যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

হাশরের ময়দানে শয়তানের অনুশোচনা হাশরের ময়দানে এক আজব দৃশ্য আমরা দেখবো, দেখব শয়তানকে, তার উদ্ধত ও বিভ্রান্তিকর কণ্ঠস্বর তখনো থাকবে, তখনো ভবিষ্যদ্বক্তা অথবা শয়তানের আসল কুবুদ্ধিপূর্ণ মূর্তি নিয়েই সে থাকবে, তখনো এই সব দুর্বলতায় ঘেরা জনতা এবং অহংকারী ব্যক্তিবর্গকে একইভাবে সে চটকদার কথা বলতে থাকবে, বলবে- এমন এমন বিদ্রিপাত্মক কথা যা আল্লাহর আযাব থেকেও কঠিন মনে হবে। যেমন - ‘যখন সকল কিছুর ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের সাথে সত্য ওয়াদাই করেছিলেন যার বাস্তবায়ন তোমরা দেখতে পাচ্ছো, আর আমিও তোমাদের কাছে ওয়াদা করেছিলাম ঠিক, কিন্তু তা আমি পূরণ করলাম না, তোমাদের সাথে ওয়াদা খেলাফই করলাম ৷ .... নিশ্চয়ই । যালেমদের জন্যে 'রয়েছে বেদনাদায়ক শাস্তি ।' (আয়াত ২২) আল্লাহ হচ্ছেন আল্লাহ্‌, শয়তান তো সত্য সত্যই শয়তান, তার জঘন্যতম আসল চেহারা ও নিকৃষ্টতম ব্যক্তিত্ব এখানেই পুরোপুরি প্রকাশিত হবে, যেমন করে সেদিন দুর্বলতায় ঘেরা ও অহংকারী মানুষদের আসল অবস্থা প্রকাশ পাবে। নিশ্চয়ই শয়তান তো সেই ব্যক্তি যে অস্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় (নানা প্রকার খারাপ, অসুন্দর ও অযৌক্তিক কথা জাগায় এবং অহংকার করতে শেখায়), কুফরী, অন্যায় না-ফরমানীর কাজগুলো সুন্দর করে দেখায় এবং অসৎ কাজের জন্যে প্ররোচিত করে, আর বাধা দেয় মানুষকে ইসলামের দাওয়াতের দিকে কান দিতে অথচ সেইই এখন তাদের এসব কথা বলছে এবং যন্ত্রণাদায়ক কথা বলে তাদের কষ্ট দিচ্ছে, কিন্তু তার কাছে ওদের ফিরিয়ে আনতেও সে আর সক্ষম হবে না ৷ যা হবার তা হয়ে গেছে, চূড়ান্তভাবে সব কিছুর ফয়সালাও হয়ে গেছে। এখন তারা এ কথাগুলো বলছে যখন সংশোধনের সকল পথ রোধ হয়ে গেছে। তাই বলা হচ্ছে, ‘অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের সাথে হক ওয়াদা করেছেন, আর আমিও ওয়াদা করেছিলাম ঠিকই, কিন্তু সে ওয়াদা আজ খেলাফ করলাম ।' এরপর শয়তান ওদের নানা কথা বলে লজ্জা দিয়ে আর একবার অপমানিত করবে, কেন ওরা তার অনুসরণ করেছিলো, সে তো ওদের ঘাড় ধরে অনুসরণ করায়নি, ওরা নিজেদের ইচ্ছামত তার অনুসরণ না করেছে, জোর করে অনুসরণ করানোর ক্ষমতা তার মোটেই ছিলো না। হ্যা অবশ্যই এতোটুকু কাজ করা হয়েছে, তাদের ব্যক্তিত্বকে উজ্জীবিত করা হয়েছে, ব্যস । পূর্বে শয়তান এবং ওদের মধ্যে যে পুরাতন শত্রুতা ছিলো তখন তারা তা একেবারেই ভুলে গেছে। এরপর তারা ওই মরদূদ শয়তানের আহ্বানে সর্বপ্রকার অন্যায় কাজে সাড়া দিয়েছে আর পরিত্যাগ করেছে আল্লাহর পক্ষ থেকে সত্যের দাওয়াতকে। একথাটাই কোরআনে বলা হয়েছে, ‘তোমাদের ওপরে আমার কোনো ক্ষমতা ছিলো না, তবে, আমি তোমাদের ডেকেছি, সাথে সাথে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো ।' জানাবে যেন তারা নিজেদেরকে নিজেরাই ধিক্কার দেয়। ওর আনুগত্য করার কারণে সে ওদের তো কোনো বাহবা দেবেই না, বরং সেদিন উল্টা ধমকাবে, কেন তার কথায় তারা মাথানত করেছিলো বলবে, ‘তোমরা আমাকে দোষ দিয়ো না, বরং দোষ দাও নিজেদেরকেই ৷’ তারপর কাছে এগিয়ে এসে সে ওদের থেকে নিজের যাবতীয় সম্পর্ক ছিন্ন হওয়ার কথা ঘোষণা দেবে। হায়, সেইই ত সেই ব্যক্তি যে ওদের কথা দিয়েছিলো, আমাদেরও কথা দিয়েছিলো www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।