ও আক্ষেপ হয় না। কেননা নেয়ামত যিনি দেন তিনি তো রয়েছেন। নেয়ামতের যতই শোকর করা হবে, ততই তিনি তা বাড়িয়ে দেবেন এবং আরো উন্নত মানের নেয়ামত দেবেন। অুগে যুগে রসূলদের সাথে জ্ঞাহেন্সদের বিতল্ডা ৯ নং আয়াতেও হযরত মূসা (আ.) কর্তৃক তীর জাতিকে উপদেশ দেয়া ও সতর্ক করা অব্যাহত রয়েছে, কিন্তু হযরত মূসা (আ.) দৃশ্যের অন্তরালে থাকছেন, যাতে নবীদের অনুসারীদের সাথে জাহেলিয়াত ও জাহেলিয়াতের অনুসারীদের সর্বাত্মক সংঘাত অধিকতর স্পষ্ট হয়ে ফুটে ওঠে। এটা কোরআনের এক চমকপ্রদ প্রকাশভংগি । এভাবে একটা বর্ণিত কাহিনীকে এমন একটা দৃশ্যে রূপান্তরিত করা হয়েছে, যা দেখা ও শোনা যাচ্ছে, যাতে ব্যক্তিবর্গ সচল রয়েছে এবং নানারকম প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে। এবার সেই বৃহত্তম রণাংগনের দিকে আমরা. অগ্রসর হচ্ছি, নেখালে ছন ও কারের সকত ভেদাভেদ বিলীন হয়ে গেছে, . পর্বতের কাহিনী কি তোমাদের কাছে পৌছেলি ূহ, আদ, সাযুদ ও ভাদের পরে আহ ছাড়া কেউ তাদের পরিচয় জানে না এমন আরো বহু জাতির কাহিনী? এ স্মৃতিচারণও হযরত মূসা (আ.)-এর উক্তির আওতাভুক্ত, কিন্তু থ্রি থেকে যে আয়াতগুলোর শুরু, তাতে হযরত মূসা (আ.)-কে নেপথ্যে রাখা হয়েছে। নেপথ্যে থেকে তিনি সকল যুগের নবীদের জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই এবং স্থানকাল নির্বিশেষে নবীদের অমান্যকারীদের ভয়াবহ পরিণামের বিবরণ দেয়া অব্যাহত রেখেছেন। এখানে মূসা যেন একজন কাহিনী-কথক, যিনি বৃহত্তম নাটক মঞ্চস্থ করার ইংগিত দিচ্ছেন, অতপর তার নায়কদের মঞ্চে এসে কথা বলা ও অন্যান্য ভূমিকায় অভিনয় করার অনুমতি দিচ্ছেন। কোরআনে কাহিনী বর্ণনার এটা এমন একটা পদ্ধতি, যা দ্বারা একটা কথিত কাহিনী জীবন্ত ও চলন্ত কাহিনীতে রূপান্তরিত হয়। এখানে আমরা রসূলদের ঈমানী কাফেলার নেতৃত্ব্দানরত অবস্থায় দেখি। তীরা জাহেলী জনগোষ্ঠীর বিরুদ্ধে দেখি সংগ্রামে অবতীর্ণ । এতে স্থান কাল ও প্রজন্মের ভেদাভেদ বিলীন হয়ে গেছে এবং প্রকৃত সত্য ঘটনা ফুটে ওঠেছে, ‘তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তীদের খবর পৌছেনি? তাদের সংখ্যা বিপুল । কোরআনে যাদের বিবরণ এসেছে, তাদের ছাড়া অন্যদের প্রসংগও এখানে এসেছে। এদের কালগত অবস্থান হলো সামুদ জাতি ও হযরত মূসার জাতির মাঝখানে । আয়াতে তাদের বিশদ বিবরণ দেয়া হয়নি । কেবল এই বিষয়টাই দেখানো হয়েছে যে, দাওয়াতে যেমন এক্য রয়েছে, তেমনি বিরোধিতায়ও রয়েছে একতান। ‘তাদের রসূলরা সুস্পষ্ট নির্দশনাবলী নিয়ে এসেছে’ অর্থাৎ সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে তা সুস্পষ্ট । ‘কিন্তু তারা নিজেদের মুখে হাত তুলেছে এবং বলেছে, তোমরা যা এনেছো, তা আমরা মানি না, তোমরা যে দাওয়াত দাও তা আমাদের ঘোরতর সন্দেহে ফেলে দেয়।' মুখে হাত তোলা দ্বারা এমন একটা অভ্দ্রজনোচিত ভংগিকে বুঝানো হয়েছে, যা আওয়ায বড় করার জন্যে প্রয়োগ করা হয় অপেক্ষাকৃত দূর থেকে শোনানোর উদ্দেশ্যে । আয়াতে এই আচরণটার চিত্র তুলে ধরা হয়েছে এ জন্যে, যেন সত্যের বিরোধিতায় তারা কত উদ্ভট, অশালীন, অর্চকর ও কুৎসিত পন্থা অবলম্বন করতে পারে তা দেখানো যায় । এভাবে তারা তাদের কুষ্ূরীকে অপেক্ষাকৃত বিকট আওয়াযে দূরে ছড়িয়ে দিতে চায়। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।