যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বলবে; ‘আমরা তো তোমাদের অনুসারীই ছিলাম ৷ সুতরাং আমাদের থেকে আল্লাহর আযাব কিছু হালকা করে দেবে কি? অর্থাৎ আমরা তোমাদের অনুসরণ করেছিলাম, যার ফলে এ কঠিন অবস্থায় আমরা আজ উপনীত হয়েছি । অথবা হয়তো আযাবের দৃশ্য দেখে দুঃখভারাক্রান্ত হৃদয়ে ওই অহংকারী লোকদের দোষারোপ করতে গিয়ে তারা বলবে, তোমাদের নেতৃত্বে চলার কারণেই তো আজ আমাদের এ দুৰ্গতি! যালেমরা ওদের এ প্রশ্ন তাদের ফিরিয়ে দেবে। ‘ওরা বলবে, যদি আল্লাহ তায়ালা আমাদেরকে হেদায়াত করতেন তাহলে আমরাও তোমাদের হেদায়াত করতাম । আজ আমরা অস্থির হই বা সবর করি, আজ আমাদের বাচার কোনো উপায় নেই, কোনো আশ্রয়ই আজ আমাদের নেই । তাদের এই জওয়াবে ওদের কষ্ট আরো বেড়ে যাবে, বাড়বে আরো সংকট, ওরা বলবে- ‘আল্লাহ তায়ালা আমাদের হেদায়াত করলে আমরা তোমাদের হেদায়াত করতাম ৷” এখন, তোমরা আমাদের কোন কারণে দোষারোপ করছো? আমরা ও তোমরা একই (গোমরাহীর) পথেই তো ছিলাম, যার ফলে আমাদের পরিণতিও আজ একই হয়েছে যা তোমাদের হয়েছে, আমরা নিজেরাও হেদায়াত পাইনি এবং তোমাদেরও হেদায়াত করিনি । আল্লাহ্‌ তায়ালা আমাদের হেদায়াত করলে তোমাদেরও আমরা আমাদের সাথে সেই পথেই চালিত করতাম । হাঁ, তোমাদের ভুল পথে আমরা তখন চালিয়েছিলাম যখন আমরা নিজেরা ভুল পথে ছিলাম । আসলে সেদিন তারা হেদায়াত এবং গোমরাহী উভয় অবস্থাপ্রাপ্তির জন্যে আল্লাহকেই দায়ী মনে করবে। তারপর স্বীকার করবে যে, তার ইচ্ছাতেই কেয়ামত সংঘটিত হয়েছে, যদিও পৃথিবীতে তারা কেয়ামত অস্বীকার করতো, যে সব দুর্বল লোকদের জ্ঞান ছিলো না তাদের এইভাবে ভুল পথে চালিত করতো এবং সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে তাদের দূরে সরিয়ে রাখত । এইভাবে ওই হতভাগারা নিজেরা তো গোমরাহ ছিলোই, আল্লাহর পথ থেকে অপরকেও গোমরাহ করেছে। যে যাই করুক না কেন। অবশেষে সবাইকে আল্লাহর কাছেই যেতে হবে। এখন একথাও ভালো করে বুঝতে হবে, আল্লাহ তায়ালা ভুল পথে চলার নির্দেশ দেন না, যেমন তীর আয়াত থেকে জানা যায়- ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা কোনো লজ্জাকর অথবা অন্যায় কাজের জন্যে হুকুম দেন না৷’ এরপর তারা ওসব দুর্বল লোকদের সেদিন দোষারোপ করবে ও চোখের ইশারায় জানাবে, আজ অস্থির হয়ে কোনো লাভ নেই, যেমন নেই কোনো সুবিধা সবর করেও । আযাব এসেই গেছে। কাজেই সবর করা হোক বা অস্থিরতা প্রদর্শন করা হোক, এ মহাশাস্তি রদ হওয়ার কোনো উপায় নেই । সেই সময়টা পার হয়ে গেছে যখন অস্থিরতা দেখিয়ে না-ফরমানী পরিহার করা যেতো এবং মন্দ পথ ছেড়ে ভালো পথে আসা যেতো । সবরের প্রশ্ব ছিলো তখন যখন সৎ পথে থাকায় দুঃখ কষ্ট এসেছিলো । সে সময়ে সবর করলে আজ আল্লাহর রহমত পাওয়ার আশা করা যেতো । সে সময়টা শেষ হয়ে গেছে। আজ পালানোর বা বাচার কোনো পথই নেই । তাই আল্লাহ্‌ তায়ালা ওদের কথার উদ্ধৃতি দিতে গিয়ে জানাচ্ছেন, ‘আমরা অস্থির হই বা সবর করি, নেই আমাদের বাচার কোনো উপায় ৷’ অর্থাৎ সেদিন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, ঝগড়া ফাসাদ ও তর্ক বিতর্কের সকল সুযোগের অবসান হয়ে যাবে এবং নীরব হয়ে থাকবে সেদিন সকল মানুষ । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।