যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

রসূলদের তাদের দাওয়াত ও প্রচারকার্য বন্ধ করো বলেই ক্ষ্যান্ত থাকে না; বরং তাদের কুফরীতে ফিরে যাওয়ার জন্যে চাপ দেয়, তাদের জাহেলী সমাজে বিলীন হয়ে যাওয়া ও স্বতন্ত্র কোনো অস্তিত্ব না রাখার নির্দেশ দেয়। অথচ ইসলাম এটা মেনে নিতে পারে না এবং এ কারণে রসূলরাও তা মানতে পারেননি। কেননা রসূল তো দূরের কথা, কোনো মামুলী মুসলমানের পক্ষেও নিজেকে জাহেলী সমাজে বিলীন করে দেয়া অসম্ভব ৷ আগ্রাসী স্বৈরাচারী শক্তি কোনো দাওয়াত বা যুক্তিতর্কের ধার ধারে না। পক্ষান্তরে আল্লাহ তার রসূলদের জাহেলী শক্তির হাতে সোপর্দ করে দেন না । জাহেলী সমাজ ব্যবস্থা তার স্বভাবসুলভ প্রক্রিয়ায় কোনো মুসলিম সমাজ বা সংগঠনকে কেবল তখনই স্বতন্ত্র সত্ত্বা বজায় রাখার অনুমতি দেয়, যখন তার যাবতীয় কাজ, চেষ্টা ও শক্তি জাহেলী সমাজ ব্যবস্থার সহায়ক ও শক্তিবর্ধক হবে। যারা মনে করে, জাহেলী সমাজ ও সংগঠনে গোপন অনুপ্রবেশের মাধ্যমে ইসলামের জন্যে কাজ করা সম্ভব, তারা সমাজের এই সাংগঠনিক চরিত্র সম্পর্কে সচেতন নয় যে, সমাজ তার প্রতিটি সদস্যকে তার সাংগঠনিক কাঠামো, তার নীতি ও আদৰ্শ বাস্তবায়নে বাধ্য করে। এ কারণেই নবী রসূলরা তাদের জাতির সামাজিক কাঠামো ও আদর্শকে বেরিয়ে আসার পর তার ভেতরে আর ফিরে যেতে রাযি হন না। এ পর্যায়ে সর্বোচ্চ শক্তি হিসাবে আল্লাহ তায়ালা হস্তক্ষেপ করেন। তিনি সেই চরম আঘাত হানেন, যার সামনে কোনো মানবীয় শক্তি টিকে থাকতে পারে না । চাই তা যতই প্রবল শক্তি হোক না কেন ৷ আল্লাহ বলেন, ‘তাদের প্রতিপালক তাদের কাছে ওহী প্রেরণ করলেন, আমি অত্যাচারীদের অবশ্যই ধ্বংস (আয়াত ১৩-১৪) আমাদের অবশ্যই বুঝতে হবে যে, রসূলরা ও তাদের জাতির মাঝের দ্বন্দের অবসানের জন্যে সর্ববৃহৎ শক্তির হস্তক্ষেপ ঘটে তখনই, যখন রসূলরা তাদের বাতিলপন্থী জাতির কবল থেকে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখেন, মুসলমানরা তাদের জাতির বাতিল আদর্শে ফিরে যেতে অস্বীকার করে, নিজেদের স্বতন্ত্র ইসলামী আদর্শ ও সংগঠনকে স্বতন্ত্র নেতৃত্ব সহকারে টিকিয়ে রাখতে সংকল্পবদ্ধ হয় এবং আদর্শের ভিত্তিতে যখন জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কেবল তখনই আল্লাহ হস্তক্ষেপ করেন, মোমেনদের হুমকিদানকারী তাগুতী শক্তির ওপর চূড়ান্ত ধ্বংসকারী আঘাত হানেন, মোমেনদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করেন এবং তার রসূলদের পৃথিবীতে ক্ষমতাসীন করার ওয়াদা পালন করেন। মুসলমানরা যদি জাহেলী সমাজের সাথে মিশে যায়, তাদের ভেতরে থেকে কাজ করে এবং নিজেদের স্বতন্ত্র ইসলামী আদর্শ, স্বতন্ত্র ইসলামী নেতৃত্ব ও স্বতন্ত্র ইসলামী আন্দোলনকে সংরক্ষণ না করে, তাহলে কখনো আল্লাহ এ হস্তক্ষেপ করেন না। ‘আমি অবশ্যই অত্যাচারীদের ধ্বংস করবোই ৷’ অর্থাৎ হুমকিদানকারী ও নির্যাতনকারী মোশরেক শক্তিকে ধ্বংস করবোই ৷ কেননা তারা নিজেদের ওপর, সত্যের ওপর, রসূলদের ওপর ও জনগণের ওপর নির্যাতন চালায় । ‘তাদের পরে তোমাদেরই পৃথিবীতে অধিষ্ঠিত করবো ৷” এটা স্বজনপ্রীতির বশেও নয়, কাকতালীয়ভাবেও নয়; বরং এটা আমার বিশ্বজগত পরিচালনার ন্যায়সংগত নীতি ও বিধান। ‘এটা তার জন্যে যে আমার অবস্থানকে ভয় করে এবং আমার হুশিয়ারীকে ভয় করে৷’ মযিশাল ১১তম ৩০ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।