যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রচারকরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে । বাস্তবে হয়েছেও তাই । এটা মহাবিজ্ঞানী আল্লাহর সূচিত পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিলো যে, তাঁকে তখনই নিজের কাছে ডেকে নেয়া হবে, যখন আরব উপদ্বীপের শেষ সীমায় ইসলাম পৌছে যাবে। বস্তুত তাঁর ইন্তেকালের পূর্বে ওসামার নেতৃত্বে একটি বাহিনী প্রেরিত হয় আরবের শেষ প্রান্তে । কিন্তু রসূল (স.)-এর ওফাতের কারণে সেই বাহিনী যেতে পারেনি । রসূল (স.) নিজের জীবদ্দশায় আরব উপদ্থীপের বাইরে চিঠি ও দূত পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, যাতে তার সমগ্র বিশ্বের রসূল হওয়া প্রমাণিত হয়, কিন্তু আল্লাহ | ' তীর জন্যে যে জিনিসটা বরাদ্দ করেছিলেন, সেটাই মানুষের সীমাবদ্ধ জীবনের জন্যে স্বাভাবিক । সেই জিনিসটা হলো, তিনি নিজে তার জাতির কাছে তাদেরই ভাষায় দাওয়াত পৌছাবেন। অতপর তার পরবর্তী দাওয়াতকারীরা দিকে দিকে ইসলামের দাওয়াত পৌছিয়ে তার রেসালাতকে পূর্ণতা দান করবে। বাস্তবেও এটাই হয়েছিলো। সুতরাং তার ভাষাভাষী আরব জাতির রসূল হওয়ার সাথে তার সারা বিশ্বের রসূল হওয়াতে কোনো বিরোধ নেই, আল্লাহর পরিকল্পনায়ও নেই, বাস্তব জীবনেও নেই । ‘অতপর যাকে ইচ্ছা গোমরাহ ও যাকে ইচ্ছা সুপথগামী করেন৷’ অর্থাৎ রসূল তীর দায়িত্ব পালন করার পর কে সুপথ পাবে আর কে গোমরাহ হবে, তার ওপর তীর কোনো হাত নেই, ব্যাপারটা তার ইচ্ছা ও আগ্রহের অধীনও নয়। এটা আল্লাহর কাজ । এর জন্যে তিনি একটা নিয়ম তৈরী করে দিয়েছেন যা তার ইচ্ছা অনুসারেই চলে । যে ব্যক্তি গোমরাহীর দিকে যাবে সে গোমরাহ হবে। আর যে ব্যক্তি হেদায়াতের দিকে যাবে সে হেদায়াত লাভ করবে। উভয়টাই আল্লাহর ইচ্ছা মোতাবেক হয়ে থাকে। তিনিই তার জীবনের নিয়ম রচনা করে দিয়েছেন। ‘আর তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী ।' অর্থাৎ মানুষ ও জীবনকে যেভাবে ইচ্ছা চালিত করার সর্বময় ক্ষমতা রাখেন । পরিকল্পনা ও প্রজ্ঞা দ্বারা সবাইকে পরিচালিত করেন। কোনো কিছুই আপনা আপনি চলে না, তার পরিকল্পনা ও পরিচালনা অনুসারেই চলে । হযরত মূসা ও একইভাবে তার জাতির ভাষায় কথা বলতেন ও দাওয়াত দিতেন। আয়াত নং ৫ থেকে ৮ পর্যন্ত দেখুন। শোকর ও নাশোককরীর পরিণতি এখানে মূসা (রা.) ও মোহাম্মদ (স.)-কে প্রায় একই ভাষায় সম্বোধন করা হয়েছে। রসূল (স.)-কে বলা হয়েছে, ‘তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আনো !' প্রথমটা সমগ্র মানব জাতির জন্যে এবং দ্বিতীয়টা শুধু মূসার জাতির জন্যে ৷ কিন্তু উদ্দেশ্য একই, ‘আর তাদের আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করাও ৷” আসলে তো সকল দিনই আল্লাহর, কিন্তু এখানে এ কথা বলার উদ্দেশ্য হলো, সেসব দিনের কথা যেন তিনি স্মরণ করিয়ে দেন, যেসব দিনে মানুষ কোনো উল্লেখযোগ্য বা অলৌকিক ঘটনা দেখতে পায়, চাই তা শুভ হোক বা অশুভ হোক । পরবর্তীতে মূসা (আ.) কর্তৃক তার জাতিকে অতীতের ঘটনাবলী স্মরণ করিয়ে দেয়ার উল্লেখ করা হয়েছে। তিনি নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তী জাতিগুলোর ভয়াবহ পরিণতি স্মরণ করিয়ে দিয়েছিলেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।