যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত ‘মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যে এই ক্ষুদ্র বাক্যাংশটার রয়েছে এমন সুদূরপ্রসারী ও সুগভীর তাৎপর্য, মন মগয ও বাস্তব জীবন উভয়: জগত সম্পর্কেই এতে রয়েছে এমন বিশাল ও নিগৃূঢ় তথ্য, যার ধারে কাছেও কোনো উক্তি পৌছুতে পারেনা ৷' ‘তাদের প্রতিপালকের অনুমতিক্ৰমে ৷” বস্তুত প্রচার ছাড়া তো নবী রসূলের সাধ্যে কিছু নেই এবং ব্যাখ্যা ও বর্ণনা করা ছাড়া তার আর কোনো দায়িত্বও নেই । মানুষকে কার্যত অন্ধকার থেকে আলোতে বের করে আনার কাজটা একমাত্র আল্লাহর ইচ্ছায়, আল্লাহর প্রচলিত প্রাকৃতিক নিয়মে এবং আল্লাহর অনুমতিক্রমেই সম্পন্ন হতে পারে। রসূল ইচ্ছা করলেই তা সম্পন্ন করতে পারেনা তার কাজ দৃতিয়ালীর মধ্যেই সীমাবদ্ধ । “মৃহাপরাক্রমশালী, চির প্রশংসিত (আল্লাহর) পথের দিকে ।' ‘আলোর দিকে’ কথাটারই ব্যাখ্যা হিসাবে এসেছে ‘আল্লাহর পথের ডাক’ কথাটা ৷ অর্থাৎ আলো বা নূর বলতে আল্লাহর পথকেই বুঝানো হয়েছে। আর আল্লাহর পথ হলো আল্লাহর তরীকা, আল্লাহর প্রাকৃতিক নিয়ম এবং আনল্াহর শরীয়তী বিধান- যা গোটা জীবনকে নিয়ন্ত্রিত করে। আলো বা নূর এই পথেরই সন্ধান দেয় অথবা একথাও বলা যায়, আলোই আল্লাহর পথ । এই শেষোক্ত কথাটাই অধিকতর বলিষ্ঠ তাৎপর্য বহন করে। কেননা যে নূর বা জ্যোতি মানুষের আত্মা, অন্তর ও বিবেককে আলোকিত করে, সেই একই নূর বা জ্যোতি সমগ্র বিশ্ব জগতকেও আলোকিত ও জ্যোতির্ময় করে। এটা আল্লাহর প্রাকৃতিক বিধান ও শরীয়তী বিধান । যে হৃদয় এই আলো দিয়ে পথের সন্ধান করে, সে সঠিক পথেরই সন্ধান পায়, ফলে তার উপলব্ধিতেও ভুল হয় না ধ্যান ধারণায়ও ভুল হয় না এবং আচার আচরণেও ভুল হয় না। সে যথার্থ ‘সেরাতুল মোস্তাকীম’ অর্থাৎ নির্ভুল পথের ওপর বহাল থাকে যা মহাপরাক্রমশালী, সর্বশক্তিমান, সর্ববিজয়ী ও চির প্রশংসিত সেই আল্লাহর পথ, যার প্রতি সৃষ্টি মাত্রেই চিরকৃতজ্ঞ। এখানে ‘আযীয’ (মহাপরাক্রমশালী) শব্দটার মধ্য দিয়ে আল্লাহর অবাধ্য লোকদের হুমকি ও সতৰ্কবাণী এবং ‘হামীদ’ (চির প্রশংসিত) শব্দটার মধ্য দিয়ে আল্লাহর অনুগ্রহভাজনদের তার প্রতি কৃতজ্ঞ থাকার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এরপর আল্লাহর আরো পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, তিনি সেই আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর মালিক, মানব জাতির মুখাপেক্ষী নন। সমগ্র বিশ্বজগত ও তার অধিবাসীদের ওপর্‌ তিনি প্রবল পরাক্রান্ত ও সর্বময় ক্ষমতা সম্পন্ন । দুনিয়ার মোহ মানুবকেে ঈমান খেকে দুরে ক্বাস্বে যারা আল্লাহর হেদায়াতের আলো কাজে লাগিয়ে অন্ধকার থেকে বেরিয়ে আসে এবং আল্লাহর পথে চালিত হয়, তারা চালিত হোক । তাদের সম্পর্কে এখানে আর কিছু বলা হচ্ছে না। এখানে শুধু কাফের ও নাফরমানদের হুমকি দেয়া হচ্ছে কঠোর শাস্তির । সেটা তাদের আল্লাহর নেয়ামতের না-শোকরীর পরিণাম । আল্লাহ তার রসূলকে এমন কেতাব দিয়ে পাঠিয়ে অন্ধকার থেকে আলোতে বের করার ব্যবস্থা করে যে মহাঅনুগ্রহ ও মহাউপকার করেছেন, তার না-শোকরীর পরিণাম হচ্ছে কঠোর কঠিন আযাব । এটা সবচেয়ে বড় নেয়ামত ৷ মানুষ এ নেয়ামতের যতো শোকর করুক যথেষ্ট নয়। অথচ সে না-শোকরী করে। এটা কিভাবে সংগত হতে পারে, ভাবাই যায়না। ‘কাফেরদের জন্যে কঠিন আযাবের দুঃসংবাদ ৷’ পরবর্তী আয়াতে বর্ণনা করা হচ্ছে, আল্লাহর রসূল আনীত এ বিরাট নেয়ামতের প্রতি কিছু মানুষের অকৃতজ্ঞ হওয়ার কারণ কী ।

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।