তাফসীর ফী যিশ্বান্সিল কোর আন এরপর আমরা সেই অবস্থার সাক্ষাত পাই, যখন হযরত ইয়াকুবের সকল দুঃখকষ্টের অবসান ঘটে, আল্লাহ তার ও তার পরিবারের সকল পরীক্ষার সফল পরিসমাপ্তি ঘটান । হযরত ইউসুফ পিতামাতা ও পরিবারের সাথে মিলিত হন। তার দুর্দশাগ্রস্ত ভাইদের প্রতি সহানুভুতিশীল হন, তাদের কাছে নিজের পরিচয় মৃদু তিরস্কার সহকারে তুলে ধরেন এবং তাদের ক্ষমা করেন। এই পর্যায়ে তার মতো ব্যক্তিত্বের কাছে এরই প্রত্যাশা করা হচ্ছিল এবং এটা ছিলো সঠিক সময়ে সম্পাদিত সঠিক কাজ । (আয়াত ৮৮-৯৩) সর্বশেষে সেই মহান ও চমকপ্রদ পর্যায়টা ঘনিয়ে আসে, যখন হযরত ইউসুফ তার পিতামাতা ও সকল ভাইয়ের সাথে মিলিত হন এবং তার স্বপ্ন সফল হয়। অথচ তিনি এই গৌরবময় সাফল্যকে উপেক্ষা করে আল্লাহর সাথে একান্ত সংলাপে নিরত হন, ‘হে আমার প্রতিপালক,...... আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও এবং সতৎলোকদের সাথে যুক্ত করো ।' (আয়াত ১০১) এভাবে হযরত ইউসুফের ব্যক্তিত্বকে একটা পূর্ণাংগ একক ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরা হয়েছে আলোচ্য সূরায় । এরপর হযরত ইয়াকুবের প্রসংগে আসা যাক । একজন অত্যন্ত স্নেহময় ও পুত্রবৎসল পিতা এবং আল্লাহর এক প্রিয় নবী হিসাবে তার পরিচয় তুলে ধরা হয়েছে। ইউসুফের স্বপ্নের বিবরণ শুনে তিনি একাধারে আশা ও আতংকে দুলতে থাকেন । তিনি এ স্বপ্নের মধ্যে এক উজ্জ্বল ঢুকিয়ে দিয়ে কোন অঘটন ঘটায় কিনা, সেই ভাবনায়ও উদ্বিগ্ন হয়ে ওঠেন। (আয়াত ৪-৬) অতপর আমরা দেখতে পাই, হযরত ইয়াকুব (আ.)-এর কাছ থেকে তীর ছেলেরা অনেক অনুনয় বিনয় করে ইউসুফকে নিয়ে গেলো এবং শেষ পর্যন্ত তার কাছে ফিরে এসে এক হৃদয়বিদারক ঘটনা শুনালো। এ সময় তিনি মানবসুলভ ও নবীসুলভ বাস্তব প্রতিক্রিয়া ব্যক্ত করলেন । (আয়াত ১১-১৮) আমরা পুনরায় এ ব্যক্তিত্বকে তীর যাবতীয় বাস্তব ও স্বাভাবিক গুণবৈশিষ্ট্য সহকারে দেখতে পাই । এ সময় ছেলেরা পুনরায় তার কাছে আবদার তোলে তীর কলিজার আরেক টুকরো অর্থাৎ ইউসুফের সহোদর ছোট ভাইকে তাদের সাথে পাঠানোর জন্যে । কেননা মিসরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ তাকে নিয়ে যেতে বলেছেন আরো এক ভাগ বাড়তি গম আমার জন্যে, যা দুর্ভিক্ষের সময় অত্যন্ত জরুরী । বলার অপেক্ষা রাখে না যে, মিসরের এ নয়া প্রধানমন্ত্রী যে তাদেরই ভাই ইউসুফ, তা তারা চিনতেই পারেনি। “যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেলো তখন বললো, আব্বা, আমাদের গমের একটা অংশ দেয়া হয়নি। কাজেই আমাদের সাথে আমাদের ভাইকে পাঠিয়ে দিন৷’ (আয়াত ৬৩-৬৮) এরপর হযরত ইয়াকুব যখন তার দ্বিতীয় মর্মবিদারী ঘটনার সম্মুখীন হন, তখনো তাকে দেখতে পাই একজন স্নেহশীল পিতা ও একজন আল্লাহ প্রিয় নবী হিসাবে আল্লাহর শেখানো কৌশল প্রয়োগ করে হযরত ইউসুফ যখন তার ভাইকে রেখে দিলেন, তখন হযরত ইয়াকুবের এক ছেলে তাদের সাথে আর বাড়ী ফিরে যায়নি। এ ছেলে তাদের মধ্যে বিশেষ ধরনের ব্যক্তিত্বের অধিকারী ছিলো। সে ভয় পাচ্ছিলো, পিতার সাথে এক কঠোর অংগীকার করে আসার পর এখন তাঁর সাথে কিভাবে দেখা করবো? হা, পিতা অনুমতি দিলে বা আল্লাহ কোনো ফয়সালা করলে সেটা আলাদা কথা । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।