নিয়ম জানাচ্ছেন। তিনি পবিত্র .ক্থা ও অপবিত্র কথার উদাহরণ দিচ্ছেন যেন কোনো পট পরিবর্তনের পর ঘটনাবলীর পর্যায়ক্রুমিক অবস্থা সহজে বোধ্যগম্য হয়। এরশাদ হচ্ছে, ‘তুমি কি দেখনি কেমন করে আল্লাহ সোবহানাহু তায়ালা কালেমায়ে তাইয়্যেবাও কালেমায়ে খবীসার উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন ......নেই তার কোনো স্থায়িত্ব ।” (আয়াত ২৪-২৬) ‘আল্লাহ তায়ালা মযবুত কথা দ্বারা দুনিয়াতে ঈমানদারদের দৃঢ়তা দান করছেন এবং আখেরাতেও বানাচ্ছেন তাদের মযবুত এবং যালেমদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখছেন, আর আল্লাহ তায়ালা করেন তাই যাতিনি (করতে) চান ।' পবিত্র কথাকে অপবিত্র কথার মতোই অনেকটা মনে হয়, কিন্তু পার্থক্য হচ্ছে, পবিত্র কথার শিকড় মাটির গভীরে প্রোথিত থাকে এবং তার ডালপালাগুলো প্রসারিত হয়ে যায় উন্ক্ত আকাশের দিকে। অপরদিকে বাজে কথা ও অন্যায় অসহ্য বচনের উদাহরণ দেয়া যায় সেই গাছের সাথে, যার শিকড় মাটির গভীরে প্রবেশ করে না বরং তা ভেসে বেড়ায় মাটির ওপর দিয়ে, যার কারণে এ ‘আল্লাহ তায়ালা দৃঢ় কথা দ্বারা ঈমানদারদের দুনিয়ার বুকে এবং আখেরাতেও প্রতিষ্ঠিত করেন, আর যালেমদের সত্য পথ থেকে দূরে সরিয়ে দেন এবং করেন তাই যা তিনি চান ৷' আসলে পবিত্র ও ভালো কথা পবিত্র এবং ফলদায়ক গাছের মতো, যার শিকড় নিবদ্ধ থাকে মাটির গভীরে এবং শাখা প্রশাখা পরিব্যাপ্ত থাকে আকাশের উচ্চতায়, আর খারাপ ও অসত্য কথার উদাহরণ দেয়া যায় মন্দ ও অনুপকারী গাছের সাথে, যার শিকড় ভেসে বেড়ায় মাটির ওপরে; ফলে তার কোনো স্থায়িত্ব নেই। আলোচ্য প্রসংগের সাথে সামঞ্জস্য থাকার কারণে এ দৃষ্টান্তটা দেয়া হয়েছে এবং নবীকুল ও তাদের অস্বীকারকারীদের ঘটনাবলীর সাথে এ উদাহরণের মিল রয়েছে। এদের ও ওদের পরিণতি যে বিভিন্ন, তাও এ উদাহরণ দ্বারা সুস্পষ্ট হয়ে ওঠেছে। নবীদের ইতিহাস ও হঠকারী দুনিয়া লোভী নিকৃষ্ট লোকদের জীবনেতিহাস থেকেও এটা সুস্পষ্ট হয়ে ওঠেছে বিশেষ করে এদের ও ওদের পরিণতির দৃশ্য সামনে নিয়ে আসার মাধ্যমে বিষয়টা বেশী পরিষ্কার হয়ে গেছে। নবুওতের গাছের যে অবস্থা এখানে পেশ করা হয়েছে তা বুঝার জন্যে ইবরাহীম (আ.)-এর অবস্থাটা খেয়াল করা যাক-তিনি ছিলেন বহু নবীর পিতা নবীদের সেলসেলা তার থেকে হাজার হাজার বছর ধরে চলতে থাকে । তিনি ছিলেন গভীর মূলের মতো, যার শিকড় সুদূর গভীর তলদেশের সাথে সংযুক্ত । তার সন্তানদের মধ্যে আগত বহু নবীরূপ শাখাগুলো সর্বদাই মানব জাতিকে দুনিয়ার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে এসেছে এবং অবশেষে আখেরাতের সাফল্যজনক পরিণতি রয়েছে সামনে ৷ ঈমানের ফল কল্যাণ আকারে এসেছে এসব জাতির মধ্যে । কিন্তু সূরাটির মধ্যে বর্ণিত ঘটনাবলীর উদাহরণ দ্বারা যেসব কথা বুঝাতে চাওয়া হয়েছে তা মানব হৃদয়ের কাছে আরও গভীর, আরো ক্রিয়াশীল । পবিত্র কথা বলতে হক কথা বুঝানো হয়েছে- এটাই হচ্ছে পবিত্র গাছ, যার শিকড় প্রোথিত রয়েছে মাটির বহু গভীরে, যার শাখা ছড়িয়ে রয়েছে উর্ধ্বাকাশে এবং কল্পনার উর্ধ্বে যা সদা সর্বদা ফলদায়ক থেকেছে যা যামানার পরিবর্তনের কারণে ফল দেয়া কখনো বন্ধ করেনি। যার ওপরে মিথ্যা কখনও বিজয়ী হতে পারে না যা চিরদিন মানুষের মধ্যে এমন তাকওয়া গড়ে তুলেছে যার ওপরে অহংকারী বিদ্রোহীরা কিছুতেই স্থায়ীভাবে প্রভাবশালী হতে পারেনি, আর যদি মনে করা হয়, কোনো কোনো যামানায় এসব হকপস্থীরা যালেমদের মোকাবেলায় বিপদগ্রস্ত হয়ে থেমে যিল্লালস ১১তম ৩১> Www.boikitab. blogspot.com
— صفحة ٢٤١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.