যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তীর দায়িত্ব ছিলো মানুষকে তাদের রবের হুকুমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা এবং আল্লাহর জ্ঞানের মধ্যে যে আযাবের দিনগুলোর উল্লেখ আছে সেই দিনগুলো সম্পর্কে তাদের উপদেশ দান করা । এরপর তাদেরকে বলা যেন তারা আল্লাহ তায়ালা নেয়ামতের শোকরগোযারী করে। এরপর মূসা (আ.)-এর কথাও জানানো হয়েছে যে, তাকেও তার দায়িত্ব স্বরণ করাতে গিয়ে বলা হয়েছিলো যেন তিনিও তার জাতিকে আল্লাহর আযাবের কথা স্মরণ করান । তীকে বলা হয়েছিলো যেন তিনি তার জাতিকে সঠিকভাবে উপদেশ দেন এবং আল্লাহ্র নেয়ামতের কথা স্মরণ করিয়ে তাদের একমাত্র তারই ফরমীবর্দারী করার জন্যে উদ্বুদ্ধ করেন। আর তোমাদের আরও বাড়িয়ে দেবো । আর যদি আমার নেয়ামত লাভ করার পর না-শোকরী করো এবং এর হক আদায় করতে গিয়ে তার হুকুমমতো জীবন যাপন না করো, তাহলে জেনে রেখো, এরপর তাদের সামনে নবী রসূলদের মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টায় নিয়োজিত লোকদের পরিণতি পেশ করে সতর্ক করা হয়েছে। এসব কাহিনী বলা শুরু করে প্রসংগ পরিবর্তন করা হয়েছে। অবশ্য এর পরবর্তাঁতে বিভিন্ন উপলক্ষে এবং বিভিন্ন আংগিকে এসব ঘটনা তাদের জানানো হয়েছে, কিন্তু কাফেররা তার কথায় কান না দিয়ে শয়তানের কথাটাই শুনেছে মন প্রাণ দিয়ে । আর শয়তানও ভালো শাগরেদের দল পেয়ে আচ্ছামতো তাদের ওয়ায শুনিয়েছে। যদিও সে ওয়ায না দুনিয়ায় তাদের কোনো কাজে লেগেছে, না আখেরাতের কঠিন দিনে তাদের সেই ভীষণ আযাব থেকে রেহাই দেবে। আল্লাহর নেয়ামতের সাখে কুফরীীর পরিণতি এখন আলোচনার প্রসংগ মোড় নিচ্ছে মোহাম্মদ (স.)-এর যামানার দিকে। ইংগিত করা হচ্ছে, তার যামানার হঠকারী, মিথ্যার কাছে আশ্রয় গ্রহণকারী ও সত্য অস্বীকারকারীদের অবস্থার দিকে। তাদের সামনেও সেসব জনপদের দীর্ঘ বিবরণ পেশ করা হয়েছে যাদের আল্লাহ তায়ালা তার অসংখ্য নেয়ামত দান করেছিলেন, ওরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আল্লাহ তায়ালা তার নেয়ামতের ভান্ডার থেকে অসংখ্য নেয়ামত দিয়েছেন। ওইসব নেয়ামতের মধ্যে একটি বড় নেয়ামত হলো, তিনি তাদের মধ্যে তাদের নিজেদের এক ব্যক্তিকে রসূল বানিয়ে পাঠালেন, যেন তাদের অন্ধকার থেকে তিনি আলোর জগতে নিয়ে আসেন এবং আহ্বান জানান আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হতে, যাতে করে মহান রব্বুল আলামীন তাদের অতীতের সকল গুনাহখাতা মাফ করে দেন। কিন্তু হায়, ওরা এসব নেয়ামতের না-শোকরী করলো এবং তাদের নবীকে উপেক্ষা করে তীর কথাগুলো রদ করে দেয়ার চেষ্টায় লিপ্ত হলো । আর ঈমানদার হওয়ার পরিবর্তে তারা কুফরীকে পছন্দ করে নিল! শুধু তাই নয়, উল্টা রসূলকে প্রভাবিত করে ঈমানের দাওয়াতদান থেকে বিরত রাখার চেষ্টা করতে লাগলো । আর এ পর্যায়ে এসে ওইসব ব্যক্তির কর্মধারার ওপর বিস্ময় প্রকাশ করে আলোচনার দ্বিতীয় অধ্যায় শুরু করা হচ্ছে, যারা আল্লাহর নেয়ামতসমূহকে কুফরী দ্বারা বদলে দিচ্ছিলো এবং তাদের জাতিকে টেনে নিয়ে যাচ্ছিলো চরম ধংসের দিকে, যেভাবে তাদের পূর্ববর্তী লোকেরা তাদের জাতিকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে গিয়েছিলো রসূলরা ও কাফেরদের ভূমিকার ইতিহাস পর্যালোচনার মাধ্যমে এসব ঘটনা জানা যায়। এরপর দৃষ্টি ফেরানো হচ্ছে সারাবিশ্বের বুকে ছড়িয়ে থাকা প্রাকৃতিক দৃশ্যাবলীর দিকে, যেগুলোকে আল্লাহ রব্বুল আলামীন তার অযাচিত নেয়ামত হিসাবে তার বান্দার খেদমতে লাগিয়ে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।