প্রকারান্তরে সে আল্লাহর সাহায্য করার শক্তি ক্ষমতাকে অস্বীকার করার প্রমাণ দেবে। তার শরীর মন সবই আল্লাহর; সুতরাং আল্লাহর মালিকানা থেকে নিজেকে মুক্ত করে অন্যের মালিকানায় । সোপর্দ করে সে হয়ে যায় অপরাধী । একান্ত কোনো বেকায়দায় পড়ে সে যদি কারো গোলামী করতে বাধ্য হয়, সে অবস্থাতেও তার অন্তরকে স্বাধীন রাখতে হবে। কারণ, বস্তুগত কোনো শরীরকে গোলাম বানানো যায় বটে, কিন্তু মানুষের ধরা-ছোয়ার বাইরে রয়েছে যে অন্তর তাকে সর্বদা মুক্ত রাখতে হবে। এ অন্তরকে স্বেচ্ছায় কারো অধীন করে দেয়া যাবে না, তাহলে আল্লাহর ক্ষমা পাওয়া সম্ভব হবে না। "কে আছে এমন শক্তিশালী যে জোর করে এই সকল দুর্বল মানুষকে বিশ্বাস, চিন্তা ও ব্যবহারগতভাবে ওই সকল অহংকারীর অধীন করে দিতে পারে? কে আছে এমন যে ওইসব দুর্বল লোকদের আল্লাহ ব্যতীত অন্যদের জীবন পদ্ধতি মানতে বাধ্য করতে পারে? আল্লাহ তায়ালাই তাদের সৃষ্টিকর্তা, তাদের রেযেকদাতা এবং তাদের তত্ত্বাবধায়ক । কেউ নেই জোর করে তাদের বাধ্য করার মত শক্তিশালী একমাত্র তাদের দুর্বল মন ছাড়া । ওই অহংকারী বিদ্রোহীদের তুলনায় বস্তুগত শক্তির কমতির কারণে তারা দুর্বল তা নয়। মান সম্মান, পদমর্যাদা ও সামাজিক অবস্থান ওদের তুলনায় কম হওয়ার কারণে এরা দুর্বল তাও নয়। অবশ্য এ কথা সত্য যে, এগুলো সবই বাহ্যিক বিষয়, এগুলোর কারণে দুর্বলতা আরাসে না এবং এগুলোকে দুর্বলতার কারণও বলা যায় না। দুর্বল তখনই তারা হবে যখন নিজেদের অন্তরাত্মাকে দুর্বল করে ফেলবে, দুর্বল করে ফেলবে নিজেদের বিবেক বুদ্ধিকে এবং নিজেদের মনকে ৷ মূলত এগুলোর কারণেই অন্যান্য জীব থেকে তারা পৃথক । একটা তীব্র ও কঠিন সত্য কথা হচ্ছে, দুর্বল অবস্থানে থাকা এই মানুষগুলোর সংখ্যাই বেশী এবং ওই বিদ্রোহী অহংকারীদের সংখ্যা অল্প, তাহলে কে আছে এমন যে মানুষের সামনে অল্পসংখ্যক, অধিক সংখ্যক মানুষের মাথা নত করতে বাধ্য করবে এবং কোন জিনিস তাদের ওই বিদ্রোহীদের সামনে নতজানু হতে বাধ্য করবে? তাদের নতিস্বীকার করার অর্থ হচ্ছে তাদের আত্মার দুর্বলতা প্রকাশ করা, সাহস হারিয়ে ফেলা, আত্মমর্যাদাবোধের অভাব হয়ে যাওয়া এবং মানুষকে আল্লাহ তায়ালা যে সম্মান দিয়েছেন, অন্তরের মধ্যে তার অভাব বোধ করা ও নিজেকে ছোট মনে করার অনুভূতিই হচ্ছে সব কিছুর আসল কারণ । নিশ্চয়ই এসব বিদ্রোহী অহংকারী ব্যক্তি জনগণের সহায়তাই অগণিত জনগণকে দমন করে; কৌশলে তাদের পরস্পরকে বিচ্ছিন্ন করে রেখে বিভিন্ন মতাবলম্বী গ্রুপগুলোকে পৃথক পৃথকভাবে হাত করে নেয় এবং নিজেদের স্বার্থসিদ্ধির কাজে লাগায়। এই স্বার্থ সংশ্লিষ্ট পারস্পরিক বিবাদ বিসম্বাদে লিপ্ত গ্রুপগুলোকে যদি আল্লাহর বন্দেগীর শিক্ষার আলোকে এক করা যায় এবং তাদের ন্যায়নীতির পক্ষে পরিচালনা করা যায় তাহলে তারা অন্যায়কারী ও যুলুমবাজ মহলকে যে কোনো সময় দমন করতে এবং সঠিক পথে চলতে বাধ্য করতে পারে। হীনতা তো তখনই আসে যখন অবহেলিত মানুষের অন্তরের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয়। এই হীনমন্যতা অর্থাৎ নিজেকে কিছুতেই শক্তি ক্ষমতার অধিকারী ও যোগ্য মনে করতে না পারাটাই হচ্ছে আসল দৈন্য । অহংকারী ব্যক্তিরা তাদের এ হীনমন্যতা সর্বদা টিকিয়ে রাখে যাতে করে প্রয়োজনে তাদের দ্বারা খেদমত নেয়া যায়। নিজেদের স্বার্থের কারণে তাদের কিছুতেই বুঝতে দেয় না যে, তারাও কখনো বড় হতে পারে ও বড় কোনো কাজ করতে পারে। এসব পদদলিত ব্যক্তিরাই আখেরাতের বিশাল মিলন ক্ষেত্রে দুর্বল অবস্থাতেই তাদের সেই মনিবদের সাথে ওঠে আসবে যাদের অন্ধ পায়রবী তারা করেছিলো দুনিয়ার বুকে এবং তাদের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।