ঈমান মানুষক্কে আলোর সব্ধান দেয় আল্লাহর ওপর ঈমান মানুষের হৃদয়ে উদ্ভাসিত এক জ্যোতির নাম। এ জ্যোতি দ্বারা নোংরা মাটি ও আল্লাহর পবিত্র আত্মার ফুৎকারের মিশ্রণে গঠিত মানব সত্বা হয়ে ওঠে জ্যোতির্ময় । এই পবিত্র ফুৎকারের দীপ্তি থেকে যখন সে বঞ্চিত হয় এবং এ দীপ্তি যখন মিয়মাণ হয়, তখন তার মাটির উপাদানটুকুই শুধু অবশিষ্ট থাকে এবং সে নিছক পশুর মতো মাটির তৈরী রক্ত ও মাংসে পরিণত হয়। রক্ত ও মাংস এই দু'টোই মাটির তৈরী উপাদান । আল্লাহর রূহ থেকে বিচ্ছরিত দীপ্তি যদি উদ্ভা:সত না করতো, ঈমান যদি তাকে পরিচ্ছন্ন ও পরিমার্জিত না করতো এবং ঈমান যদি তাকে স্বচ্ছ না করতো, তাহলে তার সাথে রক্ত ও মাংসে তৈরী অন্যান্য প্রাণীর কোনো পাৰ্থক্যই থাকতো না। g আল্লাহর প্রতি ঈমান মন মগযকে আলোকিত করে। এ আলো দিয়ে সে আল্লাহর দিকে যাওয়ার পথ দেখতে পায়। কুসংস্কার, অমূলক ধ্যান ধারণা, লোভ লালসা ও কামনা বাসনার কুয়াশা তাকে আচ্ছন্ন করে না। সুস্পষ্টভাবে পথ দেখার পর সে নির্দ্ধিধায় নিসংশয়ে পথ চলে। আল্লাহর প্রতি ঈমান এমন এক জ্যোতি, যা সমগ্র জীবনকে উদ্ভাসিত করে। ফলে সকল মানুষ আল্লাহর বান্দা হিসাবে সমান হয়ে যায়। আল্লাহর সাথে তাদের সম্পর্কই তাদের পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করে এবং তাদের একমাত্র আল্লাহর অনুগত করে। এ কারণে মানুষ গোলাম ও প্রভু- এই দু’ভাগে বিভক্ত হয় না; বরং সবাই এক আল্লাহর গোলাম থাকে । এই ঈমান মানুষকে গোটা বিশ্ব জগতের সাথে সম্পৃক্ত করে। বিশ্বজগত কিভাবে চলে, তার অধিবাসীরা কিভাবে জীবন ধারণ করে এবং কোন নিয়ম মেনে চলে, সেটা জানার মাধ্যমেই মানুষ ও প্রকৃতির মাঝে এ সম্পর্ক গড়ে ওঠে এর ফলে প্রকৃতি ও তার অধিবাসীদের সাথে তার পরিপূর্ণ শান্তি সম্প্রীতি গড়ে ওঠে। আল্লাহর প্রতি ঈমান একটা আলো বিশেষ । এ আলো সুবিচারের, ইনসাফের, স্বাধীনতার, জ্ঞানের, আল্লাহর ঘনিষ্ঠ প্রতিবেশিত্বজনিত সখ্যতার, সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর সুবিচার, দয়া ও প্রজ্ঞার ব্যাপারে আস্থাশীলতার ৷ এই আস্থাশীলতা থেকেই জন্ু নেয় বিপদে ও দুঃখে ধৈর্য, সুখে ও আনন্দে কৃতজ্ঞতা । বিপদ মসিবতে কোনো সুদূরপ্রসারী ও বৃহত্তর কল্যাণ রয়েছে,, সেটা অনুধাবনের জন্যে যে আলোর প্রয়েজন, তা আসে এই ঈমান থেকেই । একমাত্র আল্লাহকে ইলাহ ও রব মেনে নিয়ে যে ঈমান আনা হয় সেটাই মানুষকে দেয় আল্লাহ রচিত পূর্ণাংগ জীবন বিধানের সন্ধান । এই জীবন বিধান শুধু মন মগযকে বিশ্বাস ও অন্তরাত্মাকে সেই বিশ্বাসের আলো দিয়ে পরিপ্রুত করেই ক্ষান্ত থাকে না, এই পূর্ণাংগ জীবন বিধান প্রতিষ্ঠিত হয় এক আল্লাহর গোলামী, তার প্রভূত্বের পরিপূর্ণ আনুগত্য, আল্লাহর বান্দাদের প্রভুত্ব থেকে মুক্তি এবং বান্দাদের সার্বভৌমত্ব ও সর্বোচ্চ কর্তৃত্বের নাগপাশ থেকে মুক্তির ভিত্তিতে । এই পূর্ণাংগ জীবন বিধানে মানুষের জন্মগত স্বভাব প্রকৃতির সাথে এবং সেই স্বভাব প্রকৃতির যথার্থ ও সত্যিকার প্রয়োজনের সাথে এমন সংগতি ও সামঞ্জস্য বিদ্যমান, যা জীবনকে যথার্থ সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য ও তৃপ্তি দিয়ে ভরে দেয়। এতে রয়েছে এমন অটুট স্থিতি ও স্থায়িত্ব, যা সৃষ্টার পরিবর্তে সৃষ্টির প্রভুত্বের ভিত্তিতে গঠিত সমাজের ন্যায় নৈরাজ্য, বিপ্নব ও উত্থান পতন থেকে ইসলামী সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করে। অথচ আল্লাহর পরিবর্তে আল্লাহর বান্দাদের সার্বভৌমত্ব এবং আল্লাহর পরিবর্তে আল্লাহর বান্দাদের রচিত জীবন বিধান রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সমাজ, অর্থনীতি, নৈতিকতা, রসম রেওয়াজ, আদত অভ্যাস ও এঁতিহ্য সব কিছুই তছনছ করে দেয়। আর ' আল্লাহর রচিত পূর্ণাংগ জীবন বিধান মানব্সম্পদকে মানষের প্রভুত্ব ও মানুষের একনায়কত্ব প্রতিষ্ঠার কাজে ব্যবহত হ৩.! থেকে রক্ষা করে। ETE TT হৈতত লন ত লন ত] www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।