মতবাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ডারউইন তত্ত্ব’, 'ফ্রয়েড তত্ত্ব, ‘মার্কসবাদ’ ও ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’ । এই সব ক’টা মতবাদই ইহুদীবাদী ষড়যন্ত্ৰ বাস্তবায়নে সমভাবে কার্যকর । হযরত ইউসুফের কাহিনী নির্দিষ্ট ব্যক্তি ও ঘটনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এর এঁতিহাসিক অবস্থানকাল চিহ্বিত করে দিয়েছে। সেই এতিহাসিক সময়টা চিহ্নিত করার জন্যে কয়েকটা প্রতীকী বক্তব্যের উল্লেখ করাই যথেষ্ট মনে করি! ওই সময়টাতে মিসর ফেরাউন নামে সুপরিচিত মিসরীয় রাজপরিবার দ্বারা শাসিত হচ্ছিলো না; বরং এক শ্রেণীর ‘পশুপালক’ দ্বারা শাসিত হতো এবং হযরত ইবরাহীম, ইসমাঈল, এসহাক ও ইয়াকুব তাদেরই কাছাকাছি সময়ে জীবন যাপন করে গেছেন। আল্লাহর এই নবীদের কাছ থেকে এই শাসকরা আল্লাহর দ্বীন সম্পর্কে কিছুটা শিক্ষা লাভ করেছিলো। এই শাসকরা যে ফেরাউন ছিলো না তার প্রমাণ হলো, কোরআনে এই শাসকদের ফেরাউনের পরিবর্তে ‘মালিক’ তথা রাজা বলে অভিহিত করা হয়েছে, অথচ হযরত মূসার আমলের রাজাকে ফেরাউন নামে আখ্যায়িত করা হয়েছে। এ থেকে মিসরে হযরত ইউসুফের আগমনের সঠিক সময়কাল কোনটা তা বুঝা যায় । এটা ছিলো ত্ৰয়োদশ ও সপ্তদশ রাজপরিবারের মধ্যবর্তী সৃময় । এ পরিবারগুলো ছিলো রাখাল পরিবার । মিসরীয়রা এদের ঘৃণাবশত '‘হাকসুম' বলে আখ্যায়িত করতো । প্রাচীন মিসরীয় ভাষায় হাকসুম অর্থ হলো ‘শূকর’ বা “শুকরের রাখাল ৷’ এ সময়টা প্রায় দেড় শতাব্দীকাল পর্যন্ত বিস্তৃত ৷ এ সময়টাই ছিলো হযরত ইউসুফের নবুওতের সময়। তিনি ইসলামের দাওয়াত দেয়ার কাজ কারাগারে বন্দী থাকাকালেই শুরু করে দিয়েছিলেন। আর এ দ্বীনকে তিনি অত্যন্ত স্পষ্ট ও সর্বাত্মকভাবে তার পিতা-পিতামহদের তথা হযরত ইবরাহীম, এসহাক ও ইয়াকুবের দ্বীন বলে আখ্যায়িত করেন। কোরআনে সূরা ইউসুফের ৩৬ থেকে ৪০ নং পর্যন্ত আয়াত ক’টায় তীর এ বক্তব্য উদ্ধৃত হয়েছে। এ হচ্ছে ইসলামের সুম্পষ্ট, পূর্ণাংগ, নিখুঁত ও সর্বাত্মক রূপ ৷ আল্লাহর নবী রসূলদের সবাই এই ইসলাম নিয়েই এসেছেন। এর মৌলিক আকীদা বিশ্বাস হলো আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান, একমাত্র আল্লাহর এবাদাত আনুগত্য করা, তাঁর সাথে আর কাউকে মোটেই শরীক না করা । আল্লাহর গুণাবলীর মাধ্যমে তাকে চিনতে হবে। তিনি হচ্ছেন এক, একক ও মহা প্ৰতাপশালী । এ আয়াত ক’টাতে বলা হয়েছে যে, আল্লাহ ছাড়া আর কারো কোনো শাসন ক্ষমতাই নেই । সকল শক্তি ও শাসন ক্ষমতা কেবল আল্লাহর । মানুষের ওপর আল্লাহ ছাড়া আর কারো প্রভুত্ব করার অধিকার নেই ৷ আল্লাহর অকাট্য নির্দেশ, মানুষ যেন তার ছাড়া আর কারো এবাদাত না করে। মানুষ কর্তৃক মানুষের ওপর শাসন ক্ষমতা প্রয়োগ ও প্রভুত্ব করা মানুষকে গোলাম বানানোর শামিল, যা এক আল্লাহর এবাদাতের সুস্পষ্ট লংঘন ৷ এবাদাতের অর্থ নিরূপণ করা হয়েছে কারো শাসন ক্ষমতার আনুগত্য করা ও কারো প্রভুত্ব মেনে নেয়া । এখানে আল্লাহর দ্বীনের সংজ্ঞা দেয়া হয়েছে এই যে, একমাত্র আল্লাহর হুকুম মানা ও একমাত্র তার এবাদাত করা । বস্তুত হুকুম মানা ও এবাদাত করা সমার্থক । ‘আল্লাহ ছাড়া আর কারো আদেশ দেয়ার ক্ষমতা নেই । তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা যেন তার ছাড়া আর কারো এবাদাত না করো। এটাই হচ্ছে একমাত্র সঠিক দ্বীন ৷’ বস্তুত এটাই হলো ইসলামের সবচেয়ে স্পষ্ট, দ্বর্থহীন, পূর্ণাংগ ব্যাপক ও সর্বাত্মক রূপ । এটা সুস্পষ্ট যে, হযরত ইউসুফ (আ.) যখন মিসরের ক্ষমতার মসনদে আসীন হলেন, তখন তিনি এরূপ ব্যাপক ও সর্বাত্মকভাবে ইসলামের দাওয়াত অব্যাহত রাখলেন। বস্তুত মিসরে তীর “ফিলাল ১১তস ৪ ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।