যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী সমাজ যেখানেই কায়েম হয়েছে সেখানেই প্রতিদিনই জাহেলী সমাজের দেহ থেকে কেটে কেটে ইসলামের দিকে মানুষ দলে দলে চলে এসেছে । প্রথম প্রথম যখন অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন ছিলো, তখনও এভাবে ইসলামের অনুসারীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে । এরপর, ইসলামী সমাজের কাছে জাহেলিয়াতের নেতৃত্ব সমর্পণের দাবী অনিবার্য হয়ে ওঠেছে এবং ইসলামী সমাজ সকল মানুষকেই বান্দাদের গোলামী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামীতে আবদ্ধ করতে চেয়েছে। এইভাবে যে সময়ে সাধারণভাবে স্বতঃপ্রবৃত্ত হয়ে মানুষ আল্লাহর গোলামী এখতিয়ার করে নিলো, তখনই সঠিকভাবে ইসলামের দাওয়াতী কাজ এগিয়ে চললো । অবশ্য শুরু থেকেই জাহেলী সমাজের পক্ষে ইসলামী সম্মোহনী দাওয়াতের মোকাবেলা করা সম্ভব হয়নি। আর এ অবস্থা থেকেই আমরা বুঝতে পারি কেন সকল যামানায় জাহেলিয়াত সম্মানিত রসূলদের আসলে প্রত্যেক যামানায় নবীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর প্রকৃত অর্থ ছিলো অন্যায়কারী, হঠকারী, যুক্তিবিরোধী এবং কুক্ষিগত স্বার্থবাজদের পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ব্যর্থ প্রয়াস । আর অন্যায়ভাবে ক্ষমতা আত্মসাৎকারীদের আত্মরক্ষার প্রচেষ্টার পেছনে ছিলো বান্দাদের ওপর তাদের আধিপত্য ও প্রভৃত্ব টিকিয়ে রেখে তাদের গোলাম বানিয়ে রাখার এক চুড়ান্ত অপচেষ্টা । ইসলামের দাওয়াতী কাজ শুরু হয়ে গেলে জাহেলিয়াতের ধারক বাহকরা প্রলাপ গুনতে শুরু ক্রে দিলো এবং প্রতি মুহূর্তে তাদের আশংকা হতে লাগলো, তাদের কোনো জারিজুরি এবার আর টিকবে না, এজন্যে তারা ইসলামের বিরুদ্ধে মরণপণ করে সংগ্রামে অবতীর্ণ হলো, যেহেতু এটাকে তারা অস্তিত্ব রক্ষার সংগ্রাম বলেই বুঝেছিলো। তারা বুঝেছিলো, ইসলাম তাদের পরিপূর্ণ উৎখাত চায়। তারা কোনো শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে রাযি হবে না, কোনো সন্ধি বা আপস করবে না, কোনো সহঅবস্থানেও তারা রাযি হবে না। এ জন্যে জাহেলিয়াতও এ সংঘাত চিন্তায় আসলে কোনো ধোকা খায়নি, তারা ঠিকই বুঝেছিলো। ইসলাম তাদের সম্পূর্ণভাবে মূলোৎপাটিত করে ছাড়বে, এজন্যে তারা ইসলামের বিরুদ্ধে মরণপণ সংগ্রাম করে ভুল করেনি রসূল ও মোমেনরা তাদের সাথে সংঘর্ষের অর্থ বুঝতে ভুল করেননি । তাই অবস্থার চিত্র ফুটে ওঠছে নীচের আয়াতে । ‘কাফেররা তাদের রসূলদের বললো, অবশ্যই তোমাদেরকে আমাদের এলাকা থেকে আমরা বের করেই ছাড়বো অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে!” ওপরের আয়াতটির দিকে খেয়াল করে দেখুন। ওই কাফেররা রসূলদের সাথে এবং মোমেনদের সাথে কোনো আপস করার প্রস্তাব দিচ্ছে না বা নেতৃত্বের ব্যাপারেও কোনো প্রশ্ন তুলছে না। একত্রে বাস করারও কোনো প্রস্তাব দিচ্ছে না- তাদের প্রস্তাব একটাই আর তা হচ্ছে, রসূলরা যেন ওদের ধর্মে ফিরে যায় এবং ওদের সমাজে মিলে মিশে একাকার হয়ে যায়। এতে রাযি না হলে তাদের প্রতি চূড়ান্ত কথা যে, তাদের এলাকা থেকে বের করে দেয়া হবে এবং আর কখনো ওই এলাকায় ফিরে আসতে দেয়া হবে না। ইসন্লাম ও জাহেলিয়াতের সাংদর্খিক রীতিনীতি রসূলরাও তাদের সমাজের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া অথবা, নিজেদের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে তাদের সাথে মিলে মিশে একাকার হয়ে যাওয়া বা নিজেদের পরিচয় ভুলে যাওয়া কখনোই কবুল করেননি ৷ তারা তো ভালো করেই জানতেন, তাদের পরিচয় এবং জাহেলিয়াতের অনুসারীদের পরিচয় কখনোই এক নয়, জাহেলিয়াতের রীতি নীতি এবং তীদের রীতি নীতি সম্পূর্ণ আলাদা । | স্মথবা ইসলামের সঠিক তাৎপর্য যারা বুঝিনি, বা ইসলামী সমাজ কোন নীতির ভিত্তিতে গড়ে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।