গেছে, অন্যায়, যুলুম ও অহংকারের রাজত্্ কায়েম হয়ে গেছে, যদি মনে হয়ে থাকে, অন্যায় অরাজকতার পরিবেশে মানুষ অসহায় হয়ে গেছে, আর এ অন্যায় ফল দিক-বিদিক ছড়িয়ে পড়েছে এবং এর বীজ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ায় আরো নতুন নতুন অন্যায়ের বৃক্ষ সবখানে পয়দা হয়ে গেছে, হাঁ, অনেক সময়ে সাময়িক অবস্থা এরকম দেখা গেলেও পরিশেষে ন্যায়েরই বিজয় হয়েছে। অপরদিকে অসত্য ও মন্দ কথার উদাহরণ হচ্ছে, এটা এমন এক গাছ, যা গজিয়ে ওঠার পর লক লক করে বেড়ে ওঠেছে এবং চতুর্দিকে শাখা প্রশাখা বিস্তার করে ফেলেছে। এ অবস্থা দেখে অনেকের কাছে মনে হয়েছে যে এটা পবিত্র গাছ থেকে বেশী মোটা ও অধিক শক্তিশালী, কিন্তু এর বৃদ্ধিটা হচ্ছে সাময়িক এবং এর শিকড়গুলো খুব গভীরে না যাওয়ায় আসলে এগুলো উপরিভাগে ভেসে থাকার মতোই দুর্বল ও অস্থায়ী, যার কারণে ঝড় তুফানের স্বল্প আঘাতে এ বৃক্ষ টিকে থাকতে পারে না। যাই হোক, এটা ওটা দিয়ে যে উদাহরণই দেয়া হোক না কেন, এগুলোই চূড়ান্ত কথা নয়, সত্যের বিজয় মানব জীবনে আসবেই আসবে, অবশ্য এর জন্যে কিছু বিলম্ব হতে পারে। যুগের পরিবর্তনে উত্থান পতন এবং কখনো মিথ্যার দাপট খুব প্রবল মনে হবে, কিন্তু এটা কোনো স্থায়ী অবস্থা নয়। আর সত্যের মূল মানব হৃদয়ের গভীরে প্রোথিত থাকায় কোনো সময়েই এটা একেবারে বিলুপ্ত হয়ে যায় না। অসত্যের সাথে যতো সংঘর্ষই হোক না কেন এবং সত্যের পথ যতোই বাধাগ্রস্ত ও বিড়ম্বিত হোক না কেন । অন্যায় তখনই জেঁকে বসতে চায় যখন ন্যায়ের কোনো কোনো দিক দুর্বল হয়ে যায়, কোনো কোনো ভালো কাজের সাথে মিশে গিয়ে সত্যের মর্যাদা নষ্ট হয়ে যায়- এসময় অন্যায় তার রাজত্ব কায়েম করবে বলে আশাবাদী হয়ে ওঠে ৷ এখানে বুঝতে হবে, কোনো অন্যায় একান্ত আপনরূপে স্থায়ীভাবে মানুষের হৃদয়ে আসন করে নিতে পারে না; বরং অন্যায় অসত্য ও মন্দ জিনিস মানুষের মনে আবেদন সৃষ্টি করে ‘ভালো'র রূপ ধরে, কিন্তু এই ছদ্মাবরণ যখন ধরা পড়ে তখন মিথ্যা ও অন্যায়ের ঘন অন্ধকার কেটে যায়, পরিশেষে সত্যের সমুজ্জ্বল চেহারা আরও সুন্দর হয়ে ফুটে ওঠে । এজন্যে মনে য়াখতে হবে- সত্যকে সত্য দিয়েই বুঝতে হবে আর মিথ্যাকে বুঝতে হবে মিথ্যা দিয়েই । এ জন্যে আল্লাহ তায়ালা বলছেন, ‘আর তিনি মানুষের জন্যে বিভিন্ন উদাহরণ দেন, যেন তারা (এসব থেকে) শিক্ষা গহণ করে ।' সত্যের বিরুদ্ধে বাধা বিপত্তির এসব নযির পৃথিবীর বুকে বাস্তবে বহু দেখা যায়, কিন্তু দুঃখের বিষয়, জীবনযুদ্ধে লিপ্ত হয়ে অনেক সময়ই মানুষ মিথ্যার এসব আক্রমণের কথা ভুলে যায় । আবার দেখুন, দৃঢ়মূলের ওপর দাড়িয়ে থাকা গাছের ছায়াতলে থাকার অবস্থাকে তুলনা করা হয়েছে কালেমায়ে তাইয়েবা'র সাথে ৷’ ‘ঈমানদারদের আন্পাহ তায়ালা সুদৃঢ় কথা দ্বারা দুনিয়ার জীবন ও আখেরাতে মযবুত করে রাখবেন..... অপর দিকে এমন অকল্যাণকর গাছের ছায়াতলে থাকা, যার শিকড় ছড়িয়ে রয়েছে যমীনের ওপরে, যার.নেই কোনো স্থায়িত্ব বা দৃঢ়তা- এটাই হচ্ছে মানব রচিত মন্দ কথার ওপরে টিকে থাকার উদাহরণ, যার কোনো স্থায়িত্ব নেই ।’ আর আল্লাহ্ তায়ালা যালেমদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখবেন । এভাবে আলোচনা প্রসংগে অর্থ ও উদাহরণসহ ব্যাখ্যার মধ্যে পুরোপুরি মিল পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ তায়ালা ঈমানদারদের দুনিয়ার বুকে ও আখেরাতে সেই ঈমানের কথার ওপরে মযবুত করে রাখবেন যা প্রকৃতিগতভাবে তাদের বিবেকের মধ্যে দৃঢ়বদ্ধ হয়ে রয়েছে, যার ফলস্বরূপ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।