যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সুস্থ সঠিক আছে, তার কাছে শোকর বা কৃতজ্ঞতা হচ্ছে সৎকাজ ও কল্যাণমূলক কাজের স্বাভাবিক প্রতিদান ৷ এতো হলো একটা দিক । অপর দিকটা হলো, যে হৃদয় আল্লাহর নেয়ামত পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সে ওই নেয়ামত ব্যবহার করার সময় আল্লাহর কথা স্মরণ রাখে। ফলে সে অহংকারী দাম্ভিক হয় না, অন্যদের চেয়ে নিজেকে বড় ও শ্রেষ্ঠ মনে করে আত্মম্তরী হয় না এবং আল্লাহর দেয়া ওই নেয়ামত মানুষের ক্ষতিকর কাজে, বিশৃংখলা বিপর্যয়, দুর্নীতি ও নোংরামির বিস্তারে বব্যহার করে না। উল্লেখিত উভয় প্রকারের গুণ মানুষের আত্মশুদ্ধির সহায়ক, যা তাকে সৎকাজে উৎসাহিত করে, যে কাজ করলে ওই নেয়ামত বাড়ে সেই কাজের উদ্দীপনা যোগায়, যে কাজ করলে মানুষ খুশী হয় এবং তার ফলে তার সহায়ক ও সহযোগী হয় সেই কাজে উদ্ধুদ্ধ করে, সামাজিক বন্ধনকে সুদ্ু ও সুশৃংখল করে। ফলে সমাজে নির্বিম্নে ও শান্ত পরিবেশে যাবতীয় সম্পদের উৎপাদন বাড়ে । এভাবে আমাদের সামষ্টিক জীবনের যাবতীয় প্রাকৃতিক উপায় উপকরণ বৃদ্ধি পায়। যদিও একমাত্র আল্লাহর ওয়াদাই মোমেনের আশ্বস্ত হওয়ার জন্যে যথেষ্ট, চাই এর উপায় উপকরণ উপলব্ধি করুক বা না করুক । কেননা আল্লাহর ওয়াদা কার্যকর হওয়া অবধারিত । আল্লাহর নেয়ামতের অস্বীকৃতি ও অবহেলা অকৃতজ্ঞ হওয়া দ্বারাও প্রকাশ পায়, আবার ওই নেয়ামত যে আল্লাহর দান, সে কথা অস্বীকার করা দ্বারাও তা প্রকাশ পায়। কোনো নেয়ামতকে আল্লাহর দান না ভেবে যদি কেউ বিজ্ঞানের অবদান, অভিজ্ঞতার ফল কিংবা ব্যক্তিগত চেষ্টা সাধনার ফসল মনে করে, তবে সে আল্লাহর নেয়ামতের না-শোকরী করে। যারা এ রকম মনে করে, তারা বিজ্ঞান, অভিজ্ঞতা ও ব্যক্তিগত চেষ্টা সাধনা ইত্যাদিকে আল্লাহর নেয়ামতই মনে করে না। কখনো কখনো অহংকারী মানসিকতা নিয়ে অন্যদের ওপর শ্রেষ্ঠত্‌ লাভের মানসে কিংবা অন্যায় লালসা ও অনাচারের স্বার্থে নেয়ামতের অপব্যবহার করে তার না-শোকরী করা হয়ে থাকে । এ সবই আল্লাহর নেয়ামতের অস্বীকৃতি ও অবজ্ঞার নামান্তর । নেয়ামতের না-শোকরী করলে আল্লাহ যে কঠিন আযাবের হুমকি দিয়েছেন, সেই আযাব কখনো নেয়ামতের বিলুপ্তির আকারেও দেখা দিয়ে থাকে। কখনো বা অনুভূতি থেকে তার প্রকৃত ছাপ বা প্রভাব বিলীন হওয়ার আকারেও ঘটতে পারে আযাবের আগমন । যেমন অনেক নেয়ামত এমনও আছে যা তার মালিকের কাছে আপদ ও দুর্ভাগ্য বলে অনুভূত হয়, তা পেয়ে সে অসুখী হয় এবং যারা তা থেকে বঞ্চিত হয়েছে তাদের সে ঈর্ষা করে। কখনো বা এ আযাব আল্লাহর ইচ্ছা মোতাবেক খুবই বিলম্বে আসে৷ কখনো দুনিয়ায়, কখনো আখেরাতে, তবে এ আযাব অবধারিত ৷ কেননা আল্লাহর নেয়ামতের না-শোকরী কখনো বিনা শাস্তিতে যেতে পারে না। তবে কেউ আল্লাহর নেয়ামতের শোকর করুক বা না-শোকরী করুক, আল্লাহর তাতে কোনোই লাভ ক্ষতি নেই । আল্লাহ সর্বদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, মানুষের শোকর তার কোনো অসমল্পূর্ণতার পরিপূরক নয়। আল্লাহ আপনা থেকেই প্রশংসিত- মানুষের প্রশংসায় প্রশংসিত নন। ৮ নং আয়াতে হযরত মূসা (আ.)-এর বক্তব্য উদ্ধৃত করে এ কথাই বলা হয়েছে। আসলে শোকর দ্বারা মানুষের জীবনই সুষ্ঠ ও সুশৃংখল হয়। অনুখহ ও উপকারের কৃতজ্ঞতা প্রকাশে মানুষের মন আল্লাহর দিকে কেন্দ্রীভূত হয়, মনের ক্লেদ ও আবিলতা দূর হয় এবং মহোপকারী আল্লাহর সান্নিধ্যলাভে স্বস্তি ও তৃপ্তি লাভ করে। ফলে নেয়ামতের সরবরাহ থাকে ' অব্যাহত ও অফুরন্ত । আল্লাহর দেয়া এ নেয়ামত থেকে কিছু দান করলে বা হারিয়ে গেলে ক্ষোভ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।