একমাত্র সাহায্যকারী ও অভিভাবক আল্লাহ্র সাহায্যের ওপর নির্ভর করে পরিপূর্ণ আস্থা, তৃপ্তি ও আত্মবিশ্বাসের সাথে মোমেন এরূপ কথা বলে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকে। তার দৃঢ় প্রত্যয় থাকে যে, যে আল্লাহ তাকে সত্যের দিকে হেদায়াত করেছেন, সেই আল্লাহ তাকে সত্যের ওপর টিকে থাকতে সাহায্যও করবেন। এমনকি বান্দার জন্যে যখন সত্যের পথ প্রদর্শন নিশ্চিত হয়ে যায়, তখন দুনিয়ার জীবনে আদৌ সাহায্য না পেলেই বা তার ক্ষতি কী? যার হৃদয় অনুভব করে যে, আল্লাহ তাকে সুপথ প্রদর্শন করেন, সে হৃদয় আল্লাহর সারনিধ্যে উপনীত হয়েছে। সে আল্লাহর উপস্থিতি অনুভব করতে কখনো ভুল করে না, সে আল্লাহর পরাক্রান্ত শক্তির কথা কখনো ভুলে না। আর এই অনুভূতি ও চেতনা যতোক্ষণ বহাল থাকে, ততক্ষণ পথ চলতে তার কোনো কষ্ট হয় না। কোনো বাধাই তার পথ আগলে রাখতে পারে না। এ কারণে রসূলদের জবাবের মধ্যে আল্লাহর হেদায়াতের প্রতি তাদের চেতনা এবং স্বৈরাচারী আগ্রাসী শক্তির রক্তচক্ষুর মোকাবেলায় আল্লাহর ওপর তাদের আস্থার এমন ঘনিষ্ঠ যোগাযোগ লক্ষ্য করা যায় । আর এ কারণেই সকল হুমকি উপেক্ষা করে তারা সত্যের পথে এগিয়ে যেতেন। মোমেনের হৃদয়ে আল্লাহর হেদায়াতের চেতনা এবং আল্লাহর ওপর ভরসা ও আস্থার এই সংযোগ একমাত্র সেই মোমেনদের ক্ষেত্রেই ঘটে, যারা জাহেলী তাগুতী শক্তির সাথে সরাসরি ংঘাতে লিপ্ত হয় এবং যারা আল্লাহর সাহায্যকারী হাতের পরশ খুব স্পষ্টভাবে অনুভব করে। তাদের সামনে আলোকিত রাজপথ উন্ুক্ত হয়ে যায় এবং তারা মহান আল্লাহর নৈকট্য ও ভালোবাসা লাভ করে। এর ফলে দুনিয়ার কোনো আগ্রাসী শক্তির হুমকি ও আস্কালন তাদের ভীত সন্ত্রস্ত করতে পারে না। কোনো হুমকি বা প্রলোভনকে তারা পরোয়া করে না । দুনিয়ার সকল আগ্রাসী শক্তির সমস্ত নির্যাতন ও আগ্রাসনের হাতিয়ার তারা নির্ভয়ে পদদলিত করে চলে যায় । আল্লাহর সাথে এমন গভীর সম্পর্ক যাদের তারা ওসব বান্দাকে কেন ভয় পাবে? ‘তোমরা আমাদের ওপর যে নির্যাতন চালিয়েছো, তার ওপর আমরা অবশ্যই ধৈর্য ধারণ করবো ৷’ (আয়াত ১২) অর্থাং আমরা কোনো অবস্থায় তো মনকে দুর্বল করবো না, পেছনে ফিরে যাবো না, হার মানবো না, সন্দেহ সংশয়ে লিপ্ত হবো না এবং উদাসীন ও শিথিল হবো না। ‘ভরসাকারীদের আল্লাহর ওপরই ভরসা করা উচিত ৷’ আযান্সেমদের খেক্কে আল্লাহ্ ভায়ান্সা মোমেনদের বঝাচান এ পর্যায়ে এসে আগ্রাসী কাফের শক্তির মুখোশ খসে পড়ে। সে আর কোনো বাক-বিতন্ডা ও বিচার বিবেচনা করে না কেননা সে ইসলামের সামনে নিজের পরাজয় উপলব্ধি করে। ফলে সে তার বস্তুগত শক্তির জোরে আস্কালন করে। কেননা এ শক্তি ছাড়া আগ্রাসী শক্তির আর কোন শক্তি নেই! তোমাদের আমাদের দেশ থেকে বিতাড়িত করবোই ৷’ (আয়াত ১৩) এখানে ইসলাম ও জাহেলিয়াতের মাঝে সংঘাতের প্রকৃত স্বরূপ স্পষ্ট হয়ে ওঠে । জাহেলিয়াত কখনো এটা বরদাশত করে না যে, তার আওতার বাইরে ইসলামের স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকুক । ইসলাম তার সাথে আপস করতে রাযি থাকলেও সে রাযি হয় না। ইসলাম একটা স্বতন্ত্র সংগ্রামমুখী ও আন্দোলনমুখী সংগঠনের আকারে আত্মপ্রকাশ করতে. বাধ্য । তার স্বতন্ত্র অভিভাবক ও স্বতন্ত্র নেতৃত্ব থাকবে। অথচ এটাই জাহেলিয়াত সহ্য করতে চায় না। এ জন্যে কাফেররা
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।