যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

যে, সে আমাদের সাহায্য করবে, আর তাদের বলেছিলো যে, তার ওপর কেউ বিজয়ী হতে পারবে না; কিন্তু হায়, কেয়ামত যখন সংঘটিত হবে এবং ওরা চীৎকার করে ওকে সাহায্যের জন্যে ডাকবে, তখন সে কোনো সাড়া দেবে না, যেন সে একথাটাই তখন বলবে, যখন সে সাহায্যের জন্যে চীৎকার করে ওদের ডেকেছিলো তখন ওরাও তার কথায় সাড়া দেয়নি, এজন্যে আজ সে ওদের ডাকে সাড়া দেবেনা। ‘না, আমি তোমাদের সাহায্যকারী নই, তোমরাও আমার কোনো সাহায্যকারী নও!” অর্থাৎ তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক বা কোনো বন্ধুত্ব নেই! তারপর ওরা যে তাকে আল্লাহর সাথে শরীক বলতো, এটা সে সল্পূর্ণ অস্বীকার করবে এবং বলবে যে, সে এ বিষয়ে কিছুই জানে না। এখানে তার কথাটাই তুলে ধরা হচ্ছে, ‘তোমরা যে ইতিপূর্বে আমাকে আল্লাহর সাথে শরীক বানিয়েছিলে তা আমি আজ অস্বীকার করলাম ৷’ এইভাবে চির লাঞ্ছিত মরদূদ শয়তান তার বন্ধু-বান্ধবদের উদ্দেশ্যে প্রদত্ত তার ঘৃণ্য ভাষণ শেষ করবে। সুতরাং, হায় মরদূদ শয়তান, আফসোস তার জন্যে, আফসোস তার অনুসারীদের জন্যে, সে আজকে দরদী সেজে তাদের উদাত্ত কণ্ঠে ডাকছে, আর ওরাও তার ডাকে সাড়া দিয়ে তার দলে ভিড়ে যাচ্ছে, অথচ তাদের নবী রসূলরা বার বার ডাকছে, কিন্তু তাদের ওরা মিথ্যাবাদী সাব্যস্ত করছে এবং তাদের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করছে। " আসুন, এ নাটকের যবনিকা পতনের পূর্বে (ওই দিন সংঘটিতব্য) আর একটি দলের দিকে তাকাই, তারা হচ্ছে মোমেন উন্মত, সাফল্যমন্ডিত উম্মত এবং পরিত্রাণ পাওয়া উম্মত । ‘আর প্রবেশ করানো হবে (তাদের) বাগবাগিচা ভরা জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবাহমান সুশীতল পানীয়ের নির্বরণীসমূহ ৷ সেখানে তাদের প্রভুর হুকুমে থাকবে তারা চিরদিন, অভিনন্দন জানানো হবে তাদের ‘সালাম’ সালাম শব্দ দ্বারা ৷’ হায়! কী আশ্চর্য ওই মহা সমাবেশের দৃশ্য! মিথ্যা আরোপকারী ও অহংকারী বিদ্রোহীদের যে দাওয়াত দেয়া হয়েছিলো এবং দাওয়াতদানকারীদের সাথে যে জঘন্য ব্যবহার করা হয়েছিলো, সে কাহিনী কি চমৎকারভাবেই না তখন পেশ করা হবে! আর এ করুণ কাহিনীর আলোকে যেসব পরিণতি দেখা দিয়েছে তার মধ্যে থেকে আজ রসূলদের উন্মত যালেম ও জাহেল লোকদের মোকাবেলা করছে। ‘আর ওরা (মোমেনরা) বিজয়ের জন্যে (তাদের পরওয়ারদেগারের কাছে) সাহায্য প্রার্থনা করলো, এর ফলে ব্যর্থ হয়ে গেলো প্রত্যেক দাম্ভিক ও বিদ্বেষভাবাপান্ন শাসনকর্তা .... আর তাদের পেছনে রয়েছে ভীষণ কঠিন আযাব ৷’ (আয়াত ১৫-১৭) এভাবেই আমরা যেন দেখতে পাচ্ছি আখেরাতের এমন আশ্চর্যজনক দৃশ্য, এ দৃশ্য হচ্ছে অহংকারী দুর্বল ও শয়তানের সম্মিলিতভাবে কথোপকথনের দৃশ্য । ক্রালেমাযফ্সে তাইফ্সমেবার উদাহরণ এ কাহিনীর আলোকে এবং নেককার মানুষ ও অন্যায়কারীদের পরিণতিসমূহের অবস্থাগুলো সামনে রেখে আল্লাহ রব্বুল আলামীন দুনিয়ার জীবনে পবিত্র অপবিত্র (ভালো মন্দ) সম্পর্কিত তার www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।