যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ঈমান ও কুফরী সংক্রান্ত বক্তব্য এবং রসূল ও জাহেলিয়াত সংক্রান্ত বক্তব্য থেকে আকাশ ও পৃথিবী সংক্রান্ত বক্তব্যে স্থানান্তর কোরআনী বাচনভংগিতে একটা স্বাভাবিক ব্যাপার । অনুরূপভাবে এটা মানবীয় স্বভাব প্রকৃতি সংক্রান্ত আবেগ অনুভূতিতেও একটা স্বাভাবিক পরিবর্তন, যা কোরআনী বাচনভংগির অলৌকিকত্বেরই একটা প্রতীক । মানুষের স্বভাব প্রকৃতি ও বিশ্ব প্রকৃতির মাঝে একটা বোধগম্য গোপন ভাষা রয়েছে। মানুষের স্বভাব প্রকৃতি বিশ্ব প্রকৃতির গোপন রহস্যের সাথে সরাসরি যুক্ত হয় নিছক তার দিকে দৃষ্টি করার ং তা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে । যারা বিশ্ব প্রকৃতিকে অবলোকন করে, কিন্তু তাদের স্বভাব প্রকৃতি বিশ্ব প্রকৃতির বক্তব্য শুনতে পায় না, তাদের স্বভাব প্রকৃতি নিক্রিয় হয়ে গেছে, যেমন চোখ নিক্রিয় হয়ে অন্ধ হয়, কান নিক্রিয় হয়ে বধির হয়, জিহ্বা নিষ্ররিয় হয়ে বোবা হয়। এ ধরনের লোকেরা জগতের নিক্রিয় যন্ত্র এবং নেতৃত্ব, কর্তৃত্বের অযোগ্য । যারা বস্তুগত চিন্তা তথা তথাকথিত বৈজ্ঞানিক চিন্তাধারা অনুসরণ করে, তারা এ ধরনেরই নিক্রিয় যন্ত্র । বস্তুত সাড়া দানের স্বভাবিক যন্ত্রগুলোর নিক্রিয়তা এবং বিশ্ব প্রকৃতির সাথে যোগাযোগের মানবীয় যন্ত্রগুলোর বিকৃতির সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই । তারা আসলে কোরআনে বর্ণিত ‘অন্ধ’। আর মানব জীবন এমন কোনো আদর্শ, বিধান ও মতামতের ওপর প্রতিষ্ঠিত হতে পারে না, যা কোনো একজন অন্ধের মনোপূত ৷ সত্যের ভিত্তিতে আকাশ ও পৃথিবীর সৃষ্টি কথাটা শক্তি ও স্থিতিশীলতার দিকে ইংগিত দেয় ৷ কেননা সত্য স্থিতিশীল । উড়ন্ত ছাই ও সুদূরপ্রসারী বিভ্রান্তি এর ঠিক বিপরীত । আল্লাহ সত্য ও বাতিলের সংঘাতের প্রেক্ষাপটে হঠকারী বাতিল শক্তিকে হুমকি দিয়েছেন যে, ‘আল্লাহ ইচ্ছা করলে তোমাদের ধ্বংস করতে এবং নতুন অন্য কোনো সৃষ্টিকে নিয়ে আসতে পারেন।' বস্তুত যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করতে পেরেছেন, তিনি পৃথিবীর বর্তমান অধিবাসীদের স্থলে অন্য এক গোষ্ঠীকে অধিষ্ঠিত করতে পারেন। একটা জাতির ধ্বংস ও ছাই হয়ে উড়ে যাওয়ার দৃশ্য অনেকটা কাছাকাছি আকৃতি বিশিষ্ট ৷ ‘এটা আল্লাহর কাছে কঠিন নয়৷ ' কঠিন যে নয়, তার সাক্ষী আকাশ ও পৃথিবীর সৃষ্টি, পূর্ববর্তী কাফেরদের ধ্বংস এবং উড়ন্ত ছাই । এসব একই ধরনের । কোরআনের এ বর্ণনাভংগি যথার্থই কোরআনের মোজেযা বিশেষ । এরপর আমরা সাক্ষাৎ পাই কোরআনের আর এক মোজেয সুলভ বর্ণনার, দৃশ্য চিত্রায়ন ও সমন্বয়ের । এতোক্ষণ আমরা হঠকারী স্বৈরাচারী শক্তির বিষয়ে আলোচনা করছিলাম । এসব হঠকারী স্বৈরাচারী শক্তি ব্যর্থ হয়েছে । জাহান্নামে তাদের ও শয়তানের অবস্থা কী হবে, তার একটা চমকপ্রদ বিবরণ এসেছে ২১ ও ২২ নং আয়াতে ৷ এবার লক্ষ্য করুন আয়াত দু'টো । ‘আর যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের প্রবেশ করানো হবে সেসব বাগ বাগিচায়, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে ছোট ছোট কুল কুলু নাদিনী নদী । সেখানে থাকবে তারা চিরদিন, তাদের প্রতিপালকের হুকুমে ৷ সেখানে তাদের অভ্যর্থনা করা হবে সালাম সালাম বলে’ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।