‘এতে নিদর্শনাবলী রয়েছে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্যে ৷ বস্তুত ওই ঘটনাবলীতে যা কিছু শুভ খবর আছে তা শোকরকারী ও কৃতজ্ঞ লোকের জন্যে এবং যা কিছু অশুভ খবর আছে তা ধৈর্যধারণকারীর জন্যে শিক্ষণীয় । তারা এই নিদর্শনাবলীও উপলব্ধি করে এবং এর পশ্চাতে কী আছে তাও অনুধাবন করে। এতে তারা শিক্ষাও পায়, সাস্তনাও পায় এবং ভুলে যাওয়া জিনিস স্মরণ করার সুযোগও পায় । মূসা (আ.) তার জাতিকে স্বরণ করালেন, স্মরণ করো, যখন আল্লাহ তোমাদের ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন এখানে তিনি স্মরণ করালেন ফেরাউনের নিকৃষ্ট নির্যাতন থেকে রক্ষা পাওয়ার ন্যায় নেয়ামতকে ৷ ‘ইয়াসুমুনা’ অর্থ হলো ক্রমাগতভাবে ও অব্যাহতভাবে কোনো কাজ করা । অর্থাৎ ফেরাউন অব্যাহতভাবে নির্যাতন চালাতো ৷ পুরুষদের হত্যা করা ও নারীদের বাচিয়ে রাখা হলো এ নির্যাতনের একটা ধরন। এ দ্বারা ফেরাউন বনী ইসরাঈলের প্রতিরোধ ক্ষমতা খর্ব করতে এবং তাদের অপমানিত করতে চাইতো । বস্তুত এ অবস্থা থেকে তাদের আল্লাহ যেভাবে পরিত্রাণ দান করেছেন, তা এক অবিস্মরণীয় নেয়ামত । ‘এতে তোমাদের জন্যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কঠিন পরীক্ষা রয়েছে৷’ প্রথমত নির্যাতনের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে যে, তাদের মধ্যে ধৈর্য, স্থিরতা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, প্রতিরোধ ক্ষমতা, মুক্তিলাভের সংকল্প ও তার জন্যে কাজের প্রস্তুতি কতখানি আছে। মনে রাখতে হবে, নির্যাতন ও লাঞ্চনা কেবল মুখ বুঁজে সহ্য করে যাওয়ার নাম ধৈর্য নয়। ধৈৰ্য হলো নির্যাতন সহ্য করার পাশাপাশি মনকে পরাজয় স্বীকার করতে না দেয়া, মনোবল না হারানো, মুক্তির সংকল্প অব্যাহত রাখা এবং নির্যাতন ও আগ্রাসন রুখে দাড়ানোর প্রস্তুতির নাম । যুলুম ও অপমানের কাছে আত্মসমর্পণকে ধৈর্য বলা যায় না৷ দ্বিতীয়ত ফেরাউনী যুলুম শোষণ ও নির্যাতন থেকে নিষ্কৃতি দেয়ার মাধ্যমেও পরীক্ষা করা হয়েছে যে, তারা কেমন শোকর করে, আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ কেমন স্বীকার করে এবং মুক্তিলাভের বিনিময়ে সত্য ও ন্যায়ের ওপর কতোখানি দৃঢ়তা দেখাতে পারে। নির্যাতনে সবর ও মুক্তিতে শোকরের উপদেশ দেয়ার পর আল্লাহ এই দুই কাজের প্রতিফল কী স্থির করেছেন, সে সম্পর্কে হযরত মূসা ৭ নং আয়াতে বনী ইসরাঈলকে সতর্ক করেছেন। আরো বেশী দেবো । আর যদি নাশোকরী করো তাহলে জেনে রেখো, আমার আযাব অত্যন্ত কঠিন৷’ (আয়াত-৭) এ আয়াতটাতে একটি গুরুত্বপূর্ণ সত্য উদঘাটন করা হয়েছে। সেটি এই যে, আল্লাহর নেয়ামতের শোকর করলে নেয়ামত বাড়ে । আর তার নাশোকরী করলে কঠিন আযাব আসে। এ সত্য জানতে পেরে আমাদের প্রথম প্রতিক্রিয়া এই হয় যে, আমরা আশ্বস্ত হই। কেননা এটা স্বয়ং আল্লাহর ওয়াদা, যা সত্য না হয়ে পারে না এবং যা সর্বাবস্থায় বাস্তবায়িত হবেই । যখন আমাদের জীবনে আমরা এর বাস্তবতার দিকে দৃকপাত করি এবং এর কারণ অনুসন্ধান করি, তখন কারণটা আমাদের সহজেই বুঝে আসে। নেয়ামতের শোকর দ্বারা প্রমাণিত হয় যে, শোকরকারী যে মাপকাঠি দ্বারা ন্যায় অন্যায়ের | বাছবিচার করে সেই মাপকাঠি সঠিক ও নির্ভুল । ভালো কাজ ও কল্যাণমূলক কাজের জন্যে একজন অন্যজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। কেননা যার বুদ্ধি বিবেচনা ও স্বভাব প্রকৃতি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।