যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তারা সচেতন অথবা অচেতনভাবে মানুষের ধর্মীয় চিন্তা ধ্বংস করে দিতে চায় অর্থাৎ, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ সব কিছু দেখছেন শুনছেন, তিনি মানুষের জীবন পরিচালনার জন্যে স্থায়ী ব্যবস্থা দিয়েছেন এবং পরকালে তার কাছে জওয়াবদিহি করতে হবে, এই চেতনার কারণে মানুষের মধ্যে নীতি নৈতিকতা থাকবে, এটাই তারা বরদাশত করতে পারে না, এ জন্যে তারা প্রমাণ করতে চায়, কোনো দিন কোনো আসমানী কেতাব নাযিল হয়নি এবং ওহী বলতে কোনো জিনিস কখনও আসেনি তাদের কথায় ওহী বলতে যা কিছু বলা হয় তা মানুষের চিন্তা গবেষণার ফল ছাড়া আর কিছু নয়, এ সব চিন্তা গবেষণাকেই তারা ওহী বলে চালাতে চায়; এ জন্যে অবশ্যই তাদের কথা জ্ঞান গবেষণা, বৈজ্ঞানিক যুক্তি প্রমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ধর্মীয় চেতনার সাথে তাদের প্রাচীন শত্রুতা এবং বর্তমানে তাদের মানুষকে ধর্মনিরপেক্ষ করার গোপন বাসনার কারণে তারা যে অভিযান চালিয়েছে, তাকেই তারা নাম দিয়েছে বিজ্ঞান। এর ফলে বহু মানুষ আজ বিজ্ঞানের নামে এবং বিজ্ঞানের মাধ্যমে আল্লাহকে বুঝতে গিয়ে ধোকা খাচ্ছে! এইভাবে যখন মানুষ বিজ্ঞানের নামে ধোকা খাচ্ছে সে অবস্থায় মুসলমানদের পক্ষেও দ্বীন ইসলামের দেয়া জীবন ব্যবস্থার ওপরে টিকে থাকা মুশকিল হয়ে গেছে। প্রতিনিয়ত তাদের মাথায় একথা ঢুকানো হচ্ছে যে, অনান্য তত হো তসলাযত জিক 3 সবলে এক যারহ। এর দ্বারা মানুষের কোনো কল্যাণ হয় না। পথভ্রষ্ট এসব বস্তুবাদীরা যতো চেষ্টাই করুক না কেন, আল্লাহর পক্ষ থেকে পর্যায়ক্রমে যুগে যুগে, দেশে দেশে যে সকল নবী রসূল এসেছেন তারা পথহারা মানুষকে একই তাওহীদ বা একত্ববাদের দাওয়াত দিয়ে গেছেন এবং তাদের চরিত্র, বাস্তব ব্যবহার ও কাজকর্ম দ্বারা তারা মানুষকে সত্যের দিকে এগিয়ে নিয়েছেন। অবশ্য জাহেলিয়াতও চুপ করে বসে থাকেনি । মিথ্যা এবং দুর্নীতির ধ্বজাধারীরাও ধর্মীয় চেতনা ধ্বংস করার জন্যে বরাবর সংগ্রাম চালিয়েছে। এ অসহনীয় পরিস্থিতিতে আল কোরআনের দাওয়াত এসেছে এবং সর্বত্র সেই একই দাওয়াতের অমিয় বাণী ছড়িয়ে দেয়ার জন্যে ইসলাম দিকে দিকে তার বাহিনী ছড়িয়ে দিয়েছে। আর এটাও সত্য কথা, রসূলদের দাওয়াতের মধ্যে যেমন কোনো পরিবর্তন আসেনি, তেমনি জাহেলিয়াতের ধারক বাহকদের বিরোধিতাপূর্ণ তৎপরতায়ও কোনো ভাটা পড়েনি । হইসন্লাম ও জ্ঞাহেলিয়াতের সংঘাত এক পশ্রতিহাসিক সত্য এ এমন একটি সত্য যার ওপর দৃষ্টি থেমে যায়। জাহেলিয়াতের অবস্থা সর্বযুগে একই প্রকার, ইতিহাসের কোনো এক অধ্যায়েই এই মূর্খতা থেমে থাকেনি; বরং এটা হচ্ছে চিন্তা ও বিশ্বাসের বিপর্যয় এবং বিপর্যস্ত চিন্তা চেতনার ভিত্তিতে গড়ে ওঠে এক বিপথগামী সমাজের ছবি। এই জাহেলিয়াতের সূচনা হয়েছিলো তখন, যখন মানুষ মানুষের গোলামী করতে শুরু করেছিলো এবং উচ্চাভিলাষী অহংকারী মানুষদের চিন্তাপ্রসূত নিয়ম কানুনের সামনে দুর্বল ও মযলুম মানুষ মাথা নত করতে শুরু করেছিলো, অথবা তারা আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে পালনকর্তা ও আইনদাতা মেনে নিয়েছিলো । আল্লাহ ছাড়া জীবন মৃত্যুর মালিক আরও কেউ আছে অথবা আরও কেউ পালনকর্তা আছে, একথা মানা বা শুধু আল্লাহকে পালনকর্তা মানা, এই উভয় অবস্থা থেকে শুরু হয়েছিলো হঠকারী যুক্তি বুদ্ধিহীন জাহেলী মনোভাব । জাহেলিয়াতের এই | অবস্থাতে কখনো সৰ্বশক্তিমান মালিক ও জীবন মৃত্যুর মালিক মনা হয়েছে একাধিক ব্যক্তিকে, আবার কখনো সর্বশক্তিমান ও জীবন মৃত্যুর মালিক মানা হয়েছে একজনকে এবং পালনকর্তা ও | আইনদীতা মানা হয়েছে একাধিক ব্যক্তিকে ৷ অর্থাৎ যে কোনো ক্ষমতাকে একাধিক সত্ত্বার মধ্যে ১৪ সূরা ইবরাহীম (২৪৫) পাল্লা ১৩ মনখিন্স ৩ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।