প্রকাশ করেছেন এবং সবাই তারা এক পথে চলেছেন, সবাই এক আল্লাহর সার্বভৌমত্বের দিকে আহ্বান জানিয়েছেন এবং একই মালিকের বাদশাহী প্রতিষ্ঠার কথা বলেছেন, আর তাদের কেউই এক আল্লাহর সাথে অন্য কাউকে (সাহায্যের জন্যে) ডাকেননি এবং তিনি ছাড়া অন্য কারো প্রতি তাওয়াক্কুল করেননি বা তিনি ছাড়া অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করেননি এবং তার ওপর ছাড়া অন্য কারো ওপর নির্ভর করেননি । এরপর আসছে আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের প্রশ্ন, তবে আধুনিককালের বৈজ্ঞানিকরা যেভাবে চিন্তা করে সেইভাবের বিশ্বাস নয়। ওরা বলতে চায়, সারাবিশ্বের ক্ষমতা অনেকের মধ্যে ভাগাভাগি হয়েছিলো, সেখানে দুই জনের মধ্যে ক্ষমতা চলে আসে এবং অবশেষে সকল ক্ষমতা কেন্ত্রীভৃত হয়ে যায় একজনের মধ্যে ৷ প্রাচীনকালে মানুষ বিভিন্ন প্রাকৃতিক জিনিসের পূজা করতো, পরে আত্মা, তারকারাজি ও গ্রহ উপগ্রহের পূজা করতে করতে অবশেষে এক আল্লাহর পূজার দিকে এগিয়ে আসে । এভাবে তাদের চিন্তার অগ্রগতি হতেই থাকবে যতো দিন যাবে ততোই তাদের অভিজ্ঞতা বাড়বে এবং জ্ঞান বিজ্ঞানে মানুষ আরও উন্নৃতি করবে, রাজনৈতিক প্রজ্ঞা বাড়বে, রাজনৈতিক সংগঠনের উন্নতি হতে হতে অবশেষে একজন মাত্র শাসককে মেনে নেয়ার মানসিকতা ংকীর্ণ বুদ্ধি ও দৃষ্টিভংগিসম্পন্ন মানুষের লাগামহীন চিন্তার এসব ফসল মানুষকে সঠিক পথ দেখাতে পারে না। আল্লাহর ধ্যান ধারণা এবং তার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান এসেছে বিশ্ব প্রভু আল্লাহর প্রেরিত ও মনোনীত মানব প্রতিনিধি রসূলদের কাছ থেকে এবং এটা পর্যায়ক্রমিক কোনো ধারায় আসেনি, সৃষ্টির সূচনালগ্ন থেকে বাবা আদম (আ.)-এর কাছ থেকে এ বিশ্বাস অর্থাৎ মানবেতিহাসের জন্ম যখন থেকে তখন থেকেই জানা যায় সৃষ্টিকর্তা একজনই । পরবর্তীতে তিনিই এ জ্ঞান লাভ করেছেন যাকে মহান সৃষ্টিকর্তা মানবমন্ডলীর মধ্য থেকে নিজেই বাছাই করে নিয়েছেন। এ সত্য চিরদিন একই থেকেছে এবং কোনো দিন এ সত্যের মধ্যে আসেনি পরিবর্তন, আসেনি আল্লাহর প্রেরিত পুরুষদের (রসূল) মধ্যে বা কোনো রসূলের শিক্ষায় কোনো পরিবর্তন আসেনি আসমান থেকে আগত কেতাবসমূহের মধ্যে ৷ যেসব মৌলিক শিক্ষা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেগুলো লেখা রয়েছে স্থায়ীভাবে একটি কেতাবের মধ্যে । যেমন আমাদের মহা বিজ্ঞানময়, সর্ববিষয়ে খবর রাখনেওয়ালা আল্লাহ্ তায়ালা জানিয়েছেন। আর যদি ওসব বৈজ্ঞানিক বলতো, রসূলরা যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন তা গ্রহণ করার যোগ্যতা একজন রসূল থেকে অপর একজন রসূল পর্যন্ত ক্রমান্বয়ে উন্নতি লাভ করেছে, আর জাহেলী যামানায় গড়ে ওঠা মূর্তিপূজার চেতনা ওই তাওহীদী অনুভূতিকেও প্রভাবিত করেছে, যা প্রতিষ্ঠিত করাই ছিলো রসূলদের লক্ষ্য এবং যারা সময়ে সময়ে পৌত্তলিকতার মোকাবেলা করেছেন, অবশেষে সাধারণভাবে মানুষের কাছে তাওহীদের দাওয়াত গৃহীত হয়েছে, একের পর এক লোকদের গ্রহণ করার মাধ্যমে গৃহীত হয়েছে তাওহীদের বার্তা এবং অন্যান্য আরও অনেক ব্যবহারের মাধ্যমে ওটা সম্ভবপর হয়েছে যা মনের ওপর প্রভাব বিস্তার করেছে বৈজ্ঞানিকরা এ ধরনের যুক্তি দিতো তাহলে তো কিছু বুদ্ধির পরিচয় পাওয়া যেতো ... কিন্তু তারা নিছক প্রাচীন ইউরোপের গির্জার পূজারীদের অনুসরণে শুধু শত্রুতার উদ্দেশ্যেই এসব কথা বলে। যদিও বর্তমানের বৈজ্ঞানিকরা এসব কথায় তাদের সাথে একমত নয়। আসলে তাদের গোপন ইচ্ছা হচ্ছে ধর্মীয় চিন্তাধার্রাকে হেয় প্রতিপন্ন করা, কিন্তু তাদের এ গোপন ইচ্ছা অনেক সময় প্রকাশিতও হয়ে পড়ে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।