পথভ্রষ্ট নেতা ও অনুসারীদের কক্চণ পরিণতি জীবন নাটকের পট পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দাওয়াত ও দাওয়াতদানকারীর পরিণতি, আর দেখতে পাচ্ছি উপেক্ষাকারী ও মিথ্যাবাদী সাব্যস্ত করার কাজে তৎপর ব্যক্তি এবং বিদ্রোহীদের পরিণতিও, যারা জেনে বুঝে সত্যকে মূলোৎপাটিত করার জন্যে বদ্ধপরিকর..... দুনিয়ার পটভূমি থেকে তারা এখন আখেরাতের বৃহত্তর পটভূমিতে উপনীত ৷ ‘এরা সবাই বেরিয়ে আসবে এক সাথে আল্লাহর উদ্দেশ্যে ৷’ বেরিয়ে আসবে ওই বিদ্রোহী অহংকারী ব্যক্তিরা এবং তাদের অনুসারীরা যারা ছিলো দুর্বল, অক্ষম, মজবুর, আর তাদের সাথে থাকবে সেদিন খোদ শয়তানও। এরপর আসবে ঈমানদাররা, রসূলরা ও নেককার লোকেরা ...... সবাই খোলাখুলিভাবে বেরিয়ে আসবে তারা তখন আল্লাহর সামনে সার্বক্ষণিকভাবে উন্ক্ত থাকবে, কিন্তু সেই সময়ে তারা বুঝবে এবং গভীরভাবে অনুভব করবে, সবাই খোলাখুলিভাবে এগিয়ে আসবে । তাদের কারো সামনে কোনো পর্দা থাকবে না। কোনো কিছুই তাদের আড়াল করতে পারবে না। আর সেদিন তাদের কেউ রক্ষাও করতে পারবে না৷ এভাবে সবাই বেরিয়ে আসতে আসতে ভরে যাবে পুরো হাশরের সুবিশাল ময়দান । থাকবে না কোনো প্রকার আচ্ছাদন, আর শুরু হয়ে যাবে বিশ্ব সম্রাটের দরবার । ‘তখন এই হীনবল কৃশ ও শক্তিহীন ব্যক্তিরা শক্তিদ্পী অহংকারীদের লক্ষ্য করে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজকে আল্লাহর আযাবকে কি তোমরা আমাদের জন্যে একটু হালকা করে দেবে?’ এই অক্ষম দুর্বল ও শক্তিহীন লোক বলতে তাদের কথা উল্লেখ করা হচ্ছে, যারা আসলে ছিলো বড়ই অসহায়, তারা সম্মানিত মানুষের পর্যায় থেকে অনেক নীচে নেমে গিয়েছিলো যেহেতু তারা বিত্তশালী ও সমাজকর্তাদের চাপে পড়ে এবং অর্থনৈতিক দৈন্যের কারণে ব্যক্তিস্বাধীনতা, চিন্তা-বিশ্বাস ও পছন্দের স্বাধীনতা হারিয়ে ফেলেছিলো। তারা মোশরেক ও অহংকারী ব্যক্তিদের অনুসারী হতে বাধ্য হয়েছিলো এবং আল্লাহ ছাড়া অন্যদের আনুগত্য করতে এবং তাদের ইচ্ছায় অনিচ্ছায় তাদের দেয়া নিয়ম কানুনের অধীন হয়ে গিয়েছিলো । যদিও ওইসব ব্যক্তি আল্লাহরই বান্দা, কিন্তু এই দুৰ্বলতাকে কোনো ওযর অজুহাত হিসাবে কবুল করা হবে না; বরং এটাও হবে এক অপরাধ । কিছুতেই আল্লাহ তায়ালা চান না তার বান্দারা অন্য কারো বন্দেগী করুক, কোনো সংকটে পড়ে অন্যের সামনে মাথা নত করে দিক এবং নিজেকে দুর্বল ভাবুক কারণ তিনিই তো সকল মানুষকে তার সাহায্য গ্রহণের জন্যে ডাকছেন। ডাকছেন তার কাছেই সম্মান চাইতে এবং অবশ্যই মান সম্মানের মালিক একমাত্র আল্লাহ । কিছুতেই আল্লাহ তায়ালা চান না তার দেয়া স্বাধীনতা আংশিক অথবা সার্বিকভাবে কোনো মানুষ বিকিয়ে দিক । কারণ এই স্বাধীনতাই অন্যান্য যে কোনো প্রাণী থেকে তার পার্থক্য দেখায় এবং তাকে মর্যাদা দেয়, আর এ মর্যাদা টিকিয়ে রাখাই তার জীবনের লক্ষ্য- এ কারণেই তো সে মানুষ (ভুলে গেলে চলবে না, অন্যান্য যে কোনো মানুষের মতো তার মধ্যেও অফুরন্ত সম্ভাবনার বীজ নিহিত রয়েছে) । আল্লাহ তায়ালা চান প্রত্যেক মানুষ একমাত্র তার ওপরই নির্ভর করে তার মধ্যে নিহিত ও সুপ্ত মানবতাকে জাগিয়ে তোলার জন্যে সংগ্রামশীল হয়ে উঠুক ৷ মহান সৃষ্টিকর্তা আল্লাহ কিছুতেই চান না, তীর বান্দা অন্য কারো বান্দা হয়ে যাক এবং তার প্রতিনিধি তার আত্মসম্মানবোধ হারিয়ে ফেলে আর কারো অসহায় গোলামে পরিণত হোক । এ জন্যে যে অন্য কারো অন্ধ আনুগত্য করবে, অন্য কারো কাছে নিজেকে যে অসহায় হিসাবে সোপর্দ করবে, সে নিজেকে অপমান করবে এবং www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।