তাফসীর ফী যিহ্লালিশ্ব ক্কোরআন “যারা দুনিয়ার জীবনকে আখেরাতের চেয়ে বেশী ভালোবাসে, ..... তারাই লিপ্ত রয়েছে চরম গোমরাহীতে ৷' কেননা আখেরাতের চেয়ে দুনিয়াকে বেশী ভালোবাসা ঈমানী দায়িতৃগুলো পালন করার পথে অন্তরায় এবং আল্লাহর পথে অবিচল থাকা অসম্ভব করে তোলে ৷ পক্ষান্তরে দুনিয়ার চেয়ে আখেরাতকে বেশী ভালোবাসলে এমন অবস্থা হয় না। কেননা তাতে দুনিয়ার জীবন সুন্দর সুষঠু ও সুশৃংখল হয়ে যায়, দুনিয়ার ভোগবিলাস ভারসাম্যপূর্ণ হয় এবং দুনিয়ার গোটা জীবনই হয় আল্লাহর সন্তোষকামী । যারা তাদের মনকে আখেরাতের দিকে নিবিষ্ট ও কেন্দ্রীভূত করে, তারা দুনিয়ার সুখ ভোগ থেকে বঞ্চিত হয় না, যেমনটি একশ্রেণীর বিকৃত চিন্তার অধিকারীরা মনে করে থাকে । বস্তুত ইসলামে আখেরাতের সুখ শান্তি দুনিয়ার সু্ঠু ও নির্মল জীবনের ওপর নির্ভরশীল । আল্লাহর প্রতি ঈমান পৃথিবীতে সুষুভাবে খেলাফতের দায়িত্ব পালনের ওপর নির্ভরশীল । আর পৃথিবীতে সুষ্ঠু ও সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব পালনের অর্থই হলো তাকে বাসযোগ্য করা ও তার ভালো ! জিনিসগুলো ভোগ করা । আখেরাতের অপেক্ষায় দুনিয়ার সব কিছু অচল করে রাখা ইসলামের শিক্ষা নয়; বরং দুনিয়ার জীবনকে সত্য, ন্যায় ও সুষ্ঠুতা দিয়ে গড়ে তুলে আল্লাহর সস্তুষ্টি কামনা করা ও আখেরাতের জন্যে প্রস্তুত হওয়াই হলো ইসলাম । যারা দুনিয়ার জীবনকে আখেরাতের উর্ধে স্থান দেয়, তারা পৃথিবীতে তাদের ভোগবিলাস, হারাম উপার্জন, মানুষকে শোষণ, নির্যাতন, প্রতারণা ও গোলাম বানানোর লক্ষ্যগুলো ততোক্ষণ অর্জন করতে সক্ষম হয় না, যতোক্ষণ পৃথিবীতে আল্লাহর প্রতি ঈমান ও তার হেদায়াতের পথে অবিচলতার পরিবেশ বিরাজ করবে। এ কারণেই তারা নিজেদের ও জনগণকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতে সচেষ্ট হয়। তাতে ভারসাম্য ও শৃংখলার পরিবর্তে বক্রতা এবং গোমরাহী অন্বেষণ করে। এই গোমরাহী অন্বেষণে সফল হলেই তারা যুলুম, শোষণ, স্বৈরচার, ধোকাবাজি ও প্রতারণা চালাতে সক্ষম হয়। মানুষকে অন্যায় ও পাপে লিপ্ত হবার প্ররোচনা দিতে সক্ষম হয়। পৃথিবীর যাবতীয় সুখ-সম্পদ উপভোগ, হারাম উপায়ে সম্পদ উপার্জন, অপবিত্র ও নোংরা সম্পত্তি অর্জন, পৃথিবীতে অহংকার ও দাষ্তিকতা প্রদর্শন এবং মানুষকে নিজের দাসে পরিণত করতেও সক্ষম হয । ইসলামী জীবন বিধান মানুষকে জীবনের নিরাপত্তা দেয় এবং যারা পার্থিব জীবনকে আখেরাতের ওপর অগ্রাধিকার দেয়, তাদের যুলুম, আগ্রাসন ও স্বার্থপরতা থেকে রক্ষা করে। নিজ জ্ঞাতির ভাষায় রসূলদের ওপর ওহী নাখিলের তাৎপর্য ‘আমি যখনই কোনো রসূলকে পাঠিয়েছি, তার জাতির ভাষায়ই তাকে পাঠিয়েছি ..' (আয়াত- ৪) বস্তুত এটাও মানব জাতির জন্যে একটা মস্ত বড় নেয়ামত । রসূল যাতে তার জাতিকে অন্যায় অসত্য ও কুফরীর অন্ধকার থেকে সত্য ন্যায় ও ইসলামের আলোতে আনতে পারেন, সে জন্যে তাকে তার জাতির ভাষায় পাঠানো ছাড়া উপায় নেই । এতে তিনি জনগণকে যথাযথভাবে সব কিছু বুঝাতে পারবেন এবং জনগণও তার সব কথা বুঝতে পারবে এভাবে রেসালাতের উদ্দেশ্য সফল হয়। রসূল (স.) সমগ্র মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত | হলেও তিনি তার জাতির ভাষায়ই কথা বলতেন ও দাওয়াত দিতেন । কেননা তার জাতিকেই সমগ্র মানব জাতির কাছে ইসলামের দাওয়াত পৌছিয়ে দিতে হবে। তার নিজের আয়ুঙ্কাল সীমিত ৷ তাকে আদেশ দেয়া হয়েছে প্রথমে নিজের জাতিকে ইসলামের দিকে দাওয়াত দিতে, যাতে সমগ্র আরব উপদ্বীপে ইসলাম ছাড়া আর কোনো বিধান অবশিষ্ট না থাকে এবং সেখান থেকে ইসলাম যিলাল ১১তম ২৯ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।