তাদের শোভা পায় না, যারা নিজেদের মনে প্রাণে আল্লাহর বান্দা মনে করে এবং আল্লাহর দ্বীনের দাওয়াত অপরের কাছে তুলে ধরতে চায় । তাদের মনে রাখতে হবে যে, তারা সবাই আল্লাহর পরিশেষে ঈমানের মিছিলে কোরআনুল কারীম প্রাণ মাতানো যে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে এখন আমরা সেই সুন্দরের সমারোহের সামনে এসে দাড়াচ্ছি। আল কোরআন তার এ অভূতপূর্ব সৌন্দর্য নিয়ে যুগ যুগ ধরে জাহেলিয়াতের মুখোমুখি দাড়িয়েছে। এ হচ্ছে সত্যের স্বাভাবিক সৌন্দর্য । এ সত্য সুপ্রশস্ত বিশ্বের বুকে ছড়িয়ে থাকা গভীর ও তুলনাহীন সৌন্দর্যের প্রতীক, এ সৌন্দর্য শান্ত, স্নিগ্ধ, অন্নান ও অতুলনীয় । ‘তাদের রসূলরা তাদের বললো, হায়, আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে সন্দেহ! আহা, তিনি তো তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেয়ার জন্যে তোমাদের ডাকছেন। আর করুণাময় সে আল্লাহ তায়ালা তোমাদের সময় দিয়ে চলেছেন সুনির্দিষ্ট মুহুর্ত পর্যন্ত, অথচ তার সম্পর্কেই তোমরা সন্দেহ করছ? দেখুন, আল কোরআন সীমা লংঘনকারী ও হতভাগা মানব শ্রেণীকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে নিয়ে আসার জন্যে রসূল (স.)-এর যবানীতে কী মহব্বতের সাথে, কী আবেগভরা কণ্ঠে আহ্বান জানাচ্ছে । (আয়াত-১০) তাদের রসূলরা তাদের (ডেকে) বলছে; দেখো, আমরা অবশ্যই তোমাদের মতো মানুষ ' আর ভরসাকারীগণকে আল্লাহর ওপরেই ভরসা করা উচিত ৷' (আয়াত-১১-১২) এ চমৎকার সৌন্দর্য ফুটে ওঠেছে তখন, যখন আল্লাহর একত্বের বিরোধী জাহেলী শক্তির মোকাবেলায় উপর্যুপরি রসূল এসে যে বাকযুদ্ধ করেছেন, যে যুক্তি প্রদর্শন করেছেন এবং বিশ্ব প্রকৃতির মধ্যে পরিব্যাপ্ত দৃশ্যাবলীর দিকে অংগুলি সংকেতের মাধ্যমে যে আবেদন রেখেছেন, তার মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আল্লাহর প্রতীকগুলো তুলে ধরে জাহেলিয়াতের মোকাবেলা করায় কোনো যামানার কোনো অবাধ্য জনপদ তা অগ্রাহ্য করার কোনো যুক্তি খুঁজে পায়নি, তবুও ওই হঠকারীর দল শিক্ষা নেয়নি। এরপর চির সুন্দর মহান আল্লাহর সৌন্দর্য ফুটে ওঠেছে আল কোরআনের মধুর বাণীতে, ফুটে ওঠেছে আল্লাহর রসূলদের উপস্থাপিত সত্যের মধ্যে এবং ফুটে ওঠেছে সৃষ্টির বুকে লুকিয়ে থাকা পরম সত্যের মধ্যে! ‘রসূলরা বললো; হায়, আল্লাহর ব্যাপারেই কি সন্দেহ? যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকৰ্তা?’ ‘কী হলো আমাদের যে, আমরা আল্লাহর ওপর তাওয়াকুল করছি না। অথচ তিনি আমাদের জীবনে সফল হওয়ার বহু পথ দেখিয়েছেন ।' তুমি কি দেখছো না যে আল্লাহ তায়ালা সত্যসহ সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীকে । তিনি চাইলে অচিরেই তোমাদের তুলে নিয়ে যেতে পারেন এবং নতুন এক সৃষ্টিকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন, এটা আল্লাহর কাছে কোনো কঠিন কাজ নয় ৷' এভাবে এ দাওয়াতের মধ্যে যে সত্য লুকিয়ে আছে এবং সৃষ্টির মধ্যে যে সত্য নিহিত রয়েছে, তা ভাস্বর হয়ে ওঠছে এবং স্পষ্ট হয়ে ওঠছে সত্য বলতে যেখানে যা কিছু আছে। এ সব কিছু মিলে একথাই জানাচ্ছে যে, সকল কিছু মিলে একই সত্য সর্বত্র বিরাজ করছে এবং সকল কিছুর শযলাল ১১তম ৩২ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।