যখন ভাগাভাগি করার মানসিকতা ও বিশ্বাস গড়ে ওঠেছে তখনই জাহেলিয়াত (হঠকারিতা ও যুক্তিহীনতা) গড়ে ওঠেছে। অপরদিকে শক্তি ক্ষমতা, জীবন মৃত্যুর মালিকানা এবং আইন রচনা, প্রতিপালন ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, এসব ক্ষমতার অধিকারী দ্বিতীয় আর কেউ নয়, এ দাবী ও শিক্ষা নিয়ে সকল নবী ও রসুলের আগমন ঘটেছে। একথার অর্থ দাড়ায়, এসব ক্ষমতার মেকী ও মিথ্যা দাবীদারদের অস্বীকার করা এবং নিরংকুশ ও নিঃশর্ত আনুগত্য একমাত্র আল্লাহর- একনিষ্ঠভাবে এ কথা মেনে নেয়া আল্লাহকেই সর্বপ্রকার শক্তি-ক্ষমতার মালিক জেনে একমাত্র তার ইচ্ছা ও আইন মানা এবং তাকেই প্রতিপালক জেনে শুধু তারই কাছে নতিস্বীকার করা । এভাবে মানুষ যখন আল্লাহকেই সর্বশক্তিমান, জীবন মৃত্যুর মালিক প্রতিপালক ও বাদশাহ আইনদাতা বলে মেনে নিয়ে শুধু তাকেই ভয় করে, তার সামনে মাথা নত করে এবং একমাত্র তারই আইন অনুসারে জীবন যাপন করতে সংকল্পবদ্ধ হয়, তারই ওপর ভরসা করে এবং বিপদ আপদে ও সংকট সমস্যায় তীরই কাছে সাহায্য চায়, অন্য কারো কাছে নয় এবং অন্য কারো মতের তোয়াক্কা করে না, তখনই পৃথিবীর শক্তি ক্ষমতার দাবীদারদের সাথে তার শুরু হয়ে যায় দ্বন্দ সংগম, আর তখনই ঘটনাচক্রে এবং সাময়িকভাবেব যারা শক্তি ক্ষমতার অধিকারী হয়েছে, তারা ওদের বশীভূত করার জন্যে এবং তাদের আইন মানার জন্যে সর্বশক্তি প্রয়োগ করে, প্রকৃতপক্ষে তখন ইসলামী দাওয়াত নস্যাৎ করার জন্যে তারা ষড়যন্ত্র করে এবং তখনই মানুষের চিন্তা চেতনাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। উপরোক্ত এ দুই ধরনের মানুষের মধ্যে যে সংঘাত তা কখনও শেষ হবার নয়, আপসও কোনো অবস্থাতে হতে পারে না, ফলে কিছুতেই কোনো স্থায়ী শান্তি এদের মাঝে স্থাপিত হতে পারে না। তাওহীদী জনতা ও আত্মবিস্থৃত অথবা বিদ্রোহী অহংকারী এবং শেরেককারী জনতা পরস্পর বিরোধী । এরা কখনো এক হতে পারে না, এক হওয়া সম্ভব নয়। কারণ জাহেলিয়াতের ধ্বজাধারীরা শক্তি ক্ষমতা ও জীবন মৃত্যুর মালিক মনে করে একাধিক ব্যক্তিকে অথবা বিভিন্বজনকে রব’ স্বীকার করে, এ কারণেই তারা বিভিন্নবজনের আইন মানা দরকার মনে করে, আর এখান থেকেই বান্দাদের গোলামী করার কাজ শুরু হয়। অপরদিকে তাওহীদবাদী বা একত্ববাদী এক আল্লাহকেই জীবন মৃত্যুর মালিক জানে ও মানে এবং একমাত্র তাকেই পালনকর্তা ও আইনদাতা মেনে নিয়ে তার হুকুমমত জীবন যাপন করে- এ কারণেই তাদের মধ্যে দেখা দেয় এক অমীমাংসিতব্য পার্থক্য । রসূলুল্লাহ (স.)-এর আগনে এই পার্থক্য প্রকট হয়ে ওঠলো এবং ইসলামের দাওয়াতী কাজ যখন অগ্রগতি লাভ করলো, তখন আরব বেদুইনরা জাহেলিয়াতের অবসান হয়ে যাবে বলে আতংকিত হয়ে ওঠলো। অপরদিকে ইসলামের সম্মোহনী দাওয়াতে আকৃষ্ট হয়ে জাহেলী সমাজের লোকজন ক্রমান্তয়ে ইসলাম গ্রহণ করতে থাকল এবং জাহেলী ব্যবস্থার প্রতি বিশ্বাসীদের সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকলো, তাদের নেতৃত্বে জাহেলী ব্যবস্থার সহযোগীদেরও সংখ্যাও ধীরে ধীরে কমে যেতে লাগলো ইসলামের দাওয়াত bs যেখানেই সঠিকভাবে দেয়া হয় সেখানেই পরিবেশ এভাবে পাল্টে যায় । জাহেলী সমাজ ও ইসলামী সমাজের মধ্যে সংঘর্ষ অনিবার্য । এদের মধ্যে কোনো অবস্থাতেই সমঝোতা বা সন্ধি হতে পারে না। যেহেতু দুই পক্ষ দুই মেরুতে অবস্থান করে এবং মূলনীতি বিবেচনায় তাদের ভূমিকা সম্পূর্ণভাবে পরস্পর বিরোধী । জাহেলী সমাজ একাধিক মালিক ও পালনকর্তায় বিশ্বাসী, অপরদিকে ইসলাম একমাত্র আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী, ফলে সেখানে কেউ কোনো বান্দার গোলামী করবে এটা সম্ভব নয় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।