যেহেতু রসূলরা আল্লাহর একক প্রভুত্বের আকীদা ও বিশ্বাসের দিকে আহ্বান জানাতেন, যাকে নিদৰ্শনাবলী সাক্ষ্য দেয় এবং যার পক্ষে আকাশ ও পৃথিবী সাক্ষী, তাই এ সত্যে সন্দেহ প্রকাশ করা খুবই ঘৃণ্য ব্যাপার বলে প্রতীয়মান হয় এবং রসূলরাও এতে অসন্তোষ প্রকাশ করেন। ১০ নং আয়াতে বলা হয়েছে, ‘তাদের রসূলরা বললো, আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহর ব্যাপারেও সংশয়?’ অর্থাৎ সেই আল্লাহ সম্পর্কে কিভাবে সংশয় প্রকাশ করা যায়, যীর সম্পর্কে আকাশ ও পৃথিবী নিজেদের অস্তিত্ব দ্বারা সাক্ষ্য দিচ্ছে যে, তিনিই তাদের সৃষ্টা?ঃ রসূলরা এ কথাটা বলেছেন এ জন্যে যে, আকাশ ও পৃথিবী দুটো বিশালকায় নিদর্শন । তার দিকে শুধু ইংগিত দেয়াই যথেষ্ট এবং একজন বিপথগামী ব্যক্তি এই ইংগিতেই সুপথে ফিরে আসতে সক্ষম । এরপর রসূলরা মানুষের ওপর বর্ষিত আল্লাহর নেয়ামতের কিছু বিবরণ দিচ্ছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ঈমানের দিকে আহ্বানের ব্যবস্থা এবং আযাব থেকে বাচা ও চিন্তা ভাবনা করার জন্যে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময়দান। ‘যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা এবং যিনি তোমাদের গুনাহ মাফ করার জন্যে আহ্বান বস্তুত মূল দাওয়াতটাই হলো ঈমানের, যার ফলে ক্ষমালাভ অবধারিত, কিন্তু আয়াতে দাওয়াতকেই সরাসরি ক্ষমার সাথে যুক্ত করা হয়েছে, যাতে আল্লাহর অনুগ্রহ ও দয়া অধিকতর স্পষ্ট হয়ে ওঠে । এভাবে কোনো জাতিকে ক্ষমার জন্যে ডাকা আর সেই ডাকেই তাদের ইসলাম গ্রহণের লক্ষ্যে উপনীত হওয়া খুবই চমকপ্রদ ব্যাপার মনে হবে। ‘আর তোমাদের একটা নির্দিষ্ট মেয়াদ অবধি সময় দেবেন!’ অর্থাৎ আল্লাহ ক্ষমার দাওয়াত দাওয়াত দেয়া মাত্রই ঈমান আনার জন্যে তাড়াহুড়ো করো না, আর তিনি দাওয়াত প্রত্যাখ্যান করা মাত্রই আযাব নাযিল করেন না । তিনি অনুগ্রহ করে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অবকাশ দেন। সে মেয়াদ এ দুনিয়ার জীবনেও শেষ হতে পারে অথবা কেয়ামতের দিন পর্যন্তও দীর্ঘায়িত হতে পারে। এ মেয়াদে তোমরা চিন্তা-ভাবনা করতে পারো। আল্লাহর নিদর্শনাবলী ও রসূলের উপদেশগুলো বিবেচনায় আনতে পারো। এই অবকাশদান আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ও মহানুভবতা এবং এটাও তার নেয়ামত হিসাবে গণ্য । এমন দয়ালু ও মহানুভব আল্লাহর দাওয়াতের জবাবে তাদের উক্তি, ‘তারা বললো, তোমরা তো আমাদেরই মতো মানুষ । তোমরা আমাদেরকে আমাদের বাপ দাদার উপাস্যদের থেকে ফেরাতে চাইছো!’ মানুষের মধ্য থেকে একজনকে রসূল নিয়োগ করায় কোথায় মানব জাতি সামগ্রিকভাবে গৌরববোধ করবে, তার পরিবর্তে তারা এই নিয়োগকে প্রত্যাখ্যান করলো, একে রসূলদের ব্যাপারে সন্দেহ পোষণের উপকরণে পরিণত করলো এবং তাদের দাওয়াতের উদ্দেশ্য তাদের বাপ দাদার উপাস্যদের পরিত্যাগ করানো বলে উল্লেখ করলো। অথচ তারা নিজেদের বিবেককেও একবার জিজ্ঞেস করলো না যে, রসূল বাপ দাদার মুর্তিপূজা থেকে কেন তাদের ফেরাতে চায়? পৌত্তলিকতার স্বভাবই এই যে, তা মানুষের বিবেক বুদ্ধিকে ভৌোতা ও স্থবির করে দেয়। ফলে মূর্তিগুলোর মূল্য কী ও তাৎপর্য কী, তাও তারা ভেবে দেখে না। আবার ওই বিবেকের স্থবিরতার কারণে নবাগত দাওয়াতের তাত্বিক দিক বিবেচনা না করে তারা এমন অলৌকিক ঘটনাবলী দেখতে চায়, যা তাদের ঈমান আনতে বাধ্য করে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।