যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ওঠেছে সেটা যারা জানে না, তারা যেমন করে বলে, ‘আচ্ছা ঠিক আছে, ওদের সাথে মিশে গিয়েও তো আমরা ইসলামের দাওয়াত দিতে পারবো এবং তাদের মধ্যে থেকেই আমরা আমাদের আকীদা-বিশ্বাস তাদের মধ্যে প্রচারের খেদমত আঞ্জাম দেবো’ এটাও তারা বলেননি!!! এটা স্পষ্ট হতে হবে, জাহেলী সমাজের মধ্যে মুসলমানদের অবশ্যই তাদের আকীদার কারণেই চেনা যাবে এবং ওদের থেকে পার্থক্য করা যাবে বটে । কোনো প্রকারের জাহেলী সমাজের আত্মপরিচয় নিয়ে বেঁচে থাকাই তাদের কাজ নয়। তাদের দায়িত্ব হচ্ছে, তারা এক ইসলামী সমাজ হিসাবে বেঁচে থাকবে, গড়ে তুলবে ইসলামী সমাজের নিয়ম পদ্ধতি এবং নেতৃত্ব কর্তৃত্ব হাতে নিয়ে ইসলামের আইন কানুন জীবনের সর্বক্ষেত্রে চালু করবে। এভাবে ইসলামী সমাজ ব্যবস্থা, আইন কানুনের মর্যাদা ও সুফল ভোগ করে মানুষ শান্তি পাবে এবং অপরকে শান্তি দেবে, যেন এসব দেখে জাহেলী সমাজের মানুষেরা প্রভাবিত হয়, কায়েমী স্বার্থবাজরা যদি প্রভাব গ্রহণ নাও করে- সাধারণ অবহেলিত, মযলুম ও বিবেকবান ব্যক্তিরা যেন ইসলামের শাস্তিপূর্ণ ব্যবস্থা দেখে মুগ্ধ ও আকৃষ্ট হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে পারে, আর এভাবেই মানুষ মানুষের গোলামী থেকে নিষ্কৃতি লাভ করে একমাত্র আল্পাহুর দাসত্ব নিজেদের সোপর্দ করতে পারে এবং নিজেদের মেকী প্রভু প্রতিপালকের নাগপাশ ও শাসন কর্তৃত্বের বন্ধন থেকে মুক্ত করতে এবং তাদের ভুয়া আধিপত্যের দাবী থেকে ফিরিয়ে নিতে পারে। মুসলমানদের আর এক দায়িত্ব হচ্ছে, ওইসব মুসলমানদেরকেও জাহেলী সমাজ থেকে বের করে নেয়া, যারা ওই সমাজের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ায় নিজেদের রীতি নীতি, আইন কানুন, রুচি সভ্যতা, সাহিত্য কৃষ্টি, আচার ব্যবহার সব কিছু হারাতে বসেছে। আজ তারা ইসলামের খাদেম হওয়ার পরিবর্তে জাহেলিয়াতের খাদেম হতে বাধ্য হয়ে গেছে এবং যারা বহু আত্মবিস্বৃত মানুষকে সত্যের দিকে ফিরিয়ে আনতে পারতো, তারা আজ উপরোক্ত অবস্থাকে সহনীয় মনে করে ধোকার মধ্যে রয়েছে।0১) এরপর বাকি থেকে যায় তাকদীরের বিষয়টি, যা ইসলামের দাওয়াতদানকারীদের কখনো ভুলে যাওয়া উচিত নয়, আর তা হচ্ছে, আল্লাহ রববুল আলামীন তীর বন্ধুদের সাহায্য ও ক্ষমতা দানের যে ওয়াদা করেছেন তা তিনি পূরণ অবশ্যই করবেন, মোমেনদের তাদের জাতি (যারা জাহেলিয়াতের মধ্যে রয়েছে) থেকে পৃথক করে দেবেন। তবে ততোদিন এ অবস্থা আসবে না এবং তাদের এ মর্যাদা ততোক্ষণ পর্যন্ত দেয়া হবে না যতোক্ষণ পর্যন্ত না তিনি দাওয়াত দানকারীদের দৃঢ়তা পরীক্ষা করে নেন এবং না দেখে নেন যে, তারা আল্লাহর পথে এককেন্তরিক হয়ে গেছে, ঈমানের এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেই তখন তিনি তাদের নিজ (জাহেল) জাতি থেকে পৃথক করে দেবেন। এ পৃথকীকরণের কাজটা আল্লাহর পক্ষ থেকে ততোক্ষণ পর্যন্ত হবে না যতোক্ষণ না তারা জাহেলী সমাজ থেকে বের হয়ে আসবে এবং যতোদিন তারা জাহেলী সমাজে বাস করে নিশ্চিন্ত ও নিরুদ্বিগু থাকবে, আনন্দের মধ্যে ও ভোগবিলাসের মধ্যে থাকবে, এবং ওই সমাজের গঠন ও সৌন্দর্য বর্ধন করতে থাকবে, তারা যতোদিন তাদের নিজ জাতির মধ্যে থেকে এভাবে ভোগবিলাসে লিপ্ত থাকবে, ততোদিন আল্লাহর সাহায্য আসতে বিলম্ব হবে, ততোদিন তাদের হাতে আল্লাহ তায়ালা ক্ষমতাও দেবেন না । এভাবে জাহেল সমাজে তাবেদার হয়ে বসবাস করা (১) আরও বিস্তারিত জানার জন্যে দেখুন মায়ালিমু ফিত্তারীক পুস্তকের ‘নাশআতুল মুজতামেয়িল মুসলেমি ওয়া খাসায়েসুহু'-এর অধ্যায়ে । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।