জীবনের সকল কাজের মধ্যে দেখা যায় নিয়ম শৃংখলা ও সৌন্দর্য, আর তাদের আল্লাহ সোবহানাহু তায়ালা আল কোরআনের কথা ও রসূল (স.) এর হাদীস দ্বারা মযবুত করে রাখেন দুনিয়ার বুকে বিভিন্নভারে'সাহায্য করে, আর তাদের মনের মধ্যে দৃঢ়তা এবং আখেরাতেও সাফল্য দান করেন। এসবগুলো কথাই হচ্ছে সার্বিকভাবে মযবুত বরহক সত্য এবং অপরিবর্তনীয় কথা, যার খেলাফ কোনো দিন হবে না এবং এ পথে দৃঢ়ভাবে নিষ্ঠার সাথে টিকে থাকলে বিভিন্ন মত ও পথ সামনে সুন্দর হয়ে আসবে না । যারা এইভাবে আল্লাহর পথে দৃঢ়ভাবে টিকে থাকবে তাদের আসবে না কোনো পেরেশানী, অস্থিরতা বা কিংকতর্ববিমূঢ় হওয়ার অবস্থা । ' আল্লাহ তায়ালা যালেমদের তাদের যুলুম ও শেরেকের কারণে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেন (আল কোরআনের অধিকাংশ স্থানে আল্লাহ তায়ালা শেরেক ও গুদ্ধত্যকে যুলুম নামে উল্লেখ করেছেন) ৷ তারা হেদায়াতের নূর থেকে বহু বহু দূরে অবস্থান করে, আর বাজে রসম রেওয়াজ, ভুল চিন্তা ধারণা কল্পনা ও আল্লাহর ইচ্ছার বাইরে কুপ্রবৃত্তির তাড়নে চলে এবং মানব রচিত আইন কানুনের কাছে মাথা নত করে ....... এদের আল্লাহ তায়ালা তার নিয়ম অনুযায়ী সত্যের আলো থেকে দূরে সরিয়ে দেন। আর তাদের প্রবৃত্তির কাছে, গোমরাহীর কাছে এবং পরিবেশ-পরিস্থিতির আহ্বানের কাছে নমনীয় করে দেন। আল্লাহ তায়ালা করেন তাই “যা তিনি (করতে) চান!’ অর্থাৎ তিনি তার স্বাধীন ইচ্ছামতো যা খুশী তাই করেন, তীর ইচ্ছার ওপর কেউ কোনো শর্ত আরোপ করার নেই; বরং যা তীর মর্জি হয় তাই তিনি করেন। এমনকি কোনো কিছু পরিবর্তন করার ইচ্ছা হলে তিনি তাও করে থাকেন, এতে তাকে থামানোর কেউ নেই এবং তার স্বাধীন ইচ্ছা কার্যকর করার পথে কেউ কোনো বাধাও সৃষ্টি করতে পারেনা । এই সমাপ্তিকর কথাগুলো দ্বারা রেসালাত ও দাওয়াত সম্পর্কিত মন্তব্য শেষ করা হচ্ছে। ইবরাহীম, যিনি বহু নবীর পিতা, সেই নামেই এই সূরাটির নাম রাখা হয়েছে এবং দাওয়াত ও রেসালাত সম্পর্কিত অনেক কথা, বরং অধিকাংশ কথাই এসেছে সূরাটির প্রথম অধ্যায়ে । আরও আলোচনা এসেছে এমন এক গাছের, যা অতি উত্তম ফলে ভরপুর এবং যার ছায়া বিস্তৃত হয়ে রয়েছে বহু এলাকা নিয়ে । আর কালেমা তাইয়েবা, যা প্রত্যেক যুগে নতুন নতুনভাবে মানুষের কাছে হাযির হয়েছে, তা হচ্ছে সেই কালেমা যা সব থেকে বড় এবং তার প্রচার হচ্ছে সেই একই রেসালাতের দায়িত্ব, যা যুগে যুগে বিভিন্ন ব্যক্তি দ্বারা পালিত হয়ে এসেছে, এ দায়িত্বের নেই কোনো পরিবর্তন । এক আল্লাহর তাওহীদের তাৎপর্য হচ্ছে, যিনি সর্বশক্তিমান, যার ইচ্ছাই ইচ্ছা, সে ইচ্ছায় বাধ সাধার মতো কেউ নেই । তার ইচ্ছাই সকল মোমেনকে কার্যকর করতে হবে। কোরআনে ভপস্থাপিত করূসূন্দদের ইতিহাসের তাৎুপর্য এখন আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই এমন কিছু বিষয় নিয়ে, যা রসূলদের কাহিনীসমূহ ঘিরে বরাবর প্রচারিত ও প্রকাশিত হয়ে রয়েছে। এসব তাৎপর্য বয়ান করতে গিয়ে আমরা নিজেদের তৈরী কোনো কথা বলবো না, বরং যেসব তথ্য ও সূত্র আল কোরআনের মধ্যে পেয়েছি, সেই অনুসারেই আমরা আরজ করার চেষ্টা করব। আমরা আরও কিছু বিষয় স্বতন্ত্রভাবে আলোচনা করার প্রয়োজন বোধ করছি। প্রথম যে সত্যটি আমরা এ সূরার মধ্যে দেখতে পেয়েছি তা হচ্ছে সেই মহাসত্য, যা মৃহাবিজ্ঞানময়, সকল বিষয়ের খবর রাখনেওয়ালা আল্লাহর বর্ণিত সত্য, আর তা হচ্ছে ঈমানের বিষয় । এ বিষয়টি মানুষ সৃষ্টির ইতিহাসের প্রথম অধ্যায় থেকেই আলোচিত হয়ে এসেছে- www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।