তাফসীর কব যিলালিল কোরআন ॥ “যখন তারা ছোট ভাই সম্পর্কে হতাশ হয়ে গেলো, তখন তাদের বড়জন বললো, তোমরা কি জানোনা যে আব্বা আমাদের কাছ থেকে অংগীকার নিয়েছেন .......... ?” (আয়াত ৮০-৮৭) এই প্রবীণ ব্যক্তিত্বের দীর্ঘ মর্মভুদ জীবনের শেষ পর্যায়ে এসে দেখতে পাই এক অলৌকিক ঘটনা! তিনি ইউসুফের জামায় ইউসুফের ঘ্রাণ পান। এতে ছেলেরা তাঁকে তিরস্কার করলেও তিনি তাতে অবিচল থাকেন এবং তার প্রতিপালকের প্রতি সুধারণায় কিছুমাত্র সন্দেহ সংশয় পোষণ করেন না। (আয়াত ৯৪-৯৮) বস্তুত এ ছিলো এক অসাধারণ নবীর ব্যক্তিত্ব, যার মধ্যে আবেগ, বাস্তবানুগতা, পরিবেশ সচেতনতা ইত্যাকার যাবতীয় অত্যাবশকীয় বৈশিষ্ট্যের সমাবেশ ঘটেছিলো। কোনো বিকৃতি ও ঘাটতি এতে স্থান পায়নি । সত্যনিষ্ঠ, পরিচ্ছন্ন ও ন্যায়নিষ্ঠ বাস্তবানুগতা শুধু মানুষের ব্যক্তিত্বেই সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ তা ঘটনা, বর্ণনা, তার সত্যতা ও স্বাভাবিকতার মধ্য দিয়েও প্রকাশিত হয়। অনুরূপভাবে তা প্রতিফলিত হয় ঘটনার স্থান, কাল ও পরিবেশের মধ্য দিয়েও । এর ফলে প্রতিটা কাজ, কথা ও চিন্তা উপযুক্ত সময়ে এবং প্রত্যাশিতরূপেই সংঘটিত হয়। তার গুরুত্ব, ভূমিকা ও জীবন প্রবাহের প্রকৃতি অনুসারে তা নির্ধারিত হয়। ব্যক্তির ক্ষেত্রেও যে এ জিনিসগুলো যথাযথভাবে গণ্য হয়ে থাকে, সে কথা আমি আগেই উল্লেখ করেছি। এমনকি এ সূরার কাহিনীতে যৌন আবেগের মুহূর্তগুলো ও তার বিভিন্ন পর্যায় সংক্রান্ত আলোচনাও যথেষ্ট পরিমাণে স্থান পেয়েছে, কিন্তু তা পরিচ্ছন্নতা ও শালীনতার সীমার মধ্যেই থেকেছে এবং “মানুষে'র জন্যে যতোটা প্রয়োজন ততোটা শালীনতার মধ্যেই থেকেছে । মানবীয় বাস্তবতার ব্যাপক সত্যানুগ ও সম্পূরক রূপকে এতে কিছুমাত্র বিকৃত ও স্নান করা হয়নি, কিন্তু অন্যান্য ঘটনা ও ভূমিকার সাথে যথাযথ সমন্বয় ঘটিয়ে ওই মুহূর্তগুলো তুলে ধরার অর্থ এ নয় যে,- যৌনতাকে মানুষের সমগ্র বাস্তবতা, তার জীবনের কেন্দ্রবিন্দু ও জীবনের মূল লক্ষ্য হিসাবে নির্ধারণ করতে হবে। অবশ্য জাহেলিয়াত আমাদের এটাই বুঝাতে চায় যে, যৌনতাকে মানুষের চরম ও পরম লক্ষ্য হিসাবে তুলে ধরাই প্রকৃত সার্থক ও বস্তুনিষ্ঠ শিল্প। জাহেলিয়াত শৈল্পিক বস্তুনিষ্ঠতার নামে মানব সত্তাকে বিকৃত করে থাকে মানুষের সাময়িক যৌন আবেগকে সে এমনভাবে তুলে ধরে যেন ওটাই মানব জীবনের প্রধানতম লক্ষ্য । এভাবে সে একটা বিরাট ও সুগভীর আস্তাকুড় তৈরী করে এবং সেই সাথে তাকে শয়তানী ফুল দিয়ে সুসজ্জিত ও আকর্ষণীয় করে। জাহেলিয়াত এ কাজটা এ জন্যে করে না যে, সে এটাকেই বাস্তব ও সত্য মনে করে এবং এ জন্যেও করে না যে, সে এই বাস্তবতার চিত্র অংকনে নিষ্ঠ । সে এ কাজটা করে শুধু এ জন্যে যে, ইহুদীবাদী সংস্থাগুলো তার কাছ থেকে এটা প্রত্যাশা করে। মানুষকে তারা মনুষ্যত্হীন নিছক একটা পশু বানিয়ে ফেলতে চায় । যাতে বিশ্ববাসীর সামনে একমাত্র ইহুদীরাই মানবীয় মূল্যবোধ বিবর্জিত জাতি হিসাবে চিহ্নিত না হয়। তারা চায় সমগ্র মানব জাতিই পাশবিকতার আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হোক এবং ওই আস্তাকুড়েই তার সমস্ত মনোযোগ আকৃষ্ট ও সমস্ত শক্তি নিশেষিত হোক। মানব জাতিকে ধ্বংস করার সবচেয়ে নিশ্চিত অব্যর্থ পন্থা এটাই । এভাবে মানব জাতিকে ধ্বংসের মুখে নিক্ষেপ করার পর তাকে অভিশপ্ত সম্ভাব্য ইহুদী সাম্রাজ্যের সামনে নতজানু করা যাবে বলে তারা আশা করে। এরপর শিল্পকে এই কদর্য উদ্দেশ্য বাস্তবায়নের কাজে ব্যবহার করে। এর পাশাপাশি তথাকথিত ‘বৈজ্ঞানিক’ মতবাদসমূহ প্রচার করে ওই একই উদ্দেশ্যে । এসব বৈজ্ঞানিক | ১২ সূরা হনডসুফ্ ___ _- (২৪১) পারা >২ মলখযিশল ৩ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।