যবহার করেছে যার কারণে তাদের জাতির ধ্বংসাত্মক জাহান্নাম পাওয়াটা অনিবার্য হয়ে গেছে), আর সে ধ্বংসাত্মক বাসস্থান হবে জাহারামের মধ্যে, আর অতি নিকৃষ্ট হবে সে বাসস্থান! ‘অনেককে তারা আল্লাহর অংশীদার বানিয়ে নিয়েছে, যাতে করে ভার পথ থেকে তারা (মানুষকে) ভুল পথে চালিত করতে পারে। বলে দাও, মজা করে নাও (যতো খুশী দুনিয়ার বুকে), কিন্তু তোমাদের ফিরে যাওয়ার জায়গা হচ্ছে জাহান্নাম ৷' তুমি কি ওই বিস্ময়কর অবস্থার দিকে একবার তাকিয়ে দেখোনি, দেখোনি ওইসব লোকের দিকে যাদের আল্লাহ তায়ালার নেয়ামত দেয়া হয়েছিলো? তাদের মধ্যে রসূলকে পাঠানো, তাদের ঈমানের দাওয়াতদান, আল্লাহর ক্ষমার দিকে তাদের এগিয়ে নেয়া এবং সর্বশেষ জার্নাতকে তাদের প্রত্যাবর্তনস্থল বানিয়ে দেয়া, এগুলো.কি তাদের জন্যে আল্লাহর অপার নেয়ামত নয়? কিন্তু দেখো, এসব নেয়ামতের সাথে তারা কি ব্যবহার করছে। তারা এসব পরিত্যাগ করে এসবের বদলে কুফরীকে গ্রহণ করছে, এরা একেবারে সাধারণ লোক নয়, এরা আমার জাতির নেতৃবৃন্দ ও মুরুব্বী শ্ৰেণীর লোক । অন্যান্য সকল জাতির অবস্থাও একই রকম ৷ তারা ওইসব নেয়ামতের বদলে কি গ্রহণ করেছে, তারা জান্নাতের বদলে জাহান্নাসকেই নিজেদের শেষ আবাসস্থল হিসাবে বেছে নিয়েছে এবং তাদের জাতিকেও তারা সেই দিকে পরিচালিত করেছে। অতীতের জাতিগুলোর মধ্যেও নেতৃবৃন্দের একই ভূমিকা পরিলক্ষিত হয়েছে, কিন্তু অদৃষ্টের কী পরিহাস! এরা নিকৃষ্ট জায়গাকেই নিজেদের বাসস্থান হিসাবে বেছে নিয়েছে। তুমি কি দেখোনি এহেন জাতির আশ্চর্যজনক ব্যবহার, এরা অতীত জাতিসমূহ এবং তাদের হৃদয়বিদারক পরিণতি দেখেছে, তাদের অবস্থা জানতে পেরেছে, তাদের ধ্বংসাবশেষ দেখা সত্তেও তার থেকে এরা শিক্ষা নেয়াটা দরকার মনে করেনি। তাদের সামনে আল কোরআন অতীত জাতিসমূহের ইতিহাস এমনভাবে তুলে ধরেছে যাতে অতীতের ঘটনাবলী তাদের সামনে বাস্তবে
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।