যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘অতএব তোমরা আমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসো ৷’ (আয়াত ১০) রসূলরা সবাই এর জবাব দেন। তারা অস্বীকার করেন না যে, তার' মানুষ; বরং তা স্বীকার করেন, কিন্তু আল্লাহ যে অনুগ্রহ করে মানুষের মধ্য থেকেই রসূল নিয়োগ করেছেন এবং তাদের এই বিরাট দায়িত্ব পালনের যোগ্য জানিয়েছেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন। (আয়াত ১১) সুরার সাধারণ আলোচ্য বিষয় ‘আল্লাহর নেয়ামত !' এই বিষয়ের সাথে সংযোগ রক্ষার্থে ‘অনুগ্রহের’ কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতে । আল্লাহ তার বান্দাদের যে কাউকে অনুগ্রহপূর্বক রসূল বানাতে পারেন। এটা শুধু রসূলদের ওপর নয়; বরং সমগ্র মানবতার ওপর এক বিরাট অনুগ্রহ যে, তিনি এতোবড় দায়িত্ব পালনের জন্যে মানুষকে নির্বাচিত করেন। দায়িত্টা হলো মহান আল্লাহর নাযিল করা ওহী গ্রহণের । মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার উদ্দেশ্যে তার প্রকৃতির ওপর থেকে মরিচা দূর করে এই দায়িত্ব তিনি অর্পণ করেন। মানুষের ওপর আল্লাহর আরো একটা বড় অনুগ্রহ হলো, মানুষকে আল্লাহর বান্দাদের দাসত্বের পরিবর্তে একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্য করানোর ব্যবস্থা করা এবং বান্দাদের আনুগত্যের লাঞ্ছনা ও অপমান থেকে মুক্ত করে তাদের শক্তি ও সম্মানকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা । বস্তুত মানুষকে তারই মতো একজন মানুষের সামনে নতিশ্বীকার করতে বাধ্য করার মতো অপমান এবং তারই মতো একজন মানুষকে তার খোদা বানানোর মতো স্বৈরাচার আর কিছু হতে পারেনা। মানত হচ্ছে মোননমেনের শক্তিক্স ভশুস এরপর আসে রসূলদের সুস্পষ্ট নির্দশন তথা অলৌকিক ঘটনা ঘটানোর জন্যে কাফেরদের জোর দাবী । এ দাবী প্রত্যাখ্যান করে তারা বলেন, এটা আল্লাহর কাজ এবং তীরই ক্ষমতার আওতাভুক্ত । বস্তুত নির্ভেজাল তাওহীদের দাবী এই যে, এই ক্ষেত্রে মানুষের সীমাবদ্ধ ক্ষমতার সাথে আল্লাহর সীমাহীন ক্ষমতার যে কোনোই সংস্রব নেই, সে কথা দ্বর্থহীনভাবে তুলে ধরা চাই । অন্যথায় এখান থেকেই তাওহীদের সাথে পৌত্তলিকতার সংমিশ্রণ ঘটে যাওয়া অবধারিত । আর এখানেই খৃষ্টবাদ গ্রীক, রোমান, মিসরীয় ও ভারতীয় পৌত্তলিকতার সাথে মিশে একাকার হয়ে গেছে। এর সূচনাই ছিলো হযরত ঈসা (আ.) সম্পর্কে এরূপ ধারণা পোষণ যে, তিনি স্বয়ং বহু অলৌকিক ক্ষমতার অধিকারী এবং এ কারণে আল্লাহর গুণাবলীর সাথে হযরত ঈসার গুণাবলীর সাদৃশ্য সৃষ্টি করা হয়েছিলো। ‘আল্মাহর অনুমতি ছাড়া আমরা তোমাদের কাছে কোনো নিদর্শন আনতে সক্ষম নই ৷’ (আয়াত ১১) অর্থাৎ আল্লাহর দেয়া ক্ষমতা ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই । ‘আল্লাহর ওপরই সকল মোমেনের ভরসা করা উচিত ৷’ নবী রসূলরা এটাকে একটা চিরন্তন সত্য হিসাবে উল্লেখ করেন । একমাত্র আল্লাহর ওপরই মোমেনের ভরসা করা উচিত ৷ আল্লাহ ছাড়া আর কারো দিকে তার দৃষ্টিপাতই করা উচিত নয় আর কারো কাছ থেকে কোনো সাহায্য কামনা করা উচিত নয়। একমাত্র আল্লাহর কাছেই মোমেনের নিরাপত্তা চাওয়া উচিত । এরপর তারা ঈমানের শক্তি দিয়ে আগ্রাসন ও নির্যাতনের মোকাবেলা করেন। (আয়াত ১২) ‘আমরা কেনইবা আল্লাহর ওপর ভরসা করবো না? অথচ তিনিই আমাদের সুপথ দেখিয়েছেন!” www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।