যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ যে আমাকে ভয় করে, অহংকার করে না, আমার বিধান মেনে চলে, পৃথিবীতে অনাচার ও অরাজকতা ছড়ায় না, যুলুম করে না, তাকেই পৃথিবীতে খলীফা বানাই ও ক্ষমতায় অধিষ্ঠিত করি। এভাবে মোমেনদের ক্ষুদ্র শক্তি অত্যাচারী স্বৈরাচারী বৃহৎ শক্তির মোকাবেলা করে সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌছে দেয়ার পর এবং মোমেনদের কাফেরদের থেকে স্বতস্ত্রভাবে সংগঠিত করার পর রসূলের দায়িত্ব শেষ হয়ে যায়। এরপর যালেম তাগুতী শক্তি আল্লাহর শক্তির বলে বলীয়ান রসূলের শক্তির মুখোমুখি হয়। উভয় শক্তি সাহায্য ও বিজয় চায় পরিণামে মোমেনরাই জয় লাভ করে এবং অত্যাচারীরা পরাজিত হয় । (আয়াত ১৫, ১৬ ও ১৭) যাদের নেক আমল ছাইয়্মের সতো উড়িয়ে দেয়া হব্বে এখানে দৃশ্যটা বিস্ময়কর ৷ সকল স্বৈরাচারী ও অত্যাচারী শক্তির পার্থিব পরাজয় এবং ব্যর্থতার দৃশ্য । এই ব্যর্থতার সামনে রয়েছে আখেরাতে আরো শোচনীয় দৃশ্য । জাহান্নামে তাকে পুঁজ খাওয়ানো হবে, তাকে জোর করে খাওয়ানো হবে, সে অনিচ্ছা সত্তেও খাবে, অথচ তিক্ত বিস্বাদ ও নোঃবা হওয়ার কারণে গলাধকরণে সক্ষম হবে না । চতুর্দিক থেকে তার কাছে মৃত্যু আসবে, কিন্তু সে মরবে না, যাতে সে তার আযাব পুরোপুরিভাবে ভোগ করার সুযোগ পায় । এরপরও রয়েছে কঠিন শাস্তি । এ বিশ্বয়কর দৃশ্যের অন্তর্ভুক্ত হয়েছে ব্যর্থ, পরাজিত স্বৈরাচারী বাতিল শক্তি, যে নিজেদের বস্তুগত শক্তির জোরে সত্য, ন্যায়, কল্যাণ, সততা ও প্রত্যয়ের আহ্বায়কদের হুমকি দিতো । এই পরিণামের পটভূমিতে কাফেরদের সম্পর্কে একটা উদাহরণ দেয়া হয়েছে এবং তাদের ধ্বংস করে সম্পূর্ণ নতুন এক সৃষ্টিকে প্রতিষ্ঠিত করা আল্লাহর ক্ষমতা বর্ণনা করা হয়েছে। যারা তাদের প্রতিপালকের প্রতি কুফরী করে তাদের উদাহরণ সেই ছাইয়ের মতো । (আয়াত -১৮) সবাই জানে এবং সবাই দেখেছে যে, ঝড়ের দিনে প্রবল বাতাসের মুখে ছাই কিভাবে উড়ে যায়। এ দ্বারা আয়াতে কাফেরদের সৎকাজ বৃথা যাওয়ার উদাহরণ দেয়া হয়েছে। ছাইয়ের মালিক উড়ন্ত ছাই ধরে রেখে কোনোভাবেই ঠেকাতে পারে না, আবার তা দ্বারা উপকৃতও হতে পারেনা । এ দৃশ্যটা কাফেরদের সৎকাজের ব্যাপারে একটা বিশেষ তথ্য প্রকাশ করে। যে সৎকাজের পেছনে ঈমানের ভিত্তি নেই তা ছাইয়ের মতো । তার কোনো টিকে থাকার মতো অস্তিত্ব নেই৷ বস্তুত কাজটাই আসল বিবেচ্য বিষয় নয়; বরং কাজের পেছনে যে প্রেরণাদায়ক শক্তি রয়েছে সেটাই আসল বিবেচ্য বিষয় । কাজ একটা যান্ত্রিক তৎপরতা বিশেষ ৷ এতে মানুষ ও যন্তের মধ্যে কোনো প্রভেদ নেই । প্রভেদ যদি থাকে তবে তা শুধু কাজের প্রেরণা, ইচ্ছা ও উদ্দেশ্যের ভিত্তিতে । আয়াতের শেষাংশে রয়েছে মন্তব্য । ‘এ হচ্ছে সুদূরপ্রসারী বিভ্রান্তি ৷' এ মন্তব্যের প্রেক্ষাপট ও ঝড়ের দিনে উত্তপ্ত ছাইয়ের প্রেক্ষাপট একই । দু'টোই সুদূরপ্রসারী । উড়ন্ত ছাইয়ের দৃশ্যের পর পরবর্তী আয়াতে দেখানো হয়েছে অতীতের কাফেরদের সাথে কোরায়শদের একটা তুলনীয় দিক । তাদের ধ্বংস করে দিয়ে অন্য একটা জাতিকে প্রতিষ্ঠিত করার হুমকি দেয়া হয়েছে এ আয়াতে ৷ যেমন অতীতের কাফেরদের ধ্বংস করে তাদের জায়গায় নতুন জাতিকে প্রতিষ্ঠিত করা হতো । (আয়াত ১৯) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।